যখন বাজারের ব্যাগ খুললাম, তখন দেখি ইয়া বিশাল কয়েকটা রুই মাছের পিস। Money Receipt এ দেখি 12 পাউন্ড। সাথে সাথে বাঙ্গালীদের যেই স্বভাব, টাকায় হিসেব করে ফেললাম। টাকায় দাঁড়াল সর্বোচ্চ 1560। কিন্তু দেশে কখনও বাজার করি নাই, তবে ধারনা করছি আমাদের মাছটার দাম কমপক্ষে চার হাজার টাকা হবে।
পাউন্ডের সাথে এখন বিনিময় মূল্য যতদূর সম্ভব 130 টাকা। দিন দিনই এই পার্থক্য বাড়ছে। আর সেই ধাক্কায় বড় বড় রুই, ইলিশগুলো সাত সমুদ্র তের নদী পার হয়ে বিলেতের মাটিতে উড়ে আসে। ওদেরই বা দোষ দিয়ে লাভ কি? যেই দেশের সরকার কলকারখানা চালু রাখতে মুদ্রার মূল্য কমায় আর বিরোধী দল কলকারখানা বন্ধ রাখতে হরতাল আর ভাঙ্গচুরের পথ বেছে নেয় সেই দেশের মানুষের 'ভাতে-মাছে বাঙ্গালী' হওয়ার অধিকার নাই। [রং=#008800][গাঢ়] সকালে এক বেলা মিছিল, দুপুরে একবেলা লাঠিপেটা আর রাতে এক ডোজ হরতালই মেনুতে রাখাটাই শ্রেয়।[/গাঢ়][/রং]
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



