কি কারনে যেন ভুল করে হোটেল সুপার স্টারে একদিন সন্ধ্যায় ডু মেরে থ খেয়ে গেলাম, আহসানউল্লাহর বড় অনেক ভাইরা মীটিং করছে কি নিয়ে যেন ওখানে মেহেদি ভাই ছিল, বিপুল ছিল যাদের সাথে আমার পরিচিতি অন্যদের চেয়ে বেশি। ওরা দুজনেই আমাকে জিজ্ঞেস করলো তারা সেন্টমারটিন ভ্রমনে যাবে আমি যাবো কিনা। যেহেতু সবার মাঝে ছিলাম তাই আমি যাবো বলে সম্মতি দিয়েছিলাম আর নাম, ফোন নাম্বার ও দিয়েছিলাম । ওই দিন রাতেই আবার ও পরে মেহেদি ভাইয়ের সাথে কথা হয় এবং আমি বলি যে যাবো যদিও আমি যাবো বলে ভাবি নাই তখন ও।
এর কিছুদিন পরে শাকির ভাইয়া একদিন আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে আমি যাবো কিনা, যদি যাই তবে যেন ১ ঘণ্টার মাঝে ওনাকে জানিয়ে দেই। আমি তো ভালো বিপদে পড়লাম, সাথে সাথেই ফোন করলাম বিপুলকে ও বলল যেতে পারবেনা ওর উকালতির পরীক্ষা আছে নাকি, তার উপর আমাদের ব্যাচ থেকেও আর কেও যাবে না। তাই আমি শাকির ভাইয়াকে জানিয়ে দিলাম যে আমি যাবো না। এর কিছুক্ষন পরেই মনে হয় মেহেদি ভাই ফোন করে আমাকে হাম্বিথাম্বি করে বললেন যেতেই হবে তখন আমিও রাজি হলাম এই ভেবে যে যেহেতু বেকার বসে আছি একটু ফ্রেশ হয়েই না হয় আসলাম আর তাছাড়া সেন্টমারটিন আগে যাইও নাই। ভার্সিটিতে পড়াকালীন সময়ে একবারও পিকনিকেও যাই নাই রেগ খাওয়ার ভয়ে । যাই হোক কে যাবে না যাবে তা তখন না ভেবে রাজি হয়েছিলাম শুধু আমার জন্যই আর শুনেছিলাম বেশির ভাগই ফ্যামিলি নিয়ে যাবে যদিও বেশির ভাগের ফ্যামিলি মেম্বারই দুই জন করে।যদিও পরে আমি একা বলে সবার সহমর্মিতা পেয়েছি যা আমার জন্য অনেক আনন্দের ছিল।
সময় সূচি জানিয়ে দেয়া হল ১৩ তারিখ সন্ধ্যা ৭ টায় জাত্রা শুরু হবে। পূর্ব কথা অনুযায়ী আমি মেহেদি ভাই এর বাসায় হাজির ৪.৪০ এ । ওই দিনই প্রথম ভাবির সাথে কথা হল আমরা রওনা দিলাম সিটি পাড়ার উদ্দেশে যেখান থেকে আমাদের বাস ছাড়বে । রাস্তায় কোন জ্যাম না থাকার কারনে আমরা সবার আগেই ৫.৩০ এর মাঝেই পৌঁছে যাই। ইতিমধ্যে ভাবির সাথে কথা বলে জানতে পারলাম ওনার বাপের বাড়ি ময়মনসিং যা আমার পাশের জিলা এবং ভাষাগত অনেক মিল রয়েছে। আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেই ভালবাসি আর সেটা দেখে ভাবি মনে হয় একটু শান্তি পেল এই ভেবে যে যাই হোক কেও এক জন তো পরিচিত ভাষায় কথা বলে।
