somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতহ্যার রাজসাক্ষী

০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মতিঝিলে যে গণহত্যা ঘটেছে, সেটা নিয়ে কারো দ্বিমত থাকা উচিত নয়। কতো মানুষকে হত্যা করা হয়েছে, কতোজনের লাশ গুম করা হয়েছে- সেটা নিয়ে ধোঁয়াশা থাকতে পারে, তবে সেখানে অবস্থানরত হেফাজতকর্মীদের যে গণহারে হত্যা করা হয়েছে, এটা নেটকেন্দ্রিক সবাই বুঝেছেন। যদিও আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো কাল থেকে যে নিদারুণ মিথ্যাচার চালাচ্ছে- আমি এককথায় অভিভূত। বিস্ময়াভিভূত! এতোদিন কেবল নানা ঘটনায় শুনতাম যে মিডিয়া মিথ্যাচার করে। কিন্তু কাল আমি নিজের চোখে দেখলাম আমাদের মিডিয়ার মিথ্যার কারসাজি কতোটা নগ্ন হয়।
৬ মে রাত পরবর্তী কাচপুর-মাতুয়াইলে যে সংঘর্ষ হয়, সেখানে যে দুজন বিজিবি আর একজন পুলিশ মারা গেছে- এই সংবাদ বার বার তারা দেখাচ্ছে। হেডলাইনে, স্ক্রলে, নিউজে... সবখানে। কিন্তু একবারের জন্যও উচ্চারণ করছে না, মতিঝিলে ওইদিন রাতে ঠিক কতোজন নিহত হয়েছে। বরং মিডিয়া খুব রগরগে ভাষায় প্রচার করছে- কীভাবে হেফাজতের নেতারা শাপলা চত্বর ছেড়ে গেলো, কীভাবে তারা লেজ গুটিয়ে পালিয়ে গেলো, মাত্র ১০ মিনিটে অবস্থান ছেড়ে দিলো... এইসব। বাস্তবতা কি আসলে তাই? রাত পৌনে তিনটায় শুরু হয়ে সাড়ে চারটা পর্যন্ত যে হত্যাকাণ্ড চললো, তাকে ১০ মিনিটের উচ্ছেদ অভিযান কীভাবে বলবেন আপনি? যারা ওইরাতে এলাকার বাসিন্দা ছিলেন, তাদের কাছে জানুন যে, এই হত্যাকাণ্ড কতোক্ষণ ধরে চলেছে! মাত্র ১০ মিনিটে কি সারা মতিঝিল এলাকাজুড়ে এতো কিছু ভাংচুর হওয়া সম্ভব? ১০ মিনিটের জন্য কি দশ হাজারী বাহিনীর প্রয়োজন হয়েছিলো?
আমার এক পরিচিতজনের চারজন আত্মীয় ছিলেন ওইরাতে মতিঝিলে। তাদের তিনজন আহত অবস্থায় ফিরে এসেছেন, কিন্তু একজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। যারা আহত হয়ে ফিরে এসেছেন সবাই মোটামুটি আহত । একজনের চেহারা ঝলসে গেছে বারুদে । একজনের
হাতে ছড়ড়া লেগেছে । আরেকজন হাটতে গেলেই পায়ের নিচের ক্ষত থেকে রক্ত বেরোয়।
এই তথ্য আমাকে ওই পরিচিতজনই জানালেন। তার নিখোঁজ খালাতো ভাই মাদানী নগর মাদরাসার ছাত্র ছিলেন। যেখানে কাল সকালে ছাত্রলীগ এবং র‌্যাব-পুলিশ একযোগে আক্রমণ চালিয়ে আগুন ধরিয়ে দেয়। তাকে ওই রাতের পর থেকে আর পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ নিখোঁজ।
কী বলবেন একে আপনি? কোন একটা পোস্টে যেনো একজনকে মন্তব্য করতে দেখলাম, ... তারা শহিদ হওয়ার জন্য ঢাকায় এসেছিলো। এখন তারা শহিদ হয়েছে, তাদের জন্য এতো কান্নাকাটি আর চিৎকার কেনো?
জনাবকে বলছি, আপনি যদি নিশ্চয়তা দেন যে, আমার পরিচিতজনের আত্মীয়টি শহিদ হয়েছে, তার লাশ পড়ে আছে মতিঝিলের শাপলা চত্বরে, তাহলে তার পরিবার কোনোদিনই চিৎকার করে কাঁদবে না। কিন্তু আপনি যদি তার লাশটি না দেখাতে পারেন, তার খোঁজ না দিতে পারেন তাহলে তারা কিসের সান্ত্বনা নেবেন? কিসের নিশ্চয়তা পাবেন? শহিদ নাকি নিখোঁজ?
এমন আরো অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছেন ওই রাতে। কোথায় তারা কেউ জানে না। বেঁচে আছে না মরে গেছে, সেই খবরও কেউ দিতে পারছে ন। প্রত্যক্ষদর্শী যারা বেঁচে ফিরতে পেরেছেন তারা শুধু বলছেন, চারদিকে কেবল লাশ আর লাশ পড়ে থাকতে দেখেছি। কিন্তু এতো লাশ কই গেলো? দিগন্ত টিভি আর ইসলামিক টিভি কি জানে, কোথায় আছে লাশগুলো?



সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৬
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×