somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশী মন্ত্রী যখন ওঝা

১৪ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ফান পোস্ট। নো সিরিয়াসনেস”

বারাক ওবামা একদিন হটাত করে পরিচয় সংকটে ভোগা শুরু করলেন। কোন এক আজব কারণে তার ব্রেইন নতুন কোন সেল তৈরি করতে পারছিল না, বরঞ্চ পুরাতন সেলগুলোও মরে যাচ্ছিল। আমেরিকান চিকিৎসা বিজ্ঞানীরা তো তটস্থ হয়ে পড়লেন। হেন কোন চেষ্টা বাকি রইল না। কিন্তু কোনভাবেই এই বিপদ ঠেকানো যাচ্ছিল না। তিনি নিজ থেকে সব ভুলে যাচ্ছিলেন। ব্যাক্তিগত ও রাষ্ট্রীয় অনেক সিক্রেট তিনি ভুলে গেলেন। সবাই তো চিন্তায় অস্থির। শেষ চেষ্টা হিসেবে তাকে সাইকিয়াত্রিস্ট দেখানো হল, বৈদ্যুতিক শক দেয়া হল, হিপনোসিস করা হল, আরও কত কি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সবাই ব্যর্থ।

এদিকে ওবামাকে নিয়ে বিভিন্ন ধরণের রিউমার প্রচলিত হতে লাগলো। অনেকেই তার ইতিহাস নিয়ে খিচুড়ি পাকাতে শুরু করল, বিশেষ করে রিপাবলিকানরা। কোন প্রোটেস্ট হচ্ছে না, কেউ ওবামার ইতিহাস ভালো জানে না। প্রেসিডেন্ট নিজে কিছু বলতে পারছেন না। রাষ্ট্রযন্ত্র পড়ল মহা ঝামেলায়। সি.আই.এ জানত, দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন এক দেশে একজন মন্ত্রী রয়েছেন যিনি অনেকেরই (বিখ্যাত ব্যাক্তিবর্গ) অতীত বলে বেশ সুনাম কুড়িয়েছেন। সি.আই.এ গোপনে তাকে বারাক ওবামার কাছে নিয়ে গেল। বারাক ওবামাকে তার কাছে হ্যান্ডওভার করে তার ইতিহাস ফিল্টার করতে বলল। মন্ত্রী সাহেব তো পড়ে গেলেন মহা ঝামেলায়। উনি তো আসলে প্রধানমন্ত্রী, তার পরিবারবর্গ, সাবেক প্রধানমন্ত্রী, তার পরিবারবর্গ – এদের অতীত নিখুঁতভাবে বলতে পারেন। আমেরিকান প্রেসিডেন্টের বেলায় তো তার জ্ঞান কাজ করছে না।

উনি উপায়ান্তর না দেখে প্রেসিডেন্টকে তার দেশের প্রধানমন্ত্রী ভাবা শুরু করলেন এবং বলতে লাগলেন-
“মিঃ প্রেসিডেন্ট, মনে করে দেখুন, আপনার রেসের অনেক আগের একজন মানুষ ক্রুসেডের সময় খ্রিষ্ট ধর্মের জন্য কি না করেছেন! আপনারা তো আসলে ধর্মপ্রচারক।”

মন্ত্রী সাহেব জানতে পারলেন প্রেসিডেন্ট ধর্মের ব্যাপারে কিছুটা উদার প্রকৃতির। তিনি কথা ঘুরিয়ে ফেললেন-
“কিন্তু আপনার রেসের একমাত্র আপনিই ধর্ম-নিরপেক্ষতার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে যাচ্ছেন। আপনি কোন ভাবেই চাচ্ছেন না, ধর্ম সমাজে কেয়সের উৎস হোক!!!”

মন্ত্রী সাহেব যোগ করলেন-
“আমি বুঝতে পারছি না কেন নোবেল কমিটি আপনার মত ভালো মানুষদের দেখে না। তারা দেখে শুধু তৃতীয় বিশ্বের স্বার্থান্বেষী অর্থনীতিবিদদের।”

মন্ত্রী সাহেব বেমালুম ভুলে গেছিলেন যে প্রেসিডেন্ট সাহেব অলরেডি নোবেল প্রাপ্ত। তারপরেও মন্ত্রীর পারফর্মেন্সে সবাই খুশি, খোদ প্রেসিডেন্টও খুশি। কিন্তু মন্ত্রী সাহেব নিজে খুশি না, কারণ উনি জানতে পারলেন, প্রেসিডেন্ট সাহেব কিছুটা মধ্যপন্থার রাজনীতি করেন।

উনি প্রেসিডেন্টকে নিজ দেশের মধ্যপন্থী রাজনৈতিক দলের সাবেক প্রধানমন্ত্রির সাথে তুলনা করতে লাগলেন এবং মনে মনে বললেন-
“প্রেসিডেন্ট সাহেব, আপনি তো আসলে সুযোগ সন্ধানী মানুষ। সুযোগ পেয়েছেন, ক্ষমতায় বসে গেছেন বিশ্বটাকে লুটেপুটে খাওয়ার জন্য, বিশ্বে জঙ্গিবাদ ছড়ানোর জন্য।”

কিন্তু তিনি তা মুখে বলতে পারলেন না। কারণ এটা তার দেশ নয়, যেখানে একটা দলের প্রধান, জনপ্রিয় একজন নেতাকে সবার সামনে অপমান করলে তার (নেতার) অ্যান্টিরা অন্ধভাবে মন্ত্রীকে সাপোর্ট দিবে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×