আমাদের পরে বাবু ভাইয়া আর আপু এসেছেন সাথে রুমি ভাই আছেন, যদিও রুমি ভাই আমাদের সাথে নাকি যাবেন না শুধু এসেছেন আমাদের দেখতে। আস্তে আস্তে সবাই আসতে লাগলো এক এক করে আর সবাই আমার জন্য সহমর্মিতা জানাতে লাগলো যে এই ভ্রমনে আমিই নাকি একমাত্র ব্যাচেলর যা শুনে আমার তখনি বাসায় চলে আসতে মন চাচ্ছিল । যাই হোক পরে বুঝলাম আসলে ঘটনা সত্য নয় আমি ছাড়াও অনেকই আছেন যে ব্যাচেলর । ৭.০৬ এ আমাদের কাপ্তান শাকির ভাইয়া ভাবি কে নিয়ে এসে পৌঁছান । ইতিমধ্যে আমাদের বাসও চলে এসেছে শাকির ভাই যাদের সাথে প্যাকেজ নিয়েছেন তাদের সাথে কথা বলে সব টিকটাক করলেন। বাস ছাড়বে কিন্তু প্রিন্স ভাই তখনও আসেন নাই, রাতুল ভাই ও আসেন নাই। রাতুল ভাই তাও ৭.৩০ এর দিকে চলে আসে কিন্তু প্রিন্স ভাই এসেছেন ৮.০০ আর দিকে সবাই প্রিন্স ভাইর উপর খেপেছে দেরি করে আসার কারনে। আমরা আমাদের যাত্রা শুরু করলাম ৮.০০-৮.৩০ আর দিকে । আমাদের ড্রাইভার লিয়ন সাহেব হুজুর আর আমাদের বাসের নাম মামুন স্পেশাল এটা কি আমাদের সাথে দুইজন মামুন ভাই থাকার জন্যই কিনা জানা নাই।
বাসে উটে আমার সিট পড়ল মামুন ভাইয়ের বন্ধু অন্তু ভাইয়ের সাথে যাকে আমি চিনি না । ভালই লাগছিলনা বার বার মনে হচ্ছিল কেন যে আসলাম এই জোড়ায় জোড়ায় পাবলিক দের সাথে । গানশুনা শুরু করলাম তাও ভালো লাগছিলনা তাই এক সময় সিট থেকে উটে সবার সামনে সিট খালি ছিল ওখানে চলে গেলাম, পাশেই মেহেদি ভাই ছিল টুক টাক কথা বলার কাওকে পেলাম।
এর মাঝে একবার মামুন ভাই সিগারেট খাওয়ার জন্য ড্রাইভার এর পাশে আসলে মেহেদি ভাই না করলেও পাত্তা না দিয়ে মামুন ভাই খেয়েই তার পর যান। যদিও পরবর্তীতে অনেকে এটা করেছেন কিন্তু তাতে কারোর কোন অসুবিধা হয় নাই । আমরা আমাদের প্রথম বিরতি দিলাম রাত ১১.০০ টায় কুমিল্লাতে এসে হোটেল তাজমহলে। রাতের আইটেম ভালই ছিল আমরা একসাথে সবাই প্রথম বারের মত খাওয়া শুরু করলাম আমাদের কাপ্তান শাকির ভাইয়ার মাথা খারাপ হওয়ার শুরও হল তখন থেকেই।
আবার আমাদের যাত্রা শুরু হল এই বার শাকির ভাই বাস এ গান শুনার জন্য সবার কাছে মেমরি কার্ড এর জন্য আবেদন করলেন কিন্তু কেও তাতে সারা দিল না কারন কেওই চায় না নিজের পছন্দ অন্যকে শুনাতে, যাই হোক কার কার্ড জানা নাই গান ছাড়া হল আমরা মিশ্র প্রতিক্রিয়ার মাঝ দিয়েই গান শুন শুনতে যেতে লাগলাম। আমাদের মাঝে সবারই এক মাত্র একজনরই শুধু আনন্দ আর আনন্দ ছিল সে হল সর্বকনিষ্ঠ জন আওজাত মামুন ভাইয়ের ছেলে। যার দুরন্ত পনায় আমরা সকলেই মুগ্ধ। চিটাগং থেকে আমাদের আর একজন মেম্বার প্রিন্স ভাইয়ের শালা রাহাত আমাদের সাথে যোগ দিল। আমরা যখন লোহাগড়া পৌছাই তখন আবার একটা বিরতি নেয়া হল চা খাওয়ার জন্য।কক্সবাজার আসার পর আমাদের সাথে আমাদের গাইড আবদুল্লাহ আমাদের সাথে সকালের নাস্তা সহ যোগ দেয়। আমরা বাসে বসেই নাস্তা করে নেই। ৮.৩০ টার দিকে আমরা টেকনাফ এসে পৌঁছাই যেখান থেকে আমরা সেন্টমারটিনে যাবো। দীর্ঘ ভ্রমন শেষে সবারই ক্লান্তি লাগছিল পুরো যাত্রা পথে কেও কিছু না বললেও সবাই আমাদের ড্রাইভার লিয়ন সাহেবের উপরে খেপা কারন যে ঝাকি আমাদের খাইয়িছেন তা আর বলার অপেক্ষা রাখেনা।
