somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাওসার চৌধুরী
জন্মসূত্রে মানব গোত্রভূক্ত; এজন্য প্রতিনিয়ত 'মানুষ' হওয়ার প্রচেষ্টা। 'কাকতাড়ুয়ার ভাস্কর্য', 'বায়স্কোপ', 'পুতুলনাচ' এবং অনুবাদ গল্পের 'নেকলেস' বইয়ের কারিগর।

"বায়স্কোপ" - অমর একুশে বইমেলা ২০১৯

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবশেষে কিছু অনুভূতি আর কাঁচা মস্তিষ্কের ভাবনা ফ্রেমবন্ধী হলো। জীবনে অনেক কিছু হতে চেয়েছি কিন্তু লেখক হওয়ার দুঃসাহস কখনো হয়নি। নিজের ভাবনাগুলো মলাটবন্দী হবে তা গত দুই বছর আগেও ছিল অবিশ্বাস্য। ১১টি গল্প নিয়ে ১১২ পৃষ্ঠার বইটি প্রকাশ করছে দেশের খ্যাতনামা 'উৎস প্রকাশন'।

কৃতজ্ঞতা জানাই যারা দীর্ঘদিন থেকে ব্লগে আমার লেখা পড়ে পরামর্শ, সাহস ও উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবাইকে। আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা না পেলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। সম্মানিত সহ ব্লগার ও পাঠকদের গঠনমূলক কমেন্ট আমার লেখার দূর্বলতা কাটিয়ে উঠতে দারুণভাবে সহায়ক ছিল। এজন্য প্রিয় সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞতার শেষ নেই।

বইটি ঢাকার একুশে বই মেলা- ২০১৯ "উৎস প্রকাশন" এর স্টলে পাওয়া যাবে। এছাড়া- নিম্নোক্ত ওয়েবসাইটেও মেলার প্রথম দিন থেকে পাওয়া যাবে।

www.rokomari.com/utsho
www.porua.com.bd
www.boimela.com


লেখক পরিচিতি- (হতভাগা আমি :-B)

জন্ম ও বেড়ে উঠা সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামে। সিলেট সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। মদন মোহন কলেজ থেকে বাণিজ্যে স্নাতক এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কৃতিত্বের সাথে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান। লন্ডন কলেজ অফ একাউন্টেন্সি থেকে একাউন্টিং-এ গ্রেজুয়েশন করার পর বিজনেস ম্যানেজম্যন্টে পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা করেন। এছাড়া ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার থেকে ফিনান্সে এমবিএ ডিগ্রি নেওয়ার পর স্কটল্যান্ডের গ্লাসগো থেকে চার্টারর্ড একাউন্টন্সিতেও উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

ছোটবেলা থেকে সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন স্থানীয় পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করতেন। বেশ কিছুদিন থেকে 'সামহোয়্যারইন' ব্লগেও নিয়মিত লেখালেখি করছেন তিনি। বর্তমানে শিক্ষকতা, গবেষণা ও লেখালেখির পাশাপাশি একটি ইনভেস্টমেন্ট কোম্পানীতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত।

"উৎস প্রকাশন"
প্যাভিলিয়ন- ২২
অমর একুশে বইমেলা- ২০১৯; ঢাকা।
বইটির প্রচ্ছদ এঁকেছেন - মুস্তাফিজ কারিগর।


ছবিটি জৈনেক লেখকের!! মঙ্গল গ্রহের খ্যাতনামা একজন প্রয়াত রাইটার তিনি!! তবে কবর থেকে উঠে এসে বইমেলায় থাকবেন বলে আশ্বস্ত করেছেন প্রকাশনীকে !! বইটি কিনলে ফ্রিতে একখানা অটোগ্রাফও দিবেন!! তবে অটোগ্রাফে কি লিখিতে হয় সে অভিজ্ঞতা তিনার নেই!!
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৮
৪৭টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×