somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেহদী ও অভ্র’র দল কি একুশে পদক পেতে পারে না?

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিন তোলা সোনার একটি মেডেল আর মাত্র এক লক্ষ নগদ টাকার ‘একুশে পদক’ অর্থমূল্যের বিচারে খুবই সামান্য। কিন্তু বাংলাদেশিদের জন্য এটা সর্বোচ্চ সম্মানজনক একটি পুরষ্কার। ভাষা, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা, গবেষণা, ইত্যাদি নানা বিষয়ে বিশেষ অবদানের জন্য ১৯৭৬ সাল থেকে এই পুরষ্কার দেয়া হচ্ছে ভাষা শহীদদের স্বরণে। এই পুরষ্কার রাষ্ট্রের জন্য যে কোনো গুরত্বপূর্ণ অবদানের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি।

তিন লক্ষ আইসল্যান্ডবাসীর আইসল্যান্ডিক ভাষার জন্য গুগুলের ভাষান্তর ব্যবস্থা আছে অথচ তাঁর চেয়ে ১০০ গুণ বেশি প্রবাসী বাঙালী আছে দুই বাংলার বাইরেই, হাজার গুন বেশি আছে দুই বাংলায়, কিন্তু আমাদের নেই ভাষান্তর ব্যবস্থা। এই লজ্জার পাশাপাশি ভাষা নিয়ে আমাদের আছে গৌরব করার মতো কিছু ব্যাপারও! পৃথিবীর বুকে আমরাই এক মাত্র জাতি যারা মায়ের মুখের ভাষার জন্য রক্ত দিয়েছি, মিলেছে স্বীকৃতিও, আমাদের মহান একুশে ফ্রেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবষ। দেশে বিদেশে লক্ষ কোটি মানুষ এখন মাথা নুয়ে, ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আমাদের।

তিন বছর ধরে আবারও বাংলা লিখছি। স্কুলের গণ্ডি পার হয়ে ইংরেজী মাধ্যমের বিশ্ববিদ্যালয়ে পা রাখার পর থেকে বাংলা হয়ে পড়েছিল অপ্রয়োজনীয়। দীর্ঘ অনেক বছর ধরে টুকটাক বাংলা লেখা সীমাবদ্ধ হয়ে পড়েছিল গল্প আর কবিতা লেখার জন্য। কম্পিউটার এবং ইন্টারনেট এক সময় খাতা কলমের সামান্য জায়গাটাও দখল করে নিয়েছিল। অভ্যাস ধরে রাখতে মাঝে মাঝে কম্পিউটারে ইংরেজী বর্ণমালায় লিখতাম বাংলা, বাংলা টাইপিং শেখার সময় কিম্বা প্রয়োজনীয়তা একেবারেই ছিল না! প্রায় ভুলেই যেতে বসেছিলাম কিছু কিছু বাংলা বর্ণমালা! এখনো অনেক বানান ভুল হয়ে যায়! দায়টা আমাদের প্রজন্মের নয়, দায়টা সময়ের আর আমাদের উপর চাপিয়ে দেয়া যুগোপযোগী হওয়ার তাড়নার। এমন সময় ডাক্তারী পড়তে যাওয়া বাচ্চা একটা ছেলে তাঁর কিছু বন্ধু বান্ধব মিলে কোটি বাঙালীর জন্য নিয়ে এলো ‘অভ্র’- কম্পিউটারে ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য সহজতম একটি সফটওয়ার। ছেলেটির নাম মেহদী, মেহদী হাসান খান।