আমাদের সেন্টমারটিন যাওয়ার জাহাজ হল কাজল আমরা ৯.৩০ টার দিকে জাহাজে উটলাম সেন্টমারটিন এর উদ্দেশে । কিছুদিন আগে একটা বিয়ে খেতে প্রথম বারের মত আমাদের কিশোরগঞ্জ জিলার হাওর এলাকায় গিয়েছিলাম অনেকটা সময় ট্রলারে করে যেতে হয়েছিল প্রথম প্রথম সেন্টমারটিন ও আমার কাছে ওরকম লাগছিল কিন্তু আস্তে আস্তে সময় যত যেতে লাগলো চারপাশের প্রকৃতি দেখে মুগ্ধ হতে লাগলাম। ডেকে বসে আমরা কার্ড খেলতে বসলাম । চারজন হচ্ছেনা দেখে হিমেল ভাইয়ের বধুর সাথে আমরা বসলাম আর ওনাকে শিখিয়ে পরিয়েই খেলতে লাগলাম । এই করে করে কখন যে সময় চলে গেল আমরা এসে পৌঁছালাম সেন্টমারটিন, কিন্তু জাহাজ থেকে নামতে গিয়ে বিরম্বনার শিকার হলাম। এই জাহাজ থেকে আর এক জাহাজ করে তার পরে নামতে হল। আমাদের থাকার জন্য হোটেল অবকাশ টিক করে রাখা ছিল, ভ্যান এ করে আমরা হোটেলে পৌঁছাই ১.৩০ টায়। দুপুর দুইটায় আমাদের সকলের এক সাথে দুপুরের খাবারের কথা কিন্তু সবাই এত ক্লান্ত ছিল বলেই কিনা বের হতে দেরি করছিল। আমি নিছে নেমে দেখি মামুন ভাইয়ের বন্ধুরা খেতে বসে গেছে আমিও তাদের সাথে যোগ দিলাম এই থেকে তাদের সাথে পরিছয় শুরু, খাওয়ার পরে এক সাথে চা খাওয়ার জন্য অবকাশের সামনেই বশি আমরা। মামুন ভাই, পলাশ ভাই, মেহেদি ভাই সবার সাথে তখনই আলাপ সালাপ শুরু ।
দুপুরের খাওয়ার পরে ২.৩০ টায় মাদের ছেঁড়াদ্বীপ এর উদ্দেশে রওনা দেয়ার কথা সত্ত্বেও কিছুটা সময় দেরি করে আমরা ছেঁড়া দ্বীপ এর উদ্দেশে রওনা দিলাম। ট্রলারে উটে আমি পলাশ ভাই, মামুন ভাই ছই এর ডগায় জায়গা করে নিলাম। যাত্রা শুরু হওয়ার পর থেকে আমার মনে হল যে আমি কোথাও ঘুরতে বের হয়েছি। চারপাশের অপার প্রকৃতি আমাদের সবাইকে এক অদ্ভুত ভালো লাগায় ভরিয়ে দিচ্ছিল । ছেঁড়া দ্বীপ এর কাছাকাছি আসার পরে ছোট নৌকায় করে ওখানে যেতে হবে তাই আমরা ৩ ট্রিপে করে ছেঁড়া দ্বীপে পৌঁছালাম। আমরা সবার প্রথম ট্রিপে ছিলাম বলে অনেকটা সময় নিয়ে ঘুরতে পেরেছিলাম যদিও এটা আমি করেছিলাম না জেনে কিন্তু বাবু ভাই আগে একবার এসেছিল তখন নাকি এই ভুল করেছিল তাই এইবার আগে আগেই নৌকায় উটে। প্রথম ট্রিপে করে নৌকায় আসা আমিই একমাত্র ব্যাচেলর তাই সবার ছবি তুলে দিলাম। সবার সাথে হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূর পর্যন্ত এসে পড়ি, সন্ধ্যার টিক টিক আগে আগে আমরা আবার ফিরতে শুরু করি নৌকার কাছে। যেহেতু আমরা সবার আগে এসেছিলাম তাই আমরাই আবার সবার প্রথমে ট্রলারে ফেরত আসলাম। আর ও দুই ট্রিপে