কেও ভালোবেসে ছটফট করে
কেও বা দরজায় খটখট করে ।
কার ও ভালোবাসায় থাকে ছিটপড়া দাগ
কারও বা ভালোবাসা শুধু প্রকট রাগ।
কারও ভালোবাসা মানে পেচান তেনা
কারো ভালোবাসা শুধুই জেনা ।
কেও উঠেপড়ে ভালোবাসে
কেওবা ভালোবেসে উপরে উঠে ,
আবার কেও কেও নামে ।
কেও ভালোবাসে পবিত্রতার নামে
কেও ভালোবাসা বিক্রি করে পাইকারি দামে ।
আসলে সকল ভালোবাসাই একি সুতোয় গাঁথা
যার মূলে আমাদের অসন্তুষ্ট মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



