somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[গাঢ়]একটি স্বপ্নের সূচনা[/গাঢ়]

১৯ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ঃ রাত সাড়ে বারোটা
তারিখঃ 2040 সালের কোনো একটি সাধারন দিন

অফিস থেকে সবাই সেই কবে বাসায় চলে গেছে, এতক্ষনে হয়তো কেউ কেউ ঘুমিয়েও পড়েছে। দাড়োয়ান মজিবর মিয়া নিজ টুলে বসে ঝিমাচ্ছে, একটু আকটু হাইও তুলছে।

নিজ থেকেই বিড়বিড় করে ওঠে- ধুরঃ বড় আপাকে নিয়ে এই একটা সমস্যা। অফিসে আসলে আর বাড়ি যাইতে চায় না। শুধু কাজ আর কাজ।

নিজের অজান্তেই তার মনটা প্রশান্তিতে ভরে ওঠে। বড় আপা যা করছে, সবই তো তাদের জন্য, গরীব, দুঃখী, অসুস্থ মানুষের জন্য। আহ- প্রশান্তির একটা নিশ্বাস বেড়িয়ে আসে।

আড়মোড়া ঝেড়ে ওঠে দাঁড়ায়, যাই, আপার একটু খবর নিয়ে আসি। টক টক করে দু'বার নক করে গেছে। ভেতর থেকে সুন্দর একটা কণ্ঠস্বর ভেসে আসে ।

- কে? মজিবর ভাই? ভেতরে আসেন।
- আপামনি, কিছু লাগবে? চা-কফি?
- আমার যাওয়ার জন্য অপেক্ষা করছেন? আরোও বেশ কয়েকটা ফাইল বাকি।
- আপামনি এত কাজ করে কি হবে? আরোও তো অনেকে আছে, ওদেরকে কিছু কাজ দিতে পারেন।
- কি যে বল না তুমি, সবাই তো কাজ করে। কেউ কি বসে আছে, তাছাড়া সবার জন্য কাজ করতে পারছি এরচেয়ে আনন্দের আর কিইবা হতে পারে?
- কি জানি বাবা, তোমার ব্যাপার তুমিই বোঝো, কিন্তু এভাবে খাটলে তো শরীর খারাপ করবে। যাও বাসায় যাও।
- আর একটু, তারপর নিজে থেকেই চলে যাব, যাও তো নিজের টুলে গিয়ে ঝিমাও।
- উসরে, আমি ঝিমাচ্ছিলাম, তুমি দেখে ফেলেছে।

দু'জনেই হেসে ওঠে। মজিবর মিয়া প্রাপ্তি আপার ঘর থেকে বেড়িয়ে আসে।

ওহো, প্রাপ্তি আপার কথা তো বলাই হয় নাই। প্রাপ্তি এই অফিসের সবার আপা, শুধু এই অফিস বলি কেন, বাংলার অনেক অসহায়, দুঃখী, অসুস্থের ঘরে অন্ন জোটে, পথ্য যায়, কর্মসংস্থান হয় প্রাপ্তি ফাউন্ডেশনের টাকায় আর সেই প্রাপ্তি ফাউন্ডেশন যার নামে শুরু হয়েছিল কয়েকজন ব্লগারের প্রচেষ্টায়, সেই সংস্থা আজ ছড়িয়ে গেছে আনাচে কানাচে, সেই প্রাপ্তিই হলো সবার আদরের প্রাপ্তি আপা।

হঠাৎ করেই প্রাপ্তির কথাগুলো মনে পড়ে যায়। কত সাধ করেই না কৌশিক, কালপুরুষ, সাদিক, অরূপ, হাবিবমহাজন, সারিয়া ফুপি তার নামে এই সংস্থা খুলেছিল। তারা আজ বুড়ো হয়ে গেছে, তাই এই সংস্থা চালানো দায়িত্ব তার ঘাড়ে পড়েছে। ভাবতে অবাক লাগে সম্পূর্ণ অজানা কতগুলো ব্লগার তার অসুস্থতার সময় টাকা জোগাড় করে তার চিকিৎসা করেছিল। তখন তাদের মাথায় পরিকল্পনা এসেছিল এমনই একটা সংস্থা যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সাহায্য সহযোগিতা করবে।

নিজ থেকে হেসে ওঠে। সবাই ওর চেয়ে কত বড়, অথচ সবাইকে ওদের নাম ধরে ডাকতে হয়। চাচ্চু, দাদু, ভাইয়া ডাকলেই সবাই ক্ষেপে যায়। কালপুরুষ চাচ্চু থুক্কু কালপুরুষ তো এখনও ছড়া দাবড়িয়ে বেড়ায় আর আমার বান্ধবীদের সাথে লাইন মারতে চায়।

কৌশিকের মাথায় আর চুল অবশিষ্ট নাই, পুরা ইডেন গার্ডেনের মতো স্টেডিয়াম হয়ে গেছে।

শুভ চাচ্চুতো - ওহ নো শুভ, চাচ্চু ডাকলেই মারতে আসে, আরে আমি এখন কত্ত বড় হয়ে গেছি। সবার সামনে আমাকে মারতে আসে। যদিও সবাই আমাকে কত যে আদর করে। শুভ তো এখন বাংলাদেশের নামিদামী লেখক, মুদ্রন শেষ হবার আগেই তার বই শেষ হয়ে যায়।

সারিয়া ফুপি এখন লন্ডনে, মাঝে মাঝে বেড়াতে আসে, প্রতি সপ্তাহে আমাকে কল করে।

বদ্দা মানে সুমন চাচ্চু তো সেই যে কোনো এককালে হাসপাতালে গিয়ে নার্সের প্রেমে পড়েছিল, সেই প্রেম এখন চলছে। চোখের বদলে মাড়ির সব দাঁত পড়ে গেছে, অথচ সেই নার্সকে এখন প্রস্তাব দিতে পারলো না।

লন্ডনে থাকে আরেক জনের কথা তো বলাই হয় নাই, হাসান আংকেল। হি: হি: এখন প্রতি বছর দেশে আসে বিয়ে করতে কিন্তু পাত্রী পায় না। বলে একজনকে নিয়ে কি করে সারাজীবন কাটাবো? আমরা তো সবাই হেসে কুটিকুটি।

আজকে সবার কথা তার মনে পড়ছে। হঠাৎ তার চোখ অশ্রুতে ভিজে যায়।

(চলবে)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৬ দুপুর ১২:৫৭
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×