আমাদের লোকজন আসবে ফাঁকে আমরা ইঞ্জিন এর শব্দ ছাড়া চারপাশ উপভোগ করলাম। সবাই আসার পরে আমরা সবাই আবার রওনা হলাম সেন্টমারটিন এর উদ্দেশে। আসার পর আমরা সবাই যার যার মত করে সময় কাটিয়ে হোটেলে যাবো বলে টিক করা হল। আমি অন্তু ভাই, রাতুল ভাই, রুমেল ভাই, একটা মাছ ফ্রাই করার জন্য টিক করি কিন্তু আমি আর রুমেল ভাই হোটেলে চলে আসি শরীর ভালো লাগছিলনা বলে। আমি আর রাতুল ভাই দুই জন ঘুম দেই সেই সময়টা সবাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে ।
বাংলাদেশের সর্ব দক্ষিনে বঙ্গপসাগরের মাঝে অসংখ্য প্রবাল রাশি মিলে মিশে একাকার হয়ে তৈরি করেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। সাগরের সুনীল জলরাশি আর নারিকেল গাছের সারি এই দ্বীপকে দিয়েছে অপার সৌন্দর্য। প্রকৃতি দু হাত মেলে সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। বালুকাময় সৈকত, প্রবালের প্রাচীর আর কেয়া গাছের সারি এই দ্বীপকে দিয়েছে আলাদা এক বৈশিষ্ট যা আর কোথাও নেই। উত্তাল সাগরের নোনা জল যখন আছড়ে পরে কেয়া গাছের ফাকে, ঝিরি ঝিরি বাতাসে তৈরি হয় সফেদ ফেনা, সে এক মাতাল করা দৃশ্য। রাতের জোৎসনা এসে যখন লুটোপুটি খায় চিকচিকে বালুর বুকে, নীল আকাশ তখন আরও নীলাভ হয়। ছুনছান নিরব রাতে চারিদিকে শুধু সাগরের হুংকার আর ঢেউ এর আছড়ে পড়ার গর্জন। অপূর্ব, অসাধারণ, অদ্ভুত সুন্দর, অসহ্য সুন্দর। হাজারো জোৎসনা রাতের চেয়েও সুন্দর সেন্ট মার্টিনের একটি নির্ঘুম চাঁদনী রাত, এখানে সময়ের কাটা এগিয়ে চলে কিন্তু সৌন্দর্য পিপাসার তৃষ্ণা মেটে না।
৯.০০ টার দিকে ঘুম ভাঙলে সবাই আস্তে আস্তে হোটেলে আসা শুরু করলো , আমিও বের হলাম রাতুল ভাই আর আমি হোটেলের পিছনে বীচে হাঁটতে যাই, সবাই বলাবলি করছিল প্রকৃতি আজ বেশ অশান্ত সাধারন অবস্থার তুলনায় েঢউ অনেক বেশি ছিল, আমি আর রাতুল অনেকটা পথ হাটলাম সাথে ছিল মামুন ভাই, পলাশ ভাই, মেহেদি ভাই । হাঁটতে হাঁটতে আমরা ফসফরাস দেখলাম বালুতে যদিও প্রথমে বুঝতে পারি নাই এটা কি ছিল। ওখান থেকে এসে আমরা রাতের খাবার খাই আর হোটেলেই থাকি যদিও অনেকে তখন বাইরে যায় হাঁটতে, এর মাঝে প্রিন্স ভাই কার্ড খেলার কথা বলে কিন্তু এক জন লোক কম আছে, প্রিন্স ভাই এর শালা আছে কিন্তু খেলা পারে না শুরু হল তাকে শেখানো আর খেলা শুরু হল বিপত্তি বাজাল প্রিন্স ভাইয়ের বউ মানে ভাবি তিনি বীচে হাঁটতে যাবেন বলে গোঁ ধরেছেন কিন্তু প্রিন্সে ভাই যাবে না, পরে ভাবি একাই রওনা দেয় বীচে। অনেক পরে কেও কেও বিচ থেকে হোটেলে আসা শুরু করে, ভাবিও আসে কিন্তু অনেক রাগ দেখায় তাই আমরা খেলা বাদ দিয়ে প্রিন্সে ভাইকে বলি ছলেন যাই বিচ থেকে সবাই মিলেই ঘুরে আসি। ওখান থেকে আসার পরে আমরা আবার ও কার্ড খেতে বসি এইবার আমি আর প্রিন্স ভাই , অন্য টিমে ফিলিপ ভাই আর রাতুল ভাই। একটা সেট খাওয়ার পর রাতুল ভাই লজ্জায় ঘুমাতে চলে যায় অন্তু ভাই এসে বলে তিনি খেলবেন কিন্তু ছয় বছর ধরে নাকি তিনি খেলেন না ২৯ । যাই হোক খেলা শুরু হল আমার পার্টনার প্রিন্স ভাইয়ের কার্ড ভাগ্য নাকি ভালো না তাই আমরা অন্তু ভাই, আর ফিলিপ ভাইদের সাথে পারলাম না এর মাঝে ফাঁকে ফাঁকে কোরাল আর সুন্দরি মাছের ফ্লেভার উপহার দিয়েছেন। রাত ৪.০০ তার দিকে আমি আর অন্তু ভাই ঘুমানোর জন্য রুমে গিয়ে দেখি রাতুল ভাই এক বিছানায় আর রুমেল ভাই আর এক বিছানায়, অন্তু জিজ্ঞেস করলো এমন কোন বিছানায় ঘুমাবে ? আমি ভাবলাম রাতুল ভাই যে হারে ডাকাতের মত নাক ডাকতেসে তাতে ঘুমাতে পারবো না তাই আমি রুমেল ভাই এর সাথে বিছানায় শুয়ে পড়লাম ।
সকালে ৮.৩০ টায় মেহেদি ভাইয়ের ফোন পেয়ে ঘুম ভাঙল সকালের নাস্তা করার জন্য। ফ্রেশ হয়ে নিছে নেমে নাস্তা করে নিলাম আর আগে থেকেই বলা ছিল দুপুর পর্যন্ত সময়টা সবাই বীচে কাটাবে বলে। আস্তে আস্তে সবাই বীচে এসে জড়ো হতে শুরু করলো। কিছুক্ষনের মাঝেই সবাই পানিতে নেমে পড়ল শুধু আমি আওজাত,অন্তু ভাই,প্রিন্স ভাইয়ের বউ মানে ভাবি, রাহাত, শুধু পানিতে যাই নাই। এই সময়টা আমরা সাইকেল চালিয়েছি, ছবি তুলেছি, ডাব খেয়েছি আওজাত এর সাথে দুস্তমি করেছি। দুপুর ১২.৩০ তার মাঝেই আমরা সবাই আবার হোটেলে চলে আসি কারন আমাদের হোটেল ছাড়তে হবে ২.০০ টার মাঝেই। আমরা ফ্রেশ হয়ে সবাই খেতে চলে আসি আর সবার ব্যাগ একটা রুমে জড়ো করে রাখি। খাওয়ার পরে আমরা একটু বিশ্রাম নিয়ে অবকাশ থেকে বিদায় নেই।
আমরা জাহাজে উটি আর এই বার আমাদের বসার জায়গা টিক হল নিচের ডেকে আমরা তাই বসে গেলাম কার্ড খেলতে, এর মাঝে রুমেল ভাই অন্তু ভাইকে ফোন দেয় আমরা কোন জাহাজে আছি তা জানার জন্য কিন্তু ভুল নাম বলার কারনে রুমেল ভাই অন্য জাহাজে উটে যায়। যদিও পরবর্তীতে তিনি জানায় যে ওই জাহাজে তিনি অনেক ভালো ছিল, একটা টিমের সাথে পরিছয় হয়েছিল আর কোন টাকা ও লাগে নাই কিন্তু আমাদের সবারই একটু সন্দেহ ছিল যে আসলে অনি ওই জাহাজে কেমন ভালো ছিলেন আর কাদের সাথে ছিলেন ওইটা ভেবে। যাই হোক আমরা টেকনাফ এসে পৌঁছাই আবার বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার জন্য, আবার সেই বাস দেখে কষ্ট হচ্ছিল। আমরা সবাই পুরি খাওয়ার জন্য হোটেলে গেলাম, হোটেলর কর্মরত লোকবৃন্দ আমাদের জন্য পুরি বানাতে বানাতে কাহিল হয়ে যাচ্ছিল।
