মিকো, তপু ও তুষার তিন বন্ধু মিলে ঠিক করলো ছুটির দিনে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হ্যারি পটার সিরিজের নতুর মুভি “হ্যারিপটার অ্যান্ড দ্যা অর্ডার অব দি ফিনিক্স” দেখবে। কাজেই তারা রাইফেল্স স্কয়ারে গেল এবং ৬০ টাকা দিয়ে মুভিটির একটি ডিভিডি (পাইরেটেড কপি) কিনলো। যেহেতু তারা তিনজন তাই প্রত্যেকেই ২০ টাকা করে দিল। ওদিকে অ্যাগোরা থেকে বাজার করে বের হচ্ছিল তাদের আর এক বন্ধু আশিক। ডিভিডি কিনে বের হওয়ার পথে তাদের দেখা হলো। আশিক পুরো ব্যাপারটি শোনার পর বলল, যে দোকান থেকে তারা ডিভিডি কিনেছে সেটি তার পরিচিত। তখন তারা চারজন আবার ঐ দোকানে গেল এবং আশিকের কথা মত সেলস ম্যান ডিভিডির দাম ৫০ টাকা রাখলো এবং ১০ টাকা ফেরত দিল। আশিক ১০ টাকা নিয়ে তা থেকে মিকো, তপু ও তুষার প্রত্যেককে ২ টাকা করে ফেরত দিল এবং বাকি ৪ টাকা নিজে রেখে দিল। তাহলে দেখা যাচ্ছে যে ডিভিডির দাম ৫০ টাকা হওয়ায় এবং মিকো, তপু ও তুষার প্রত্যকে ২ টাকা করে ফেরত পাওয়ায় তাদের প্রত্যেকের খরচ হয় (২০-২) ১৮ টাকা করে। তিন জন ১৮ টাকা করে দিলে হয় ১৮x৩=৫৪ টাকা এবং আশিকের কাছে ছিল ৪ টাকা। তাহলে মোট টাকা ৫৪+৪=৫৮।
অতএব বাকি ২ টাকা গেল কই ?
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।