ওই দিন 5 তারিখে সবাই যখন প্রাপ্তির বাসায় গেল বেড়াতে, তখন সবার সাথে কথা বলার লোভ সামলাতে পারি না। দু' বার ফোন করেছিলাম, মোটামুটি সবার সাথে কথা বলেছি। কামুউজা, কালপুরুষ, কৌশিক, ঝড়ো হাওয়া, সারিয়া, ধানসিঁড়ি ....। খুব মজা হয়েছিল, কিন্তু সবারই এক প্রশ্ন - মুখের সামনে হাতটা কেন?
ঝড়ো হাওয়া তো কয়, ভাই কি কখনও ডাইল বেঁচতে গিয়ে ধরা খাইছিলেন নাকি? যেই না এই কথা কইছে মনে হইলো প্রাপ্তিদের বাসায় হাসির ঝড়ো হাওয়া বয়ে গেল .... হোহো হোহো হোহো ... হাহাহাহাহা... আরোও কত টাইপের যে হাসি রিসিভার দিয়ে শুনতে পাইলাম।
ছবির ব্যাপারটা তাইলে খোলাসা করেই বলি। আমার মুখশ্রীটা বোধ হয় ভাল না, তাই ফটুক তুললে ভাল আসে না, আর প্রোফাইলেও যদি দিতে ইচ্ছে করছিল । অগত্যা যতদূর পারলাম মুখখান ঢাইক্যা ওয়েবক্যাম দিয়া ফটুক তুললাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


