ইমতিয়াজ নামে একটা ফ্রেন্ড ছিল ক্যাডেট কলেজে। প্রথম এক বছর এক রুমেই ছিলাম। প্রায় দিন সকালেই দেখা যেত ও বিছানায় নেই। খুঁজাখুঁজির পর পাওয়া যেত মশারী কম্বল পেঁচিয়ে খাটের তলে বেঘোড়ে ঘুমাচ্ছে। কোন কোন দিন তো মশারী আর কম্বলের প্যাচঁ খুলতে খুলতে জান বের হয়ে যেত, কারন ব্যাটার সাইজও ছিল মাশাল্লাহ ... পুরো ছোটখাট একটা হাতি।
ওর মুখেই শোনে কাহিনী। ঘটনা কোন একটা শীতের ছুটিতে ওর বাসায়।
বেচারা ঘুম থেকে উঠেছে, লেপের তলে খুব করে খুঁজাখুজি করছে কিন্তু লুঙ্গি খুঁজে পাচ্ছে না। ঘুমের ঘোরে কই যে হারাইছে? অনেক খুঁজাখুঁজি করছে ... হঠাৎ দৃষ্টি গেল আলনার দিকে। দেখে ওরই পরিধেও লুঙ্গিটা সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখা আছে।
বাকিটা আর নাই বা বললাম, কাজের মেয়ে ওইটা অগোছাল কাপড় মনে করে গুছিয়ে রেখেছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


