somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বিলেতজীবন ঃঃ প্রস্তুতি পর্ব (প্রথম অংশ)

০৫ ই জুন, ২০০৬ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ট্যান্ড করলেই পোলাপাইন টিভির সামনে এসে ডায়ালগ দিতো 'আমার স্বপ্নই ছিল স্ট্যান্ড করার, তাই অধীর মনোযোগ আর অধ্যাবসায় দিয়ে পড়াশুনা করেছি ...' -লন্ডনে আসা নিয়ে এই টাইপের ডায়ালগ দিবো না। তবে বিদেশে যাব, পড়াশুনা করবো - এমন স্বপ্ন অন্য সবার মতো আমিও দেখেছি, অস্বীকার করবো না। বার কয়েক চিন্তা করেছি নাহ এইবার যাবই যাব, কিন্তু অলসতা আর পয়সার চিন্তায় 'নিপ ইন বাড', বিসমিল্লাহ তেই শেষ।

যাই হোক, 2003 এ ভার্সিটি পড়া শেষ করলাম। একটা চাকুরিও জুটেছিল শেষ করার আগেই, কিন্তু বেতন বলার মতো পাচ্ছিলাম না। অন্যদিকে বন্ধুরা একের পর এক ভাল ভাল চাকুরি পেয়ে যাচ্ছিল- একেক জন 25-30 হাজার টাকার চাকরি করে আর আমি 12 হাজারে পড়ে আছি। সবাই আমার এই কথাকে পরশ্রীকাতরতা বলবে কিন্তু আমি বলবো সামাজিক চাপ। আমার চাকুরিকে ভালবাসতাম, জান প্রান দিয়েই খাটতাম - পয়সা জন্য নয়, পরিবেশ আর কাজের ধরন খুব পছন্দের ছিল। তাই সেই চাকুরি ছেড়ে অন্য কোথাও জয়েন করা সম্ভব ছিল না, তাই এক্কেবারে দেশই ছেড়ে এলাম।

বিদেশে যারা আসতে চায়, তাদের জন্য আমার প্রস্তুতি পর্বটা বিস্তারিত লিখছি। কাজে লাগতেও পারে।

সবার আগে দরকার হাস্যোজ্জল ফটুক সহ একখানা পাসপোর্ট। আমার পাসর্পোটটা আগেই করা ছিল। যা করার আমার এক বন্ধুই সব কিছুর ব্যবস্থা করেছিল, কারন তার বাসার সবাই আমাকে খুব ভাল পোলা হিসেবে জানে তাই আমি গেলে ওর যাওয়া হবে - এই কারনে সেই নানা রকম যোগাড়যন্ত্র ওই করেছে।

ওরই কথা মতো ইউকে-তে আসতে রাজী হলাম, এইখানে পয়সা বেশি, আবার চাকুরিও পাওয়া যায়। সেইসাথে ভিসা বাড়ানোও সুবিধা ইত্যাদি ইত্যাদি।

একটা এজেনসীতে যোগাযোগ করেছিলাম, ওরাই একটা খুব ভালো বড় কলেজের ভর্তি ফরম এনে দিল। এইখানকার কলেজগুলো সম্বন্ধে পরে আলোচনা করবো।

এরপর একটা ভাল উপদেশ দিল। বলল IELTS দিয়ে ফেলেন, UK তে মাস্ট না, কিন্তু IELTS এ ভাল স্কোর থাকলে ভিসা পাওয়ার chance থাকে। IELTS দেয়া ব্যাপার ছিল না, কিন্তু এতগুলো টাকার ধাক্কা এইটাই কষ্ট লাগছিল, সব বন্ধুরা বলল কোচিং করে দে। আমি কই এমনিতেই এত গুলা টাকার ধাক্কা, তারপর আবার কোচিং। যা আছে কপালে দেখা যাবে। নীলক্ষেত থেকে একটা বই আর সিডি কিনলাম 70 টাকা দিয়া। কেউ বিশ্বাস করবো কিনা জানি না, সিডি দুইটা ছাড়া আর কিছুই স্পর্শ করে দেখি নাই। তবে ব্রিটিশ কাউনসিল একদিনের একটা ওয়ার্কশপ করে, প্রাথমিক জ্ঞান দেবার জন্য, সেইটায় অংশগ্রহন করেছিলাম। বেশ কাজে দেয়।

চলবে ....

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×