somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মরণিকা

১২ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৫ সালের নভেম্বর মাসের ৩ তারিখ কিংবা ৪ তারিখ বাসায় আমার চাচাতো ভাই এসে জানায় যে আমার দাদুর শরীর খুব খারাপ তৎক্ষনাথ আমার আম্মু আমার ছোট ভাইকে নিয়ে দাদু বাড়ির উদ্দেশে রওনা দেয় আমাকে রেখে যায় । আমাকে রেখে যাওয়ার কারন হল আমার দাদার শরীর বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছিল যার জন্য আম্মু আর বাপী পালাক্রমে দাদা বাড়িতে যাওয়া আসা করত আর আমাকে কম নিত তার কারন আমার ডিসেম্বর মাসে বৃত্তি পরিক্ষা ছিল ।আমি থখন ক্লাস ফাইভে পড়ি,যার জন্য আজ সব ভাল ভাবে মনেও নেই তাও লিখছি। যাই হোক আম্মুর কাছ থেকে এই জন্য কিছু তথ্য আবার নিয়ে নেই সেই সময়কার।
ওই দিনই বাপী অফিস থেকে এসে আমাকে নিয়ে দাদু বাড়ি যান এবং গিয়ে দেখি আমাদের দাদু খুব অসুস্থ কি যেন হয়েছে উনার। সেই সময় মোবাইল ছিল না বিধায় আত্মীয়স্বজনকে টেলিগ্রাম এবং লোক মারফত সবাইকে জানানো হল । দাদু বাড়িতে যাওয়ার পর আমার যতটুকু মনে পড়ে আমরা সারাদিন দৌড়াদৌড়ি করেই কাটাতাম তার উপর আস্তে আস্তে বাড়িতে লোকজন আসা শুরু করলো আর আমাদের দুষ্টমিও বাড়তে শুরু করলো । আমাদের দাদু হঠাৎ করেই অজ্ঞান হয়ে যান ইতিমধ্যে আমার সেজচাচা বাড়িতে আসেন এবং দাদুকে নল দিয়ে খাওয়ানো শুরু করা হয়। এই দেখে আবার আমার দাদাও অসুস্থ হয়ে পড়েন ।
৭ই নভেম্বর, সকাল থেকেই আকাশের অবস্থা ভালো না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে । সারাদেশেই সত্যপ্রবাহ না নিন্মপ্রবাহ চলছিল । বাড়ির সবাইকে দেখছি দাদার চারপাশেই বসে থাকতে এরই মাঝে আমরা পিচ্চি কয়জন নদীতে গোসল করতে গেলাম । আমার মনে আছে একে তো দিনের অবস্থা ভালো নয় তার উপর নদীতে অনেক স্রোত যার জন্য অনেক ভয় পেয়েছিলাম আর খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম । বাড়ি এসে আম্মুকে খুব জালাতন করছিলাম আমাদের পরার কাপড়চোপর দেয়ার জন্য খুব সম্ভবত থখন দাদার অবস্থা খুব খারাপ যাচ্ছিল এরই কিছুক্ষন পরেই সবাই একযোগে কান্না শুরু করলো । সেই সময় দাদার শিয়রে আত্মীয়স্বজনের অনেকেই ছিলেন।এক দিকে দাদু বিছানায় অচেতন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অপরদিকে সবাইকে কাঁদিয়ে দাদা আমাদের ছেড়ে চলে গেলেন। ওইদিনই দাদাকে দাফন করা হল বাড়ির সামনেই সেই জানাজায় দাদার বড় ছেলে আমার বড় চাচা থাকতে পারেন নাই উনি চাকরিসূত্রে সিলেট থাকতেন।
সবার চোখের পানি শুকিয়ে যাওয়ার আগেই ৯ই নভেম্বর আমাদের সবাইকে দ্বিতীয় বারের মত কাঁদিয়ে দাদু ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আমার বাপীকে সেই প্রথম এবং শেষ বারের মত কাদতে দেখলাম। দাদুর জানাজাতেও আমার বড় চাচা থাকতে পারলেন না তার কারন হল সেই সময় সিলেট থেকে আসা আজকের দিনের মত ছিল না। টেলিগ্রামে দেরি হবে ভেবে ওনাকে এক জন গিয়ে ওখান থেকে নিয়ে এসেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি।
একই সাথে দুজনের চলে যাওয়া আমার পরবর্তী জীবনে আর দেখিনি ।আমার দাদা হয়তো আমার দাদুর জন্য কাঁদতে চাননি যার জন্য এই ভাবে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন।দাদা দাদুর আদর যত্নের কথা খুব ভালো ভাবে তেমন কিছু মনে পড়ে না কিন্তু ছোট বেলায় প্রতিটি ঈদ দাদু বাড়িতে সবাই মিলে করতাম, ঈদ এর আগেই আমরা দাদু বাড়িতে চলে যেতাম সব চাচা চাচিরা আসতেন, ভাই বোনরা থাকতাম। ঈদ এর দিন সকাল বেলা আম্মু আমাদের দুই ভাইকে গোসল করিয়ে নতুন কাপর পরিয়ে রেডি করে দিতেন । দাদা আমাকে এক টাকা দিতেন সালামি যা দিয়ে আমি কি করতাম তা আজ আর মনে নেই।খুব অল্প করে কিছু সৃতি আছে মাছ ধরার, আম পেরে খাওয়া, বিকেল বেলা গ্রামের অন্য ছেলেদের সাথে খেলা , ঘুড়ি ওড়ানোর কিন্তু তা খুব কম ।
এখনও প্রতিবছর নভেম্বর মাস আসে, সত্যপ্রবাহ হয় আমরা স্রদ্দাভরে স্মরণ করি তাদেরকে। আল্লাহর কাছে দোআ করি যাতে তিনি তাদের বেহেশত নসিব করুন । ছোট বেলারা দাগ কেটে যাওয়া দাদা দাদুর মৃত্যু দিন গুলো সারাজীবন মনে থাকবে।সময় অনেক পেরিয়ে গেছে যার ফলশ্রুতিতে আজ আমার বড় চাচাও বেঁচে নেই। এক দিন আমরাও থাকব না ।

৯,১১,১২....।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×