somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার নতুন কম্পিউটার

৩০ শে জুন, ২০০৬ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন নতুন প্রযুক্তির প্রতি বরাবরই একটা দূবলর্তা ছিল। তাই বাচ্চা কালে দূবর্ল ছিল casio ঘড়ির প্রতি। অনেক অপশন ওরা দিত ঘড়িতে, এলার্ম, স্টপওয়াচ, লাইট ইত্যাদি ইত্যাদি। যারা আগে ইত্তেফাক পড়তে তাদের হয়তো মনে আছে মাঝে মাঝে ক্যাসিও পুরো একপাতা ধরে ঘড়ির বিবরন দিত। ওই পাতাটা কেটে সযত্নে রেখে দিতাম। ভাবতাম বড় হলে ওখান থেকে একটা না একটা কিনবো।

বড় হচ্ছি। এরপর এল ক্যালকুলেটরের নেশা। প্রথমে তো ব্যাটারী দেয়া ক্যালকুলেটর, তারপর সোলার, তারপর সায়েন্টেফিক ক্যালকুলেটর ... কত কি ই না ব্যবহার করেছি।

এরপরের প্রেম কম্পিউটারের সাথে। লোকে বলে বেড়াতে আমার এত মেগা র্যাম তো এত গিগা হার্ডডিস্ক কিংবা এত স্পীডি কম্পিটার। বুঝতাম সব চাওয়ার আকাঙ্খা থাকে কিন্তু সব কিছু পাওয়া যায় না। দমিয়ে রাখতাম। বাসায় ছিল প্রথমে PIII এরপর কিনেছিলাম PIV 1.6।

একসময় যখন শুনলাম অফিস থেকে IBM এর ব্রান্ড মেশিন কেনা হচ্ছে তখন ঝাপিয়ে পড়ে একটা বুক করেছিলাম আমার জন্য। বসের নেক নজরে ছিলাম তাই পেয়েও গিয়েছিলাম অফিসে কাজ করার জন্য।

ঠিক সেই সময় কিংবা তার কিছু পরে নতুন নতুন মোবাইলের প্রেমে পড়ে যাই। যেকোন সেট বাজারে আসার আগেই তার সব বিবরন মুখস্ত করে ফেলতাম। তার samsungmobile.com এ সব কুইজের উত্তর সঠিক হতো। দেশে নিজের পয়সা জমিয়ে প্রথমে কিনেছিলামSiemens c25। এরপর Samsung a500 এবং Sony Ericsson T610। হাজারো নিত্যনতুন রিংটোন, ওয়ালপেপার ইন্টারনেট থেকে ডাউনলোড করে ভরে ছিলাম ওই সেটগুলোতে।

যাই হোক এক সময় এসেছি এই দেশে। এইখানে ইচ্ছা থাকা সত্ত্বেও নানা সীমাবদ্ধতার জন্য মোবাইল কিনতে পারছি না। তাই কম্পিউটারের ভূতটা মাথায় চেপেছে। বসকে জানিয়ে ক্যাফের পয়সায় কিনে ফেললাম আমার ব্যবহার করা এই পযনর্্ত সবচেয়ে শক্তিশালী কম্পিউটার । সবাইকে configuration বলতে ইচ্ছা হয়। আপনাদেরকেও বলছিঃ

Pentium (R) D 2.66 Dual Core Processor 2MB L2
Asus P5PL2 Chipset
1 GB DDR2 RAM
160 GH HDD
128 Radeon Graphics Card

আমি আজ খুব খুশি ... চরম সার্ভিস দিচ্ছে। কারন আমি আবার একসাথে অনেকগুলো কাজ করি। যদিও এটা একটা বদ অভ্যাস কিন্তু ছোটবেলার অভ্যাস কিনা আমার এক্স বস (সুমন ভাই) মাঝে মাঝে ঝাড়ি তো ... লাভ হয় নাই।


- please donate a click for prapti -
- go to http://gallery.inestates.co.uk and click on the google ads -

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×