দানা ডানা বিষ, পাখি উড়ে যায়, এক সময় সেই বুঝি আকাশ হয়ে পড়ে।
এই ব্রাকেট,
পাখি,
পাখি,
উড়োজাহাজের ভোঁ।
পাহাড়ি মেয়ে নামে,
ভেজা তার তনু মন
ধরা দেয় না,
কি স্বপন এঁকে দিল, বলা যায় না।
গান ভাল, বোমা ভাল, এভবেই কেটে যায় দিন।
ফুলদানির ভিতর লুকান ছিল চাঁদ। মোহময়, পিজা চিজ, ভাজা মাছ।
শিলাজিত।
ফিস ফিস
কথা
খেলা
তাস
ঘর
জল
নদী...
আমার প্রেম উড়ে যাও আকাশে, মিশে যাও মেঘে।
আমি চিনি, ঝুর ঝুর ঝরে পড়ি।
আমি বালি। আমি অজয়ের ধার,
পড়ে কিছু তোমার পায়ের ছাপ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৭ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



