কম্পিউটারে আগুণ জ্বলে, আসলে আঙ্গুলে জমে আছে অভিমান। অক্ষর বৃষ্টি দেওয়লির রাত নিয়ে আসে, আমি বারুদ-গন্ধ টের পাই । ও আমার ওক্সিজেন মুখোশখনি আমি এই মাত্র ছুঁড়ে ফেলেছি জলে তাই জলেতে জ্বলছে আগুণ।
জল যদি উড়ে যায় জটায়ুর সাথে, আমি কথা বলি, জলবত তরলং।
সবটুকু জল উধাও হলে, পড়ে থাকা কলসির কানা জুড়ে তিমির, আমার জীবনে আরো একটা রাত আসে। আমি যেদিন রাতকে খুব আদর করি, সেদিন সে আমার চোখের মণির মত কালো থাকে। অন্যদিন নীল। নীল আমার জল, নীল আমার কুমিরছানার গল্প। নীল আমার কালী, নীল আনুষের গলা। আমি ডুব দিলাম না কিন্তু আমার সারা শরীর জলের তলায় নেমে যায়, আমি টের পাই, সরে সরে যাচ্ছে নীল বালি।
আমার আঙ্গুলেরা চাই মুঠো হতে, ডলার হাতে নিলে যেন বালি হয়ে যায়। গল্পের শেষে বালি ও অঙ্গদ পড়ে থাকে জম্মুদ্বিপে, মাথার উপর হেলিকপ্টার উড়তে উড়তে মাছি হয়ে গেল, পড়ে থাকে দুনিয়া জোড়া পি সি চন্দ্র জুয়েলার্স, আর আসলি-নকলি লক্ষিবাবুরা, অক্ষিপট ফুটো করে পরবার মত নতুন গয়না আবিষ্কার করে লম্কায় গিয়ে সেই রাবন হয়ে যায়।
আমার কিছু একটা বাদ পড়ছে।
আসলে আঙ্গুল ছাড়া টাইপ করতে পারছি না, একটুকুও।
মণি ছাড়া দেখতে পরছি না কিছু।
আমাকে সব ফিরিয়ে দাও।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


