somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাহ...

০৩ রা মার্চ, ২০০৭ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাহ...
দোল খেলবো না আজ।

আসলে কোনবারই তো খেলি না, গতবছরই শুধু রং, মিষ্টি, সেমুই গাঁজা আর ভাং...

আর তারপর কান্নাকাটি।

আচ্ছা সেই কাপড়গুলো কোথায়? রঙে মাখামাখি যেগুলো এখনও?

তোমার মনে আছে, আমি একটা গাড়ি দেখছিলাম। যে প্রচন্ড দ্্রুতগতিতে ছুটে চলছিল। মসৃণ এক পীচের রাস্তা আর সাঁ সাঁ ছুটে চলা। সামনের রাস্তা যেন এক গোল সুড়ং আর আমি সেদিকেই ছুটে চলেছি শুধু। মাঝে কেউ নেই, কিসসু নেই। দৃষ্টি স্থির ঐ সুড়ংএ।

নিচে শব্দ শোনা যায় রঙের উৎসবের। হৈ হৈ রৈ রৈ। দূর থেকে ভেসে আসে কীর্তনের আওয়াজ। সেও কি ছবি বন্দোর কীর্তন? দূরের আওয়াজ, ঠিক বুঝতে পারি না।

বাবা বললেন, শরীর খারাপ নিয়ে যেন দোল না খেলি। আরও অনেক গল্প করলেন, রোজই করেন। হয়তো অজান্তেই ভেতর থেকে উঠে আসে এক নি:শ্বাস, কবে বাবুল বড় হয়ে গেল জানতেই পারলাম না! আমি চুপ করে থাকি। অপরাধীর মত।

এখানে এখন বসন্ত। এই কলকাতায় বসন্তআসে শুধু কল্পনায়, কিছু কোকিলও জানান দেয় আর জানান দেয় পলাশেরা। বসন্তের সুবাতাস বলতে কবি-লেখকেরা যেরকম বুঝিয়েছেন আমি সেই বসন্ত এই কলকাতায় অন্তত দেখিনি। কিন্তু কি অদ্ভুত জানো, এবারে কলকাতায় সত্যিই সত্যিই বসন্ত এসেছে। এমন আবহাওয়া আমি অন্তত দেখিনি এখানে। এখনও গরম পড়েনি। মৃদুমন্দ হাওয়া বয় উত্তর তো কখনও উত্তর-পশ্চিম কোণা থেকে। গায়ে একটা হাল্কা চাদর থাকলে ভালো তবে না থাকলেও চলে! রাতে লাল কম্বল উঠে আসে গায়ে, গুটি গুটি।

আজ ক'দিন শুধু দোহার শুনছি। আরেকটা ক্যাসেট এলো বাড়িতে, দোহারেরই। না। নতুন নয়। তবে এই ক্যাসেটটাা বাড়িতে ছিল না।

রং খেলার আওয়াজ আসছে নিচ থেকে। একবার ছাদও ঘুরে এলাম। রোদ্দুরে তাকাতে পারা যায় না , আপনা থেকেই বন্ধ হয়ে যায় চোখ। ফিরে এলাম ঘরে।

কম্পিউটার স্ক্র ীনে ভেসে ওঠে চিঠি। মন খারাপের ছোঁয়া লাগে। বারে বারে বলা একটা কথা কানে বাজে, আমরা ভালো থাকব। ভালো থাকবোই আমরা।














সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

তবুও বেঁচে আছি

লিখেছেন সালমান মাহফুজ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৯:১৫

এই নিথর নগ্ন শরীরের প্রতিটা পল্লবের করুণ আর্তচিৎকার
পৃথিবীর মাটি ভেদ করে কোনদিনও
ওই মৃত কানে পৌঁছাবে না
আমি জেনে গেছি ।

বিপন্ন আকাশের গায়ে লেপ্টে থাকা
দেবতাদের প্রতারণার ফাঁদ আর মিথ্যা প্রলোভনের গল্পগুলি
আমার শুনতে... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×