আজ অন্য আর দশটা দিনের মতোই একটা সাধারন দিন। আজকে বাংলাদেশ তাদের গ্রুপের শেষ ম্যাচে বারমুডার বিরুদ্ধে খেলছে। এই খেলায় জেতা খুবই গুরুত্বপূর্ন, কারন এই খেলায় জিতলে বাংলাদেশ চলে যাবে ক্রিকেট বিশ্বকাপের ২য় রাউন্ডে আর অহংকারী ভারতীয় দল চলে আপন দেশে। এত একটি গুরুত্বপূর্ন খেলা এই নিয়ে চার বার বৃষ্টির জন্য বন্ধ হল। শেষবার বন্ধ হওয়ার আগে পর্যন্ত বারমুডা ৪ উইকেট হারিয়ে করেছিল ৪৫ রান আর খেলা সংক্ষিপ্ত করে ৩০ ওভারে নিয়ে আসা হয়েছে।
আজ ঐতিহাসিক ২৫শে মার্চ। এই দিনে ৩৬ বছর আগে রাতের অন্ধকারে হানাদার পাকিস্তানী বাহিনী নিরস্ত্র বাঙ্গালীর উপর চালিয়েছিল অমানবিক, ঘৃণ্য এক হত্যাযজ্ঞ। সেইদিন বাঙ্গালীর কন্ঠরোধ করার জন্য লেলিয়ে দেওয়া হয়েছিল একদল জানোয়ার আর তাদের উপর নির্দেশ ছিল যেখানেই কন্ঠ শুনতে পারবে, সেখানেই গুলি চালিয়ে থামিয়ে দেবে যেকোন প্রতিবাদ।
মূলত ২৬শে মার্চ থেকেই শুরু হয়েছিল বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের স্বশস্ত্র আন্দোলন। নতুন করে বলার কিছু নেই। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই অমূল্য স্বাধীনতা আর স্বাধীনতার ইতিহাস ভুলন্ঠিত হয়েছে বার বার। গনতন্ত্রের নামে গত ৩৬ বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে প্রয়োজনমতো পরিবর্তন করেছে স্বাধীনতার পটভূমি। এখনও স্বাধীনতার ঘোষক দিয়ে চলছে বির্তক। জামায়াতে ইসলামীর স্বাধীনতা সংগ্রামে ভূমিকা কারোও অজানা নয়, অথচ তাদেরই প্রতিনিধিরা স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের পতাকা উড়িয়ে রাস্তা দাপিয়ে সংসদে আমাদের প্রতিনিধিত্ব করে, জাতীয় দিবসগুলোতে পতাকা উত্তোলনে অংশ নেয়।
লজ্জা, লজ্জা, লজ্জা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




