এসো ছুড়ে মরি গোলাপগুচ্ছ, ও যে পীচগলা নদী ।
এসো ছুড়ে ফেলি ডিম ও রুটি, ওরা সব ছত্রাক ।
এসো, এসো ভেঙে দিই পুরোনো ফেলে আসা প্রেম, বাগবাজার ঘাট, শ্যামের বাঁশির মত নেতাজির উদ্ধত আঙ্গুল। চিঠিগুলো টেনে বের করে ফেল মরছে ধেকে রাখা আলমারিটা থেকে, এসো ছিড়ে ফেলি সব, বাসি গোলাপ আর শুকনো চোখের জলের প্রায় মুছে যাওয়া নগর সভ্যতা।
এসো, এসো, নামিয়ে আনি হাওড়া হাওড়ার বড় ঘড়ি, দ্যাখো লিখতে গিয়েও হেসে উঠলাম আজ, যেন এর চাইতে বড় কিছু পৃথিবীতে নেই!
এসো খুলে ফেলি সময়ের কাটা, যত্ক্ষণ খুশি হাত রাখো হাতে, কেউ সময় গুনবে না ।
আরো একটু শক্ত হই এসো, ভেঙে ফেলি ঠুনকো পৃথিবীটা । তারপর ফিরে যাব খেলনাবাটির দিনে, সেই রোদ্দুরে টুকরোগুলো নিজেদের মত সাজিয়ে নিই এসো, পাশাপাশি দুটো দেশ, যেভাবে খুশি, এসো ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


