তবুও মেশিনে গুগল টুলবার ইনস্টল করাই ছিল। গুগল আর তার প্রডাক্টগুলোর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। কারন প্রোগ্রামারের বুদ্ধি যেখানে থেমে যায় সেখানে গুগলের কারসাজি শুরু। আমি তো যেকোন সমস্যায় অন্য কাউকে জিজ্ঞাসা করার আগে গুগলের সাথে হেস্তনেস্ত করে নেই। যাহোক একদিন গুগলের বুকমার্ক অপশনটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। যা পেলাম তা যে আমাকে কতটা উপকার করছে বলে বুঝাতে পারবো না।
বুকমার্ক পোর্টেবল, মানে জিমেইল একাউন্ট দিয়ে যেকোন সাইট বুকমার্ক করে রাখা যায়। এরপর অন্য যেকোন মেশিনে আবার সেই জিমেইল একাউন্ট দিয়ে লগিন করলে সহজেই বুকমার্কগুলো পাওয়া যায়। এখানে কীওয়ার্ডের ভিত্তিতে বুকমার্কগুলো ওর্গানাইজ করা যায়।
নির্দোষ প্রডাক্ট প্রমোশন করলাম। আগ্রহী হইলে ট্রাই কইরা দেখতে পারেন !@@!594943 !@@!594944 থেকে।
বি:দ্র: আমাদের সতীর্থ ব্লগার রাগিব হাসান গুগলের সিকিউরিটি ডিপার্টমেন্টে ইন্টার্নশীপ করার সুযোগ পেয়েছেন। সেজন্য তাকে অভিনন্দন। আশা করব তিনি আমাদের মুখ উজ্জ্বল করবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


