আমার প্রেমিকারা হেঁটে গেল মেঘের বর্ডার ধরে ধরে, যেন দুলছে ঘাস, শিশিরে শিশিরে আইটেম নম্বর।আমি সবুজ মেলে দি, তারা অরণ্য, তারা বনানী। হাওয়া দিলে দোলে আর সন্ধ্যায় ঢুকে পড়ে সাকী বারে, এইভাবে বছর শেষ হায়, বিন্দু বিন্দু তারা স্কুল ছুটির ঘন্টা নিয়ে আসে, কালো চাদরময় বিছানো শেষ হলে আমি ঘুমাতে যাই পরীর সাথে।
পড়ে থাকে সাদা রঙ।বছর শেষ হলে চামড়া ফাটে, পেট্রোলিয়াম জেলির মিষ্টতা টের পাই, সাদা ক'রে দেয় ত্বক, উড়ে আসে পাখি, মিছে ডাকাডাকি, বছর থাকে না আমার কাছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



