ভোট! ভোট!! ভোট!!!
নির্বাচন করুন আপনার প্রিয় তারকা, থুক্কু আপনার প্রিয় ব্লগারদের। ধর্ম বর্ণ নির্বিশেষে , ঝগড়া বিবাদ মিটিয়ে লেগে যান সেরাদের খুঁজতে, এই ফাঁকে পুরোনো পোষ্টগুলোও পড়া হবে।
আপন আপন ভোট মন্তব্যের আকারে পোষ্ট করুন, তবে আগে নিয়মাবলী আর নির্বাচনের ক্ষেত্রগুলো পড়ে নিনঃ
নিয়মাবলীঃ
1. যেকোন ব্লগার তার পছন্দমতে ব্লগারের নাম নির্বাচিত করতে পারবেন। তবে অনুরোধ থাকে যে আপন নাম নির্বাচন করা থেকে বিরত থাকবেন।
2. ব্লগার নির্বাচনের ক্ষেত্রে স্বজনপ্রীতি না করার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
3. একজন ব্লগার একবারই ভোট দিতে পারবেন, তাই যদি কোন কারনে সংশোধনের প্রয়োজন হয়, তবে সর্বশেষ মন্তব্যটি রেখে অন্যগুলো মুছে দেয়া হবে।
নির্বাচনের ক্ষেত্রসমূহঃ
1. শ্রেষ্ঠ ব্লগ ( উপাধি - পাবলিক ডিমান্ড )
2. শ্ল্রেষ্ঠ ব্লগার ( উপাধি - মহাজ্ঞানী )
3. শ্ল্রেষ্ঠ বড় গল্প ( উপাধি - আল্লাহ বাঁচাও )
4. শ্ল্রেষ্ঠ ছোট গল্প (উপাধি - ধুর হালা শেষ হইয়া গেল )
5. শ্রেষ্ট স্বরচিত কবিতা ( উপাধি - চামচিকাও একটা পাখি, এইটাও একটা কবিতা )
6. শ্রেষ্ট প্রতিবেদন ( উপাধি - রিয়েল কাটপেষ্ট )
7. শ্ল্রেষ্ঠ কৌতুক ( উপাধি - পাকনা হইছোস )
8. শ্ল্রেষ্ঠ ভ্রমন কাহিনী ( উপাধি - কাম নাই, তাই ঘুইরা বেড়াই)
9. শ্ল্রেষ্ঠ প্রযুক্তিবিদ ( উপাধি - ওই বেটা বেশি জানস )
10. শ্ল্রেষ্ঠ আত্মকথা ( উপাধি - আপনাকে বড় বলে, বড় সেই হয়)
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



