somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাতঃকৃত্যের গল্প

২৪ শে জুলাই, ২০০৬ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সাধ্যসাধনার পর বাদশার একটা ফুটফুটে সুন্দর ছেলে হয়েছে। মনের আনন্দে বাদশা সবাইকে জিজ্ঞাসা করছে তাদের অনুভূতির কথা। ইনিয়ে বিনিয়ে একেকজন একেক জবাব দেয়। কেউ বলে - 'চরম অনুভূতি', কেউ বলে - 'ঝাক্কাস' আবার কেউবা বলে 'আব জিগস'। সর্বশেষে নাসিরুদ্দিন হোজ্জার পালা। স্বভাবতই তার ঘাড় একটু ত্যাড়া সে বলল - 'জাহাপনা, আপনার ছেলের জন্মদিন আর প্রাতঃকৃত্যের অনুভূতি - দুইটারই কোন তুলনা হয় না'।

কথা শুনে রাজা একটু নড়ে চড়ে বসলেন, বললেন - হোজ্জা তুমি বলেই বেঁচে গেলে, অন্য কেউ হলে তাকে 24 ঘন্টার বিটিভি দেখার আজাব দিতাম। শুনে হোজ্জা কিছুটা বিব্রত বোধ করল, মনে মনে বলল - দাঁড়া ব্যাটা, ঠিক সময়েই তোকে মজা বুঝাবো। কয়েকদিন পর রাজা রাজকার্য সমাধানে গুলশান থেকে মতিঝিল যাবে, 6 নম্বরে উঠেছে হোজ্জা আর রাজা, সাথে সাথে কয়েকজন উজির নাজির। মহাখালি ফ্লাইওভার পার হতে না হতেই রাজা বলে - হোজ্জা বড়টা চেপেছে, চল নেমে পড়ি। হোজ্জা তো কোনো মতেই রাজাকে নামতে দেবে না। এইদিকে সময় যায় আর রাজার অবস্থা কাহিল, গরম আর বেহুদা প্রজাদের চাপে ইয়ে সামলে রাখা দায়। অনেক অনুনয় বিনয় করেও লাভ হচ্ছে না, কারন ডাইরেক্ট রাজা তো আর বলতে পারে না, ড্রাইভার গাড়ি থামাও, আমি ইয়ে করবো। যাইহোক, মতিঝিলে যেই গাড়ি থেমেছে রাজা তো দৌড়ে বাংলাদেশ ব্যাংকের টয়লেটে একদমে ছেড়ে দ্্বীর্ঘশ্বাস ফেলে - আহ কি শান্তি!!! তখন ওইপাশ থেকে হোজ্জা ফোড়ন কেটে বলে - এইবার বুঝলেন তো ওটা ত্যাগেও যে পরম শান্তি, এইদিন না খেয়ে থাকতে পারবে, ওটা চাপলে ত্যাগ ছাড়া কি এক মুহুর্ত থাকা যায়?

রাজা নিজের ভুল বুঝতে পারলো এবং হোজ্জাকে গুলশানে একটা বাড়ি দান করলো।



এত্তবিশাল গল্প লেখার পেছনে আমার একটা ছোট্ট ক্ষোভ আছে। আমিই বোধ হয় প্রতিবার ফ্লাডিয়ের বিরুদ্ধে কথা বলি, আর সে জন্যই ফ্লাডারগণ তাদের কৃতকর্মের সাফাই গাইতে আমাকে বলে -তাদের ফ্লাডিং নাকি আমার প্রাতকৃত্যের কাহিনীর চেয়ে অতি উত্তম। অনেক খুঁজেছি, কিন্তু আমার এতগুলো লেখার কোনোটাতেই প্রাতঃকৃত্যের কাহিনী খুঁজে পাই নাই, তাই শেষমেষ তাদের কথা সত্য করতেই একটা কাহিনী ছেপে দিলাম। যে কাজে এতসুখ তার অনুভুতির কাব্য পড়তে এত কি খারাপ লাগে?

বেশ কয়েকদিন ধরে খুব ব্যস্ত, বেশ কয়েকটা অর্জন, জন্মদিন, শুভ স্বাগতম হয়ে গিয়েছে, কোনোটাতেই উপস্তিত থাকতে পারি নাই। গনহারে সবাইকে শুভেচ্ছা দিয়া দিলাম।

ধন্যবাদ অখাদ্যটা হজম করার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×