somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা আলুর মাঝে শুঁটকী খুঁজে পায় নাই

২১ শে জুন, ২০০৬ সকাল ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দেশে গরীবের তরকারী মুরগীর মাংস। বিভিন্ন ধরনের মুরগী পাওয়া, তবে আমরা সবসময় বেবি চিকেন খাই। দামে সস্তা আর খাওয়ার সময় মাংস নিয়ে টানা হ্যাচড়া করতে হয় না। একেকটা মুরগী সাধারনত এক থেকে দেড় পাউন্ড হয়ে থাকে। অন্যদিকে গরু কিংবা ভেড়ার মাংস সেই তুলনায় বেশ দামী। প্রতি কেজি তিন পাউন্ড কিংবা তার চেয়ে বেশি।

প্রায় ছয় মাস টানা মুরগী আর টুনার ক্যানের উপর চলেছি। কয়েকদিন হচ্ছে বিভিন্ন স্বাদের তরকারী চেঁখে দেখছি। লাউ, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক- সব দেশীয় খাবার। গত পরশুছিল শুটকী রান্নার পালা। শুটকী আমার খুবই প্রিয়। তাও বাসায় ছিল লইট্টা মাছের শুটকী। ইয়াহু!!!

আমি বললাম আমি রান্না করবো। চার শুটকী পানিতে ভিজিয়ে তরকারীতে যাতে বরকত বাড়ে সেই জন্য মনের আনন্দে কয়েকটা আলু কাটতে শুরু করলাম, শেষমেষ দেখি আলু শুটকীর তুলনায় অনেক বেশি হয়ে গেছে। কি আর করা তাই চুলায় চড়িয়ে দিলাম।

একটু পরেই চম্পেস গন্ধ আসা শুরু করল। আহা মরি মরি টাইপের!!! সময় যায় আর আমি একটা একটা করে শুটকী চামুচ দিয়ে মুখে দেই আর নিজেই নিজের সুনাম করি- আহা হাসান তুই তো পাক্কা শেফ হয়ে গেছিস। দারুন রান্না করিস।

এইভাবে চলতে চলতে যতক্ষনে রান্না শেষ হল, অর্ধেক শুটকী আমার পেটে। সারা হাড়িতে আলু ছাড়া কিছুই দৃশ্যমান ছিল না। আমার খিদা তখনও ছিল, তাই সবার আগে প্লেটে ভাত বেড়ে আবার কিছু শুটকী আলুর সাথে বেছে নিলাম।

আমার পরে আরোও চারজন ভাত খেয়েছে। সবাই বলল শুটকীর তো গন্ধ আলুতে পেয়েছি, কিন্তু আলু ছাড়া তো তরকারীতে কিছু পেলাম না।

আমি তো মুচকি হেসে বললাম, দোস্ত শুটকী গলে তরকারী মিশে গেছে, শুটকীর গন্ধ পাইছিস, এইটাই অনেক। আল্লাহর কাছে শুকরিয়া কর

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৬ সকাল ৯:০৬
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×