somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বগুড়া আকবরিয়া গ্র্রান্ড হেটেলের মানবতা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কাছে মানুষের সেবা করাই মানবতা। অসংখ্য শব্দের গাঁথুনিতে যেমন এই মনবতার বিষয়টিকে দীঘর্ আকারে বিস্তারিতভাবে বর্ণনা করা যেতে পারে আবার মাত্র দুটি বাক্য দিয়েও এর প্রকৃত অর্থ কি তা বলা যেতে পারে। যেমন:
১. অন্যদের যখন সহায্যের প্রয়োজন সেই সময় নিজ স্বার্থ ভুলে যেয়ে অন্যদের সাহায্য করা।
২. পৃথিবীতে যত প্রাণ ও প্রাণী আছে তাদের প্রত্যেককে নিঃশর্তভাবে ভালবাসা।
সমগ্র মাানবজাতির ও পৃথিবীর কল্যাণের জন্য মানবতা একটি অত্যাবশ্কীয় উপাদান। কিন্তু বাস্তবে মানবতা খুব বেশি দেখা যায় না। অনেকটা বিরলই বলা যেতে পারে। তবে বিরল হলেও মানবতা বিরাজমান। সংখ্যায় খুব কম হলেও বিশ্বের বিভিন্ন জায়গায় এই মানবতার বহিঃপ্রকাশ স্বরুপ মানবিক কর্মকান্ড হচ্ছে তা দেখা যায়।
মানুষ মানবতার বহিঃপ্রকাশ স্বরুপ বিভিন্নভাবে মহৎ মহৎ কাজ করতে পারে। আর তা করতে পারে ব্যক্তিগতভাবে অথবা দলগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবেও করতে পারে।
বগুড়ার প্র্রাণকেন্দ্রে অবস্থিত আকবরিয়া গ্রান্ড হোটেল সেই সব প্রতিষ্ঠানগুলোরই একটি যা বিগত বহু বছর ধরে মানুষ ও মানবতার সেবায় নