somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালের কণ্ঠ : একটি জাতীয় দৈনিক কতোটা দেউলিয়া হলে এ ধরনের প্রতিবেদন ছাপে

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি জাতীয় দৈনিক কতোটা দেউলিয়া হলে এ ধরনের প্রতিবেদন ছাপে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আজকের কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার একদম উপরে বড় বড় অক্ষরে যে নিউজটি ছাপিয়েছে সেটির শিরোনাম- ‌'হেফাজতের শক্তির পেছনে জামায়াত আর সরকারের নমনীয়তা'। বেশ, ভালো কথা। পড়তে শুরু করলাম... ওমা পরের পৃষ্ঠায় দেখি আজগুবি নাম ধাম।

আপনারাও দেখুন...

>>> 'এ ছাড়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাঈনুদ্দিন রুহী ও সংগঠনের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফের ছেলে মাওলানা আনাছ মাদানী বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক দল ইসলামী ঐক্যজোটের নেতা।'

কী বুঝলেন? হেফাজতে ইসলামের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফ নাকি আল্লামা শাহ আহমদ শফী? অথচ আগের পরিচ্ছেদেই কিন্তু বলেছে, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। আনাছ মাদানী ওনার ছেলে। সেইটা আরেকজনকে দিয়ে দেয়া হলো, এমন ছাগল কি গাছে ধরে?

পরের পরিচ্ছেদে আবার নাম ঠিক। দেখুন...

>>>'হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা শাহ আহমদ শফী সম্পর্কে শাহরিয়ার কবির গত ১৫ মার্চ মোমেনশাহী প্রেসক্লাবে যে বিষোদগারপূর্ণ এবং অবমাননাকর মন্তব্য করেছেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

বলার কিছু নাই। এরাই নাকি জাতির বিবেক! কথা ঠিকই। জাতির বিবেকের অবস্থা এমন না হলে কি আজ জাতির এই অবস্থা হয়। সোবহানের মতো ভূমিদৈত্য যদি জাতির বিবেক হয় সেই জাতি তো একজনের ছেলেকে আরেকজনকে দেবেই।

নিউজের শেষ পরিচ্ছেদে দেখুন আবার সেই ভুল।

>>>'ওই সময় হেফাজতে ইসলামের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফ গুলিবিদ্ধ হন। এরপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল সংগঠনটির কার্যক্রম।'

এই পত্রিকায় কি কোনো সম্পাদক, কোনো প্রুফ রিডার নাই? থাকলে এমন ভুল কীভাবে হতে পারে মাথায় ধরছে না। আর কি অবাক কাণ্ড! এই রাত ১১টা পর্যন্ত তাদের ওয়েবসাইটে সেই ভুল লেখাই মানুষকে পড়াচ্ছে।

ইমদাদুল হক মিলন আর সোবহান সাহেব, দুইজনে মিলে আসলে চটি বইয়ের দোকান দেয়া উচিত।



Click This Link


Click This Link
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×