অবশেষে আমরা আবার ফেরার উদ্দেশে যাত্রা শুরু করলাম, সবাই খুব ক্লান্ত থাকার কারনে কম বেশি সবাই ঘুমিয়ে পড়তে লাগলো। প্রথম বিরতি রাতের খাওয়ার জন্য চকরিয়াতে একটি হোটেলে । সবাই খাওয়ার পরে আবার ও রওনা দিলাম, চিটাগাং আসার পরে আমাদের থেকে অন্তু ভাই আর রাহাত নেমে যায়। অন্তু ভাই আর ও একদিন চিটাগাং থেকে টার পর ঢাকা আসবেন আর রাহাতের বাসাই ওখানে।
দ্বিতীয় বিরতি কুমিল্লাতে একটি হোটেলে ওখানে আমরা শুধু একটু বিশ্রাম নিয়ে চা খেয়ে আবার ও বাসে উটে পড়ি। সকাল ৬.৩০ টায় আমরা ঢাকায় এসে পৌঁছাই, কেও কেও ওখানে নেমে যায় আমরা সবাই একে অপরের সাথে বিদায় নিয়ে নেই আর বাকিরা পরে ফকিরাপুল নামি। আমি মেহেদি ভাই,ভাবি আর মামুন ভাই ফার্মগেট চলে আসি তার পর বাসায়। অবকাশের শেষ হল ।
এবার বলব আমরা যারা এই ভ্রমনে ছিলাম তাদের কথা ঃ- প্রথমেই বলি আওজাতের কথা যে কিনা পুরতা সময় জুড়েই নিজে আনন্দ করে আর সবাইকে আনন্দ দিয়ে গেছে, মেহেদি ভাই আর ভাবি দুজনের সাথেই সবচেয়ে সময় কাটিয়েছি আর ভাবির সাথে আঞ্চলিকতা র কারনে অনেক জমেছিল। মেহেদি ভাইয়ের জন্যই আমার যাওয়া এই ভ্রমনে যদিও পরে আমাকে বলেছিল তরে নিয়েছি শুধু আমাদের প্যাকেজ ধরার জন্য , যাই হোক তাতে আমার কি আসে যায় আমার ভালো লেগেছে। মামুন ভাই, মেহেদি ভাই, পলাশ ভাই পুরতা সময়ই হয়তো ব্যাচেলর দের লিড দিয়ে গেছেন আর আমি তাদের সাথেই বেশি থেকেছি আর তারাও আমাকে বেশ কাছের করে নিয়েছিল। রাহাত, ফিলিপ দু জনের সাথে কাছাকাছি স্ময় কাটিয়েছি কার্ড খেলার সময়টা তে। মামুন ভাইয়া, বাবু ভাইয়া, বেশি ভাগ সময়ই কাতিয়েছে আওজাত এর সাথে। দুই ভাই খুব বেশি একা একা ছোটাছুটি করতে পারে নাই ভাবিদের জন্য। সোনিয়া আপু যাকে আমি খুব একটা ভালো জানি না এই জন্য যে আমরা যখন ভার্সিটিতে নতুন নতুন তখন প্রায়েই রেগ খেতাম তখন মামুন ভাইয়ের সাথে তিনিও থাকতেন খুশি মনে তাই ভিলেন ভিলেন লাগত যদিও এই বার বুঝতে পেরেছি আসলে সবাইকে হয়তো তিনি অনেক কাছের ভাবেন বলেন হয়তো এমনটা করে থাকেন । সুজানা আপুকে ভার্সিটিতে যেমন দেখেছি এখনও তেমনিই আছেন শুধু বাবু ভাইকে ছাড়া থাকতেই পারেন না এই আর কি। অন্তু ভাই আমার ভ্রমনের পুরোটা সময় সবার ছবি তুলে বেরিয়েছেন যদিও নিজে ছবি তুলেছেন অনেক কম। প্রিন্স ভাই আর ভাবি শালা ভাই নিয়েই বেশির ভাগ সময় ছিল।টেক্সটাইল এর ভাষায় গুটিবাজি করেছে বলা যেতে পারে যে কোন কিছু তিনি তার বউ,ভাই,শালা নিয়ে ফোরাম করে ফেলেছেন। রুম্মান ভাই ভাবি ছাড়া মনে হয় কিছুই বুঝে না পুরোটা সময় একে অপরের সাথেই ছিল, আমি জানি না তবে মনে হয় বিয়ে খুব পুরনো হয়নি এখন ও। হিমেল ভাই আর তার বউ মানে ভাবি চঞ্চলতায় সবাইকে ছারিয়ে গেছে, ছোট্ট দুর্ঘটনায় ভাবির হাত কেটে গেলে হিমেল ভাই বাকি সময়টা নিষ্ঠার সাথে সাপোর্ট দিয়ে গেছেন যা সত্যিই আলাদা করে চোখে পরার মত। রুমেল ভাই সম্পর্কে রাতুল ভাই বলে যে খানে বিনা টাকায় ওই খানে রুমেল, আসলেই তাই রুমেল ভাই কিছুকেই ছাড় দেন না খাওয়া থেকে শুরু করে মোবাইল চার্জ দেয়া সব কিছুতেই ওনার আগে থাকতে হবেই হবে। রাতুল ভাই রুমেল ভাইকে জালিয়েই গেল বিরামহিন ভাবে পুরোটা সময় মাঝখানে আমাদের সাথে একটা সেট খাওয়ার পিরা তো আছেই। আর একজনের কথা বলি তিনি বয়জেস্ত ষাটোর্ধ ভদ্রলোক আমাদের সাথেই গিয়েছেন এবং এসেছেন তিনি ঢাকাতেই থাকেন জানি না কেন উনি একা একা গেলেন কিন্তু বিষয়টা আমাদের সবাইকেই বেশ ভাবিয়েছে । সব শেষে শাকির ভাইয়ার কথ বলি পুরোটা সময় সবাইকে একই সুতায় সব সময় রাখার চেষ্টাটা তিনি করেছেন অত্তন্ত ধৈর্য নিয়ে,আঁখি ভাবি পুরোটা সময়ই অনেক চুপচাপ ছিলেন।
পরিশেষে বলব, খুব অল্প সময় আমরা সবাই এক সাথে ছিলাম টিকই কিন্তু অনেক কিছু এই সময়টা তে হয়ে গেছে, কারো কারো একে অন্নের সাথে কিটিমিটি হয়ে গেছে, কারোর আবার নিজেদেরকে নতুন করে জানা হয়েছে। বেক্তিগত ভাবে অনেকের সাথে পরিচিতি হল যেটা আরও আগেও হতে পারত কিন্তু হয়নাই এইবার ভ্রমনের কারনে হয়েছে। আমি চিনতাম না ভালো করে আমাকেও ভালো করে চিনত না। রুমেল ভাই বলছিল যে আমার সাথে আরও অনেক আগে কেন পরিচয় হল না হলে অনেক মজা হত, আসলে ভার্সিটিতে সবার সাথে ওই ভাবে মেশা হয় নাই বলে আমার আমি কে সবাই জানে না আমিও অন্যদের তেমন জানি না। আমার মিশতে একটু সময় লাগে কিন্তু মেশার পরে কেমন বিরক্ত করি তা কেও কেও হয়তো টের পেয়েছে। বেকার এই সময়টাতে এই আনন্দ টুকু আমার অনেক দিন মনে থাকবে হয়তো সবারই মনে থাকবে, সামনের দিনগুলিতে হয়তো বেস্ততার জন্য মন চাইলেও যেতে পারবো না । ইনশাল্লাহ পরের বার যাওয়ার সময় আমি আর একা থাকব না , এত এত কাপল এর ভিড়ে যে একাকিত্ত ছিল হয়তো পরের বার তা থাকবে না। হয়তো অন্য ভাবে তখন ও হয়তো অন্য ভাবে লিখতে হবে। আমার এই লিখাটা আসলে শুধু আমার জন্য কারন আর কারোর হয়তো সময় হবে না লিখার আপনাদের সাথে এই জন্য তার পরেও শেয়ার করলাম যাতে করে ভুলে না যাই পরলেই যাতে সব ছবি ভেসে উটে তার জন্য। যদি অপরাধ যোগ্য কিছু লিখে থাকি তাহলে ফোন করে একটু ঝাড়ি দিয়ে দিয়েন কিছু মনে করব না।
ভ্রমন সদস্য বৃন্দ ঃ- [ বাবু ভাই ও আপু , শাকির ভাই ও ভাবি , মেহেদি ভাই ও ভাবি , রম্মান ভাই ও ভাবি , প্রিন্স ভাই ও ভাবি,শালা,ভাই , মামুন ভাই ও সোনিয়া আপু, হিমেল ভাই ও ভাবি ,রুমেল ভাই,রাতুল ভাই,মেহেদি ভাই,মামুন ভাই,পলাশ ভাই,অন্তু ভাই, রাহাত, ফিলিপ আর আমি ]
১৮।১২।২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


