somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লব বেহাত না হোক

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙলার ইতিহাসে বেঈমান-দুশমনের কদাচ আভাব হয় নাই। বখতিয়ার খলজী যখন লক্ষ্মণ সেনের রাজধানী নদিয়া আক্রমণ করিয়াছিলেন, তখন, শোনা যায়, কে বা কাহারা রাজবাড়ির সদর দরজা খুলিয়া দিয়াছিলো। ইহা তাহাদের বুঝিবার অক্ষমতা না তাহাদের পকেটে কিছু গিয়াছিলো, তাহা আজ এত বছর পর আর সঠিক বলিতে পারি না। সুলতানী আমলেও ইতিহাস ঐরূপ চলিতা লাগিলো—বিশ্বাসঘাতকতা আর হত্যার সে এক ন্যাক্কারজনক অধ্যায়। ইহার পরে আসিলো ১৭৫৭। পলাশীর আম্রকাননেও মীর জাফরের সাঙ্গ-পাঙ্গ আর চ্যালা-চামুন্ডের কমতি হয় নাই। ঠিক তাহার একশত বতসর পরেই শুরু হইলো ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রাম। কিন্তু তথায়ও দেখিতে পাই, একশ্রেণীর দেশীয় বেনীয়া-মুতসুদ্দি— হিদুঁ-মুছলমান উভয়ই —ইংরাজের সহিত হাত মিলাইয়া বিপ্লবকে পিছন হইতে ছুরি মারিলো। ইহাদের মধ্যে স্যার সৈয়দ আহমদ সহ অনেক রথী-মহারথী রহিয়াছেন। এর দশ-কম-একশত বতসর পর পুনরায় ভারতীয় উপমহাদেশ জুড়িয়া শুরু হইলো আর এক ডামাডোল—দেশভাগ। এবারো কুমতিধারী লোক অনেক মিলিলো। যাহারা ১৯০৫-১৯১১ সনে বাঙলাকে দুই প্রদেশে ভাগ করা হইয়াছে বলিয়া ক্ষোভে অন্ন-জল স্পর্শ করা রদ করিয়াছিলেন, তাহাদেরই একটি অংশ মারোয়াড়ীদিগের টাকায় আর হিন্দু মহাসভার প্ররোচনায় একেবারে স্থায়ী রূপে বঙ্গমাতার অঙ্গহানী করিবার নিমিত্তে আদা-জল খাইয়া লাগিলেন। উহার পর ’৫২ তে নাজিমুদ্দিন-নূরুল আমিনের গাদ্দারী, ’৬০ এর দশকে মোনেম খানের মোনাফেকি, আর ’৭১ এ জামায়াত-এ-এসলামি-মুসলিম লীগে-নেজাম-এ-এসলামের দেশদ্রোহীতা স্বচক্ষে দেখিয়াছেন এরূপ জীবিত বান্দা তো অদ্যবধি আকছার মিলিবে। ’৭৪-’৭৫-’৭৯-’৮২-’৮৬-’৯৬-’২০০১-’০৭ ইত্যাদি বতসরের কথা নাহয় নাই পাড়িলাম; পাঁক ঘাটিয়া দুর্গন্ধ বাড়াইয়া কি লাভ? এইবারো শাহবাগকে বৃদ্ধাঙ্গুলি দেখাইবার লোকের কোনো অভাব পড়িবে না। ইহারা আন্দোলনকে ভেতর হইতে অন্তর্ঘাত করিতে চাহিবে, বাহির হইতে চাপ প্রয়োগ করিবে, চলিবে প্রকাশ্যে-গোপনে আতাঁত আর সংগ্রামের ফসল ছিনতাই করিবার অপচেষ্টা। ইহা নিয়া রাজনীতি, দর কষাকষি, হিসাব-নিকাশ, আর অপপ্রচারের কোনো লাগাম দেখিতেছিনা। সাধারণ মানুষের মধ্যে অনেকেই ইহার ভেতরই ধর্মের সেই পুরাতন আফিমে বুঁদ হইয়া, বা ধর্ম-ব্যবসায়ীর ঘুলঘুলাইয়াতে পথ হারাইয়া, বা কম্যুনিস্ট কিংবা আওয়ামী লীগের প্রতি আদি বিদ্বেষ বশত, অথবা বিএনপি’র অন্ধ আনুগত্য-হেতু এই মহত জাগরণকে পিঠ দেখাইয়াছেন দেখিতে পাইতেছি। তথাপি, মোদ্দা কথা এই যে, এই প্রায়-বিপ্লবকে যদিবা সঠিক হস্তে হাল-মাস্তুল ধরিয়া রাখিয়া যুদ্ধাপোরাধীদের ন্যায় বিচারের পাশাপাশি জাতীয় রাজনীতির জীবনে এক নবচেতনার উন্মেষ ঘটাইবার কার্যে না লাগানো যায়, তাহা হইলে এইবারো পূর্বের বহুবারের মতনই আন্দোলনের লাভের গুড় ডেয়ো-পিঁপড়ায় খাইয়া যাইতে পারে। তারুণ্য, পকেটমারদীগের ব্যাপারে তাই সাবধান।

২৬/০২/১৩
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×