একটা অন্য বিষয় নিয়ে কাল খেলা থেকেই ভাবছি। ক্রিকেটারদের কল্যানে বাংলাদেশের নামের পাশ থেকে Minnows শব্দটি আপাতত বাদ পড়েছে। শব্দটি যেমনই অপমানকর তেমনি হতাশা আর লজ্জার। কুলীন দলগুলো আমাদের অবহেলা করেছে কারন আমরা Minnows। ভারত আমাদের দেশে খেলতে আসেনি, কারন আমরা Minnows। চারু শর্মা আর মন্দিরা বেদীর উপস্থাপনায় ফুটে উঠেছে অপমান কারন আমরা Minnows ইত্যাদি ইত্যাদি। সবাই কত গালি আর বদদোয়া দিলাম ওদের।
অথচ বারমুডার সাথে ম্যাচে এক দর্শকের হাতে ব্যানারে লেখা দেখলাম [গাঢ়]Bermuda is good for vacation, not for cricket[/গাঢ়] কিংবা [গাঢ়]Bangladesh don't break Bermuda's bone[/গাঢ়]। এই ব্যানারগুলো কি বারমুডার জন্য কম অপমানকর নয়? আমরা কি এত বড় টিম হয়ে গেছি যে বারমুডাকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার রাখি? আর ওদের সাথে এভাবেই ব্যবহার করব তাহলে ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে গালি দেবার অধিকার আমাদের কি দিল?
এমন ধরনের উগ্র ব্যানার, উক্তি, চিন্তাধারা কোনো অংশেই কম নয়। বারমুডা নতুন টিম কিন্তু সবাই একবাক্যে স্বীকার করবেন তাদের মধ্যেও বড় হওয়ার পটেনসিয়াল আছে, শুধু সময় আর সুযোগের অপেক্ষা। কিছুক্ষনের জন্য হলেও কাল মনে হয়েছিল এই বুঝি বারমুডা জিতে যাচ্ছে। তাহলে কি দাঁড়াল?
শেষে একটা কথাই বলতে চাই, কালকের জয় যদি জয় না হত, তাহলে আমরা হয়ত আমরা Minnowsই থেকে যেতাম।
ছবির জন্য কৃতজ্ঞতা !@@!587005
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৭ রাত ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