এই আনন্দে নতুন করে অনেকে বাংলা লিখতে শুরু করলো, ব্লগে, ফেসবুকে, ফোরামে এখন নতুন করে বাংলার জয়জয়কার। লক্ষ কোটি বাঙালী এখন আবার বাংলা লিখছে অভ্র’র কল্যাণে। বাংলা বর্ণমালায় ভরে উঠছে ইন্টারনেটের জগত। সবচেয়ে মজার ব্যাপার হলো, অন্যান্যরা যখন ভাষাকে পুঁজি করে ব্যবসার ফাঁদ পেতে বসে আছেন তখন মেহদী হাসান খান সফটওয়ারটি দিচ্ছেন সম্পূর্ণ বিনামুল্যে! অভ্র সহজ করে বাংলা লেখার মাধ্যম হয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমরা লিখছি আমাদের মায়ের ভাষায়। মেহদী’র সাথে রিফাত-উন-নবী, তানবিন ইসলাম সিয়াম, রাইয়ান কামাল, শাবাব মুস্তফা এবং নিপুন হক এর মতো এক ঝাঁক তরুণ এখন যোগ দিয়েছে অভ্র'র দলে। অভ্র’র কর্মীরা অবিরাম কাজ করে যাচ্ছে বাংলা ভাষা লেখার প্রকৃয়াকে আমাদের জন্য আরো সহজ ও সাবলীল করে তুলতে।

মেহদী’র এই অবদান শুধু যে ভাষার জন্য অবদান তা নয়! মেহদী এখন আগামীর তরুণদের জন্য অনুসরনীয় এক চরিত্র। শুধুমাত্র ইচ্ছা আর একাগ্রতা থাকলেই মানুষ যে, যেকোনো কাজ করে ফেলতে পারে মেহদী তা প্রমাণ করেছে। ডাক্তারী পড়াশোনা করেও গড়ে তুলেছে অভ্র’র অমিক্রন ল্যাব। মেহদী ও অভ্র’র দল কি বাংলা ভাষার জন্য অতীব গুরত্বপূর্ণ এই অবদানের জন্য একুশে পদক পেতে পারে না?

[লেখাটি একই সাথে নতুন দেশ এ প্রকাশিত-http://www.notundesh.com/motmotantor.html]
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেলের লাইনে দাঁড়িয়ে দেশের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৫৬

সকালের ব্যস্ততা সাধারণত আমার জন্য খুব পরিচিত। অফিসে যাওয়ার আগে মোটরসাইকেলে একটু তেল নিয়ে নেওয়া—এটাই ছিল নিয়মিত অভ্যাস। কিন্তু আজকের সকালটা অন্যরকম ছিল। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি যেন সেই সাধারণ... ...বাকিটুকু পড়ুন

ইরান আমেরিকা যুদ্ধ এবং নস্ত্রাদামুস এর ভবিষ্যৎবানী

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৪



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “ইরানে মার্কিন হামলা প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ‘প্রথমত, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:২০



(এক)
রোজ রাতে মসজিদের সামনে ভিক্ষা করে বৃদ্ধ আতর আলী। মানুষ ভাবে তার কেউ নেই। কিন্তু দূরের শহরে তার ছেলেটা ঠিকই আছে শুধু বাবাকে চেনে না।

(দুই)
মেয়েটা বাপের বাড়ি এলে বাবা জিজ্ঞেস... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: পশ্চিমা গণতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতা

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০০


"ইসরায়েল এবং শয়তান যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আমরা শয়তানের পাশে থাকবো।"

বাংলাদেশে কেউ যখন আমাদের হুমকি দেয়, তখন বলে, "এই, আমি কে, চিনোস!" তবে দেখা যায়, হুমকিদাতা বড়জোর... ...বাকিটুকু পড়ুন

সরকারি চাকরিজীবীদের 'টাইট' করার ১৪ দফা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



সকাল নয়টায় সরকারি কর্মচারীদের অফিসে পৌছানো নিয়ে দেখছি সরকার খুব তৎপর। এই তৎপরতার সাথে যোগ হয়েছে সকাল সকাল সাংবাদিকদের সরকারি অফিসগুলাতে হানা দিয়ে অফিসার আসছে কিনা সেটা লাইভ করার... ...বাকিটুকু পড়ুন

×