somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষাদ লিখি না, তোমাকে লিখি

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক অদ্ভুত ভালোলাগা কাজ করে, তবু আমাকে কবিতাই কেন লিখতে হবে জানি না। তাই সাহিত্যের সবচেয়ে শক্তিশালী এই মাধ্যমে নিজেকে নিয়ে আসা দুঃসাহসও বটে। এই জীবন বেছে নিতে হলে নাকি কোন এক কালো জাদুকর যেমন নরক স্বীকার করে নেয়, আমাকেও তেমন দুঃখ স্বীকার করে নিতে হবে।

অবশ্য আমি খুব বেশি চিন্তাশীল মানুষদের পর্যায়ে নই। সবকিছুই পরিকল্পনার বাইরে। এই যে আজ লিখছি, সেটাও। ছোটবেলায় ভাবতাম কবিতা হয়তো কোন মানুষ লেখে না। অথচ আজ সেই কবিতাকেই জীবন করে নিয়েছি। ভাবলাম সহজ জীবনে কিছু দুঃখ পেলে যদি এই সাদাকালো ছবিই স্থির হয়ে থাকে তবে মন্দ কি। তবে, আমাকে এই অন্তহীন অন্ধকারে যারা পরম যত্নে হাঁটতে শিখিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

কবিতা লিখে আমি কিচ্ছু পাবো না। এমন কথা শুনতে হয়েছে বহুবার। বন্ধু হারিয়েছি, প্রিয়মুখ চলে গ্যাছে। তারপরও প্রেমই লিখি। আরও স্পষ্ট করে বললে দুঃখ লিখি। কারও প্রস্থানে জন্মানো লতাগুল্মকে আমি সযত্নে মহীরুহ করে তুলেছি। সেই বিষাদ-গাছের সবচেয়ে সুন্দর শাখায় মানুষকে বসতে দেই। তাদের ভেতরের শব্দকে অনুবাদ করতে চেষ্টা করি। মানুষের জন্য সাম্যের দাবি নিয়ে মানুষ হয়েই হাঁটতে চেয়েছি চিরকাল।

যার নির্দিষ্ট একজন থাকে না তাঁর নাকি আকাশ থাকে। আমি আকাশ না পেলেও ছোটখাটো সমুদ্র পেয়েছি। অনেক প্রিয়মুখ, বন্ধু এবং প্রিয়জন। যারা আমাকে অকৃত্তিম ভালোবাসেন। ভাবতে ভালোলাগে মানুষের মিছিলে একটা প্ল্যাকার্ড আমার হাতেও আছে। তাদের নিঃসীম ভালোবাসায় হঠাৎ চোখে খড়কুটো পড়ে। মুছে ফেলি না। বরং বলতে ইচ্ছে করে 'কবিতা লিখে আমি কিছুই পাইনি কথাটা একদম সত্যি নয়'। মানুষের এই ভালোবাসার কাছে আমি নতজানু থাকি চিরকাল। তাদের পায়ের কাছে ধুলোর মতো উড়ে বেড়াই। তাই আবারও দুঃসাহস করলাম।

'হুইসেলে বেদনা থাকুক' এর পর বইমেলা ২০১৬ তে আসছে আমার দ্বিতীয় কবিতাগ্রন্থের মলাট বিষাদ লিখি না, তোমাকে লিখি
প্রকাশনীঃ ঘাসফুল
স্টল নংঃ ১৩৭
প্রচ্ছদঃ Nobi Hossain
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×