এই সব বিধি নিষেধ আর নর্দমা কোনদিন হয়ে যাবে আকাশের তারা, কেবল ফিরতি ডাকে ফেরত আসবে চিঠিখানি তার, কোথায় যে চলে গেছে তারা, কে জানে? প্রতিটি পাতা খসার আগে তার কথা ভাবি, কথা বলি ঘাসেদের সাথে , নিয়মিত। কত কথা ছিল তার মুকুট ও ইন্দ্রপ্রস্থে, ভেসে গেল ন্যাসপাতি ও গাঁদা। খাতার প্রতিটি লাইন জখন নদী হয়ে ওঠার চেষ্টা করছে তখন আমি হাতের মুঠোয় টর্চ ধরে একা বসে, এই ঠান্ডায়। মাথায় ভেতর গুলিগুলি ছুড়ে দিই, ভেসে যায় ছেলেবেলা।
একদিন লাল হয়ে গেল নদীর জল, অস্থির গাছের ডালে সন্ধ্যার চিল এলোমেলো মেঘ হয়ে থাকে কিছুক্ষণ। থাক ক্ষতি নেই কেবল নদীর ধারে দাঁড়িয়ে রক্তাক্ততার হিসাব করোনা কখোনো, নদীও আঘাত দিতে জানে।
কঠের মেঝেতে সারারাত ঘুরে গেল ব্লেড, ভেবেছিল নদী হয়ে যাবে, মেঘ সব ভেঙে গুড়ো গুড়ো, কবেকার পাহাড়ের কাছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


