somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেমস'এর পাড়ে তিন পাগল (প্রথম খন্ড)

১২ ই জুন, ২০০৬ ভোর ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল উইকএন্ড ছিল, তাই অর্ধেকদিন ঘুমিয়েছি। সপ্তাহের অন্যদিনগুলোতে ঘুমাতে পারি না। দুপুরের দিকে বেড়িয়েছিলাম কিছু শপিং করতে। যখন ঘরে ফিরলাম দেখি হাউজমেটদের কেউ নেই। একজন কাজে, একজন ম্যানচেষ্টার গেছে বেড়াতে আরেকজন হয়তো কোথাও গেছে।

আমাদের ফ্লাটে একটা ছোট্ট সুন্দর ছাদের মতো আছে, চা বানিয়ে সে জায়গাটাতে গিয়ে বসলাম। সাতটা কিংবা সাড়ে সাতটা বাজে, তখনও প্রচন্ড রোদ। কয়েকদিন ধরেই বেশ গরম পড়েছে। 28/30 ডিগ্রী সেলসিয়াস পড়ছে আজকাল, এইখানে এসে ঠান্ডাটা সহ্য করে নিয়েছিলাম, আর হঠাৎ করেই গরমের উৎপাত শুরু হয়েছে।

কতক্ষন বসে ছিলাম জানি না, একসময় দুজন ফিরল। আমাকে দেখে উপরে উঠে বসল। রাত সোয়া দশটা বাজে, তখন হঠাৎ আমি বললাম - চল Fanaa দেখতে যাই। ইন্টারনেট সার্চ করে দেখলাম, সর্বশেষ শো শুরু হয় দশটায় আর আমাদের যেতে কমপক্ষে আধাঘন্টা লেগে যাবে। ততক্ষনে হয়তো কাজলের সাথে আমিরের বিয়েও হয়ে যাবে, I mean ট্রাজিডিও শেষ হয়ে যাবে।

কি করা যায় ভাবতে ভাবতে আরোও আধা ঘন্টা প্রায়। অবশেষে প্ল্যান করলাম টাওয়ার ব্রীজে ঘুরতে যাব। ওটাকে সবাই বলে লন্ডন ব্রীজ কিন্তু আসলে টাওয়ার ব্রীজের অদূরেই লন্ডন ব্রীজ রয়েছে। এখানে টেমস নদীতে অল্প কিছু দুরত্বেই বেশ কয়েকটা ব্রীজ রয়েছে।

সাজগোজ করতে করতে আরোও 10/15 মিনিট পেরিয়ে গেল। অবশেষে রাত 11 টারও কিছু পড়ে বের হলাম।

লন্ডনে আসামাত্রই লোকজন যে কয়টা দর্শনীয় জায়গা ঘুরতে যায় তার মধ্যে এই টাওয়ার ব্রীজটা অন্যতম। কোনো বড় জাহাজ এই ব্রীজ অতিক্রম করার সময় নাকি এটা দুইভাগে ভাগ হয়ে যায়, এখনও এটা দেখার সৌভাগ্য হয়নি। যখন টেমসের পাড় পৌছালাম, ততক্ষনে প্রায় রাত বারোটা বাজে। বেশ কিছু নাক বোচা চাইনিজকে দেখলাম কেও মেও করছে।

খুব ভাল লাগছিল, সারাদিনের গরমের পর ঠান্ডা একটা বাতাস আর চারিদিকে অদ্ভুত একটা নিরবতা। কিছু কিছু সৌন্দয যেগুলো আমি বর্ননা করতে পারি না, গতকাল রাতের ওই আউটিংটা তেমনই একটা সৌন্দর্য ছিল।

ছবি তোলা আমার স্বভাবে নেই, তবে গতকাল বেশ কয়েকটা ছবি তুলেছি। নাইট ভিশন দিয়ে তুলেছি, তাই সামান্যটুকু নড়াতেই ছবির বারোটা বেজে গেছে। টেমস এর বর্ননা আগামী পোষ্টিং এ থাকবে, এখন বেশ কিছু কাজ হাতে এসে পড়েছে। ওই গুলো আগে শেষ করি। আপনারা ছবিগুলো দেখুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×