somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাবুর অফিস এবং জুতার গল্প । রম্য

৩১ শে মে, ২০১৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাবু আজ সকাল সকাল নাস্তা খেয়ে জুতা টাইট করে বেধে রওনা হলো অফিসে যাবার জন্যে । তার অফিস ১১ টায় শুরু হবে । সে তড়িঘড়ি করে বের হতে দেরী করে ফেলেছে । এখন সকাল ৭ টা বাজে । নির্ঘাত অফিসে লেট হয়ে যাবে আজ । যাই হোক তাও বের হওয়া গেছে তা নাহলে আজ আর অফিসে যাওয়াই হতো না । গত সপ্তাহে পুরোনো একজোড়া জুতার কারনেই তার অফিসে যাওয়া হয়নি । একটা বিআরটিসি বাস টার্গেট করে লাফ দিতেই জুতা আটকে গেল ম্যানহোলের ঢাকলায় । ব্যাস আর বাসটায় ওঠা গেল না । হাবলু তারপরে আশা ছাড়েনি । আরো দুই ঘন্টা ধরে রাস্তায় ছিলো কিন্তু পরের বাস গুলিকে সে তার টার্গেটে পরিনত করতে পারেনী । তখনি ডিসিশন নিয়েছে আগামি সপ্তাহেই সে নতুন বুট জুতা কিনবে । যে জুতা পরলে টার্গেট করা বাস ফসকে যাবে না । লোকে জুতার মাড়া খেয়ে সরে যাবে । সব জল্পনা কল্পনা শেষে আজ সেই শুভদিন । আজ সে বুট জুতা পরে বের হয়েছে । আজ তাকে রুখবে কে ? সবচেয়ে ভাল হতো জুতার দুপাশে দুটি করে সুচালে দাত রাখতে পারলে । তবে এখন যা আছে তাই বা কম কিসে ।
'বুদ্ধিমান ব্যাক্তি আটকে থাকেনা', এই প্রবাদটি আজকে আবারো সত্যি প্রমানিত হলো । সে প্রায় আধকিলো দুর হতে দেখলো রংচটা লাল রংএর বাসটি কচ্ছপের গতিতে এগিয়ে আসছে । হাবু মনে মনে নিজেকে তৈরী করল । নিজেকে নিজেই বলল , তুমি পারবে হাবু , তোমাকে পারতেই হবে । বাসটি যখন একশ গজ দুরে ঠিক তখনি বুদ্ধি করে হাবু একটি হেব্বি এ্যানার্জি মেশানো স্প্রিড খেয়ে নিল । এখন সে আত্ববিশ্বাসে কানায় কানায় পূর্ন । তার টার্গেট আর মাত্র ৫০ গজ সামনে । হাবলু দৌড় শুরু করল । জুতার কি কেরামতি , আসে পাশের সবাই সরে যাচ্ছে । সে পথ করে নিয়ে দুর্দান্ত গতিতে ছুটে যাচ্ছে । ৩ সেকেন্ড এর মধ্যেই হাবলু টেক অফ করতে যাচ্ছে । সে তার টার্গেটে লক্ষ করে লাফ দেবার ঠিক ২ মিলি সেকেন্ড আগে "বাবাগে, গেলামরে । কোন খান***পোলা পায়ে পারা দিলো রে । আমার পাওডা মনে হয় শেষ" জাতীয় একটি বিভ্রান্ত মুলক শব্দ শুনতে পেল । এসবে পাত্তা দিলে চলবে না । সাফল্যের পথে এগিয়ে যেতে হলে এমন অনেক কুটুক্তি শুনতেই হয় । অন্যের ভাল এই সমাজে এখন আর কেউ চোখে দেখতে পারে না । যাক সেসব কখা মোর্দা কথা হলো সে আজ আর তারে টার্গেট মিস করেনি । দিনের প্রথম কাজেই সফলতা । তাও আবার প্রথম চেস্টাতেই । এর চেয়ে ভাল কিছু হতেই পারে না । নির্ঘাত আজ দিনটি তার ভাল যা্বে । সে টার্গেটের হ্যান্ডেল ধরে ঝুলন্ত অবস্থায় নিজের জুতা দুটির দিকে তাকিয়ে মনে মনে বলল "সাব্বাস জুতার বাচ্চা"
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২১ সকাল ১০:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×