somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

I'm Back - Hasan

১৯ শে জুন, ২০০৬ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাঁচদিনের মাথায় ফিরে এলাম। জানতাম বেশিদিন দূরে থাকতে পারবো না, কিন্তু এত অল্প দিন হবে তা বুঝতে পারিনি। হেরোইনের নেশায় নাকি খিচুনী উঠে আর আমার তো এ কয়দিন হেচকি উঠছে, সব সময় মনে হইতো কে জানি আমারে ডাকতেছে? হাহাহাহা...

আমার রুমমেট তো বলে আমার লেখায় নাকি কমেন্টস পড়ছিল না, তাই ভাব ধরার জন্য বিদায় বিদায় নাটক করছি। কি জানি? সত্যিই হলেও হতে পারে।

এসেই অনেকক্ষন অন্যদের লেখাগুলো পড়লাম, নিজের গত পোষ্টের মন্তব্যও দেখলাম। ভাইরে অনেক মন্তব্য পাইছি, সবার ভালবাসার কাছে খুব গর্ব বোধ করছি। যারা যারা মন্তব্য দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আর যারা যারা মনে মনে কইছেন - "যা ব্যাটা দূর হ, এতো নাটক করিস ক্যান?" তাদেরকেও ধন্যবাদ।

আমার জ্ঞানের ভান্ডার খুব সীমিত, তাই বড় বড় কথা বলতেও পারি না আর বড় বড় জ্ঞানীদের সাথে লড়তেও যাই না। কিন্তু অহেতুক কাদাঁ ছোড়াছুড়ি ভালও লাগে না। তাই অনেকের কাছে শুনলাম আবহাওয়া নাকি আজকাল ভাল যাচ্ছে তাই ফিরে এলাম।

সারিয়ার কাছে শুনলাম প্রাপ্তির জন্য অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত প্রাতঃরাশ খুবই সফল হয়েছে। যারা সামনে ও পেছনে থেকে ওই অনুষ্ঠানটা সফল করেছেন, সবাইকে ধন্যবাদ।

আরেকজন ব্লগার আতাউরের আকুল আবেদন চোখে পড়ল। তার আর্তির প্রতু্যত্তরে তেমন একটা সাড়া দেখলাম না, আমরা কি প্রাপ্তির মতো ওনার জন্যও কিছু করতে পারি না?

চারিদিকে বিশ্বকাপের ভাইরাস উড়ে বেড়াচ্ছে। ব্লগিং এর পাতাও রেহাই পায়নি। আমি এখনও খেলা নিয়ে কিছু লিখি নাই, হয়তো লিখবো। বেশ আগে থেকেই ব্রাজিলের সার্পোটার কিন্তু গত দুই খেলা দেখে যারপরনাই হতাশ। অন্যদিকে আর্জেন্টিনার খেলা খুব ভাল লাগলো। আর বিলেতের মাটিতে ইংল্যান্ডের সমর্থকদের কথা নাই বা বললাম। ইংল্যান্ডের সিল দেয়া টি শার্ট পড়তে চাই না, অথচ তাই দিয়েই বাজার সয়লাব। আমার তো নাঙ্গা থাকার উপক্রম!!!

অনেক কথা জমে গেছে এই পাঁচদিনে। ধীরে ধীরে সব হবে ...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

লিখেছেন অপলক , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×