"কেউ" বলল ওরা "অপরাধী" ওদের ধর
আমরা ধরতে ঝাপিয়ে পড়লাম
"অপরাধী"রা বলল "কেউ" রা ধর্ম বিরোধী ওদের জবাই কর
আমরা আবার ঝাপিয়ে পড়লাম
কেউ বলল আমরা অপরাধীর বিচার করব ভোট দাও
আমরা ভোট দিলাম
কেউ বলল আমরা উন্নতির জোয়ার এ ভাসাব ভোট দাও
তাও ভোট দিলাম
আমরা কে ?
"আম"রা আম জনতা , যাদের চিপে সকলে রস বের করে , স্বার্থ সিদ্ধি করে , যার আঁটি ফেলে দেয় রস শেষ হলে
"আম"দের ও সমস্যা নেই,জন্মই যে রস দেবার নিরিখে
বি দ্র : এটি একজন আমজনতার আমের রসে লেখা একটি স্বপ্ন দ্রষ্ট অভিমত , কোন দেশ দল জাতির স্বার্থে লেখা নয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


