somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুন হয়ে ছুটছি গ্রীষ্মকালীন শহরে

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিনোরিতা, আমি দীঘির জলের মতো ফরাসি চুম্বন জানি না
তুমি কি আমাকে অস্বীকার করবে?
আমি মানুষের মিছিলে এক পায়ের চিহ্নমাত্র
যে তোমার স্পর্শ দিয়ে সময় পরিমাপ করে
বলে— মৃত্যুর থেকেও অধিক বিচ্ছেদ আমি তোমাতে দেখেছি।

শেষ ট্রেন চলে গেলেই হুইসেল মিলিয়ে যাবে
অদৃশ্য হয়ে যাবে ঘাসরঙা সংকেত
প্লাটফর্মে হেঁটে হেঁটে দেখি লাফিয়ে পড়ছে চিৎকার
হারিয়ে ফেলছি ঘরের চাবি
আমার নাম, জন্মস্থান—
একটি মানুষের ভেতর আরেকটি মানুষ
একটি মানুষের ভেতর অন্য একটি দৃশ্য
দুটি মানুষ এখন একটি স্থিরচিত্রের মধ্যে
বেড়ে উঠছে, হাঁটছে—
খুন হয়ে ছুটছে গ্রীষ্মকালীন শহরে।

সঙ্গীতে মোজার্টের প্রাধান্য নিয়ে আমার জ্ঞান যৎসামান্য
আমি কি গিটারের দুর্লভ কর্ডগুলো জানবো না?
স্মৃতির মতো ডালপালা দিয়ে তৈরি করেছো অর্কেষ্ট্রা
গাছের মতো দাঁড়িয়ে থেকে ধৈর্য্য
ঠোঁটে ডানহিল সাজিয়ে বলেছো- এই হলো চুম্বন
এই হলো মৃত্যু, পুনুরুত্থান;
নদীকে দেখে কেন স্বভাব বুঝতে পারোনি?

সিনোরিতা—
আমি দৈবাৎ পাওয়া প্রেম দিয়ে বানিয়েছি এক চমৎকার সাঁকো
সেখানে ঈষৎ সবুজ পালকের ম্যাকাও পাখিরা আসে
লিখে রেখেছি—
একগুচ্ছ ডেইজি ফুলের মতো অক্ষরের বিন্যাসে এক কালোত্তীর্ন কবিতা
আমি সেই টেসোরো
এইখানে ভ্রমণ করো
পাথরের চোখ কেটে কেটে তুমি আর কতকাল হৃদয় বানাবে?
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×