somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী, এমপি পুত্রকে আপনি রেহাই দেবেন না প্লিজ

২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী, এমপি পুত্রকে আপনি রেহাই দেবেন না প্লিজ। মদ্যপান করে যে ছেলে রাত দু’টোয় মায়ের দুর্নীতির টাকায় কেনা প্রাডো গাড়িতে হৈহুল্লোড় করতে পারে, তাকে বাঁচাবেন না প্লিজ! আমরা সত্যিই আপনার কাছে ন্যায়বিচার চাই।

এমপি পিনু খানের ছেলে বখতিয়ার । শুধু এইটুকুতে সে মাফ পেয়ে যাবে, বলুন তো? কী করেনি সে? নারী লাঞ্ছনা থেকে শুরু করে নিজের মায়ের ক্ষমতার দাপট দেখানো, যখনতখন গুলি ছোঁড়া! এলাকাবাসী ভয়ে তটস্থ থেকেছে! আর কত? মানুষ খুনও কি তার বড় অপরাধের মধ্যে পড়ে না?

মাননীয় প্রধানমন্ত্রী, কাহিনী তো আপনার অজানা নয়। রাত দু’টায় মদ্যপান করে রাস্তায় জ্যামে পড়েছিল গাড়ি। মাথায় নাকি রাগ চাপে তার! এলোপাথারি গুলি করে রিকশাচালক এবং অটোরিকশা চালককে খুন করে। পেছনের বন্ধুরা যখন বলে ’কী করলি তুই?’, সে বলে, ’আরে ব্যাপার না’!

মানুষ মৃত্যু তার কাছে ব্যাপার না! মা সংসদ সদস্য, জীবন উপভোগের! না খেতে পারা মানুষগুলোর মৃত্যু তার কাছে ব্যাপার হতে যাবে কেন? কিন্তু আপনার কাছে তো ব্যাপার , মাননীয় প্রধানমন্ত্রী। এই খেটে খাওয়া মানুষগুলো আপনাকে ভোট দেয়, এদের ছাড়া আপনি একমুহূর্ত ক্ষমতায় থাকতে পারবেন না! তাদের এই খুন হওয়াটা এতো সোজা দেখবেন না, দাবানল জ্বলতে সময় লাগে না। স্বীকারোক্তি এখনও দেয়নি রনি! দিয়েছে তার বন্ধু এবং ড্রাইভার। ব্যালাস্টিক পরীক্ষায় রিকশাচালকের বুকের গুলি আর রনির বন্দুকের গুলির মিল পাওয়া গেছে। সব প্রমাণ হাতেই আছে।

সবাই সব কিছু ভুলে যাবে সত্য! লিখতে লিখতে সাংবাদিকরাও ক্লান্ত হবে! আজ বড় বিচার হলেও, সেই ভুলে যাওয়ার সময়ের সুযোগে রনি যাতে বেরিয়ে না আসে। দেশের বাইরে না পাঠানো হয় তাকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য! খুনি পুষবেন না, মাননীয় প্রধানমন্ত্রী। এই খুনিগুলো আপনার রাজনীতির ভালো দিকগুলো নষ্ট করে দেয় জানেন তো!

পিনু খানের অনেক আগেই সাবধান করা উচিত ছিল, তার লাই না পেলে তার ছেলে তার ক্ষমতার অপব্যবহার করতে পারে না। তাই মা হিসেবে সে ব্যর্থ। আপনার কাছে করজোড়ে মিনতি করছি, এই খুনের মামলায় যেন রনির মৃত্যুদণ্ড হয়। “ব্যাপার না“ ব্যাপার যেন তারও ঘটে। অন্ধকারে যেন হারিয়ে না যায় এই মামলা। তাহলে জাতি আপনাকে কোনদিন ক্ষমা করবে না।

মারজিয়া প্রভা
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একা হতে দুহু. দুহু থেকে বহু : যুদ্ধ আর ধংসও সৃষ্টির চিরন্তন লীলা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


বিধাতার পরে দুহাত তুলে
জানাই শুকরিয়া কারণ
অসীম শূন্যতার ভেতরেও
তিনি শুনেছিলেন প্রতিধ্বনি
নিজ সত্তারই গভীর আহ্বান।

তাই তিনি সৃজিলেন দুহু
আলো আর অন্ধকার
দিন আর রজনী
আকাশ আর ধরণী
প্রেম আর প্রত্যাশা।
একটি হৃদয় থেকে আরেকটি... ...বাকিটুকু পড়ুন

আমি এখন ইরান নিয়ে ভাবছি না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ১১:১৮



সূরাঃ ৪৮ ফাতহ, ২৯ নং আয়াতের অনুবাদ-
২৯। মোহাম্মাদ আল্লাহর রাসুল; তাঁর সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল; আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি... ...বাকিটুকু পড়ুন

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

"মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ" ~ বইমেলা ২০২৬ উপলক্ষ্যে বাংলা ট্রিবিউনকে দেয়া আমার সাক্ষাৎকার

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৩৮



প্রশ্ন: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

সাজিদ উল হক আবিরঃ গত বছরখানেক ধরে দুটো বইয়ের কাজ করছিলাম। একটা আমার দ্বিতীয় উপন্যাস, সরীসৃপতন্ত্র; দ্বিতীয়টি, মিলান কুণ্ডেরার উপন্যাস দা... ...বাকিটুকু পড়ুন

×