পাঠক,
আজ একটা সত্য ঘটনা বলব, তখন আমি খুবই দুরন্ত কারণ তখন ডিগ্রীর প্রথম বছর, যাকে বলে, ডেম কেয়ার, আমার সময় তখন এইভাবে কাটছিল, কলেজে গিয়ে ক্লাস করি তারপর রিহার্সেল আর শো থাকলে তো কোন কথা নেই, বাবা মা ও তাদের শাসন কিছুটা রিলাক্স করেছে, ফলে বেশ আনন্দে শাসনমুক্ত রাত-দিন গুলো পার করছিলাম বিয়ে বাড়িতে ক্ষেপ মেরে বা আড্ডায় দিয়ে।
একদিন কি কারণে বড় আপুর বাসায় গেলাম, আপা আমাকে রীতিমতো জড়িয়ে ধরলো, কারন খুব একটা দেখতে যাওয়া হয় না, সাথে আমার প্রিয় বাইক, একডজন কলা আর আঙ্গুর নিয়ে গেলাম, আপা খুশী ভাত খেতেই হবে, যতো বলছি, খাবো না কাজ আছে, ততই ব্যস্ততা, এদিকে আপুর দুই ননদ বেড়াতে এসেছে, তারা গ্রাম থেকে এসেছে, কখনও শহর দেখেনি, ছোট্টটার নাম শাহী। পরিচয় হলো, শাহী এসএসসি দিবে বড়টা নাম মনে করতে পারছিনা, তবে লজ্জা পাচ্ছে বুঝতে পারছি, আপাতত শাহীর সাথে গডলাম বন্ধুত্ব। শাহী বেশ খুশি বন্ধু পেয়ে। কত গল্প তার যে জানা চাই, জানা চাই, আমার নিজ সম্পর্কে, আমি কাউকে ভালবাসি কিনা, কোন মেয়ে সাথে আমার সম্পর্ক আছে কিনা ইত্যাদি ইত্যাদি।
পর দিন থেকে শাহীকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে শহর চিনালাম, শাহী বেশ আনন্দিত এই জন্য যে মোটর সাইকেলে বসে সে আমাকে ধরতে পারছে, আমি ও যেন কোনো যাদুমন্ত্রে তার প্রেমে পড়ে গেলাম আর প্রতিদিন চলছিলো আমাদের মোটর-বিহার, তারপর আরো ঘনিষ্ট হলাম, ঠোটে ঠোটে কথা হতো, যা নাকি সে গ্রামের পরিবেশে কল্পনাও করতে পারে না। এইভাবে দিনগুলো কাটছিলো। তিন মাস কোথা দিয়ে চলে গেলো আমি বুঝতে পারিনি, তেমনি তারও মালুম হয় নাই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা প্রোগ্রাম কনট্রাক্ট হলো, কথা হলো তাদের যাবতীয় অভ্যান্তরীন আয়োজনের পর আমাদের শো শুরু হবে। প্রোগ্রাম শেষ হলো, অসংখ্য প্রিয় মুখ, কাকে ছেড়ে কাকে অটোপ্রাফ দিব, অতপর ফিরতি পথ। আসার পর আমি পড়লাম জ্বরে, বেদম জ্বর। ডাক্তার দেখানো হলো তারপর বুঝলাম আমার ম্যালেরিয়া হয়েছে, ডাক্তার কমপ্লিট রেস্ট নিতে বলেছে। অতএব নো প্রোগ্রাম, নো ক্লাস। আমার জ্বরের খবর শুনে শাহী দেখতে আসলো এক সকালে, তখন ১০টা বাজে, আমি ঘুমিয়ে আছি হঠাৎ বুঝতে পারলাম আমার রুমে আর কারো নিশ্বাস পড়ছে, আমি কাথা সরিয়ে দেখলাম, দেখি 'শাহী ফুপিয়ে কাদছে', আমি তাকে আমার খাটের পাশে বসালাম, বললাম কাদছো কেন? আমি সুস্ত হলে আবার আমরা ঘুরে বেড়াবো, দেখো? তার কান্না থামছে না, আমি একটু ভয় পেলাম, কারণ মূল ঘরে মা আছে কখন এসে পরে, হঠাৎ শাহী আমাকে কিছু বুঝতে না দিয়ে জড়িয়ে ধরলো, তারপর জানালো 'তারা গ্রামে ফিরে যাচ্ছে, আমার দুলাভাই ঘটনা বড় হওয়ার আগেই থামিয়ে দেওয়ার জন্য এ ব্যবস্তা নিয়েছে, আমি বুঝতে পারলাম মেয়েটা আমাকে ভালবেসে ফেলেছে, কি যে করি, আমি দুর্বল অসুস্ততার কারণে, তাই তাকে বুকে জায়গা দিয়ে বললাম, আমি তোমাদের গ্রামে আসবো, একটু ভাল হয়েনি আগে, শাহী আমার সারা মুখে চুম্বনের স্মৃতি চিহ্ন একে দিতে লাগলো পাগলের মতো। আমি বুঝতে পারলাম সে আমাকে হারাতে হবে ভেবে মাথা খারাপ করছে, আমি তাকে শান্ত করলাম, পরদিন তারা চলে গেল, আপার কাছ থেকে জানলাম যাওয়ার আগে মেয়েটা অনেক কেদেছে, সারারাত নিজেকে কষ্ট দিয়েছে।
তারা চলে যাওয়ার এক সপ্তাহ পর আমি আমার পড়ালেখা, গানবাজনা আর বন্ধু বান্ধব মহলে ব্যস্ত হয়ে পড়লাম। তারপর শাহীর কথা আর আমার মনে রইলো না।
তারপর কেটে গেল কয়েকটি বছর আমি ও ডিগ্রী শেষ করে গানবাজনা লাইন থেকে নিজেকে গুটিয়ে ব্যবসাপাতিতে মনোযোগী হলাম কিন্তু বিয়ে করলাম না আর। ঘটনার দুই বছর পর জানতে পারলাম শাহীরা বড় আপুর বাসায় উঠেছে, সাথে তার স্বামী ও একবছরের কন্যা সন্তান, যা শুনে আমার চোখ থেকে একফোটা অশ্রু গড়িয়ে গেল। আমাকে একটু জানাবার প্রয়োজন মনে করলো না, আমি বুঝতে পারলাম ইংরেজীতে একটা কথা আছে আউট সব সাইট আউট অব মাইন্ড, এখন আমি যদি তার সাথে দেখা করি, তা কখনো মানানসই হবে না কেননা শাহী বিবাহিতা, আমি নিশ্চয় আগের কথার রেশ টানতে পারবো না, আসলে আমার খুব জানতে ইচ্ছা করছিলো সে শেষ পূর্যন্ত এস.এস.সি দিয়েছিলো কিনা, যাই হউক তারা বেড়িয়ে চলেও গেলো, অতপর আপুর কাছ থেকে আমি তার সব জানলাম আমার উপর রাগ দেখিয়ে সে বিয়ে করলো, আমাকে পাঠানো চিঠি সব আপু বের করলো, আমি দেখলাম এক একটা চিঠি যা দুলাভাইয়ের নিষেধের কারণে আমার কাছে শেষতক আসে নি, শাহী আমাকে ভুল বুঝলো, তবে এইটা ঠিক যেদিন সে আমাকে মনপ্রাণ সপে দিয়েছিল সেদিন আমি ছিলাম বাবা মায়ের আন্ডারে পড়ালেখা করা এক যুবক, আমার হাজার ইচ্ছার কোনো দাম নেই তাই বিষয়টা আমাকে এখনো মাঝে মাঝে নাড়া দেয়। যা শেয়ার করলাম বন্ধুদের সাথে। শুভ ব্লগিং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




