সামহোয়ারইনে আসার আগেই বিজয় বাংলা হরফে লিখতে জানতে। এখানে এসেও বিজয়তেই লিখতে ছিলাম। খুব নিকট অতীতে ইউনিকোডে লিখা শুরু করলাম।
এখন অনেকেই ইউনিকোডে নিয়মিত লিখছেন। খুব মজা লাগে গুগল সার্চে ইউনিকোডে নানান বিষয় খুঁজতে। মজার ব্যাপার হলো, অন্তত ৭০% থেকে ৮০% সার্চের রেজাল্ট সামহোয়ারইনের কোন না কোন ব্লগ কিংবা ব্লগারের ব্লগস্পট কিংবা ওয়ার্ডপ্রেসের ব্লগের লিংক। আমার কাছে তো ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে! নিজেকে গর্বিত মনে হয় যখন আমার নিজেরই কোনো লেখা সার্চ ইঞ্জিনে খুঁজে পাই।
জান্তে- অজান্তেই সামহোয়ারইনব্লগ আর এর ব্লগারগণ ইন্টারনেটে বাংলা ভাষার সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যকে প্রতি নিয়ত সমৃদ্ধশালী করে তুলেছে।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৭ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



