somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবেশ দূষণ ও বিশ্বের পাঁচ শহর

০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রযুক্তি আমাদের জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে। মূলত জীবনের নানা ক্ষেত্রে যত দূর মানুষ এগিয়েছে বিজ্ঞানের হাত ধরেই এগিয়েছে। বিজ্ঞানের অবদানেই স্থাপিত হয়েছে কলকারখানা, ছুটছে গাড়ি, উড়ছে বিমান। এসব প্রযুক্তি আমাদের জন্য শুভ বার্তা বয়ে এনেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার এ প্রযুক্তিই নিয়মিত দূষিত করে যাচ্ছে আমাদের চারপাশ। এ অশুভ বার্তাটি নিয়েও সন্দেহের অবকাশ নেই।


চীনের ফেন নদীর তীরে অবস্থিত লিনফেন (Linfen, China) পৃথিবীর সবচেয়ে দূষিত শহর। কয়লা খনিসমৃদ্ধ শহরটির বাতাস খনিগুলোর কালো ধোঁয়ায় পরিপূর্ণ। বলা হয়ে থাকে, এ শহরে ভেজা কাপড় রোদে শুকাতে দিলে তা শুকানোর আগেই কালো হয়ে যায়। প্রায় তিন লাখ লোকের বাস লিনফেন শহরে। যাঁদের অনেকেই শহরটির দূষিত পরিবেশের কারণে ব্রঙ্কাইটিস, হাঁপানি ইত্যাদি রোগে ভুগছেন। দূষিত হওয়ার প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনেরই আরেকটি শহর তিয়ানইয়েং। চীনের উত্তর-পূর্বের এ শিল্প শহরটির পানি ও মাটিতে মিশে আছে সিসা। ফলে এ শহরের প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। চীনের মোট উৎপাদিত সিসার প্রায় অর্ধেকই এ শহর ও এর আশপাশের এলাকা থেকে উৎপাদিত হয়। পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের সুকিন্দা ও ভাপি। সুকিন্দা ভারতের ওডিষা প্রদেশের জয়পুর জেলার একটি শহর। এখানকার ক্রোমিট খনিগুলোই এ শহরের দূষণের মূল কারণ। সুকিন্দার পানিতে প্রায় ৬০ শতাংশ হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামের উপস্থিতি রয়েছে। এ উচ্চ মাত্রার দূষিত পানির কারণে শহরটির প্রায় ২৬ লাখ মানুষ নানা রোগের ঝুঁকিতে রয়েছে। গুজরাটের দক্ষিণে অবস্থিত ভাপির মাটি এবং পানিতে মিশে আছে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য। শিল্পসমৃদ্ধ এ শহরটির পানিতে পাওয়া যায় মারকারি। ফলে শহরটির প্রায় ৭১ হাজার মানুষ রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।


দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে পেরুর লা অরোয়া। সিসা, দস্তা, তামা ও সালফারের মাত্রাতিরিক্ত উপস্থিতির কারণে শহরটির প্রায় ৯৯ শতাংশ শিশু বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে। অস্বাভাবিক দূষণের কারণে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এ শহরটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন বিশেষজ্ঞরা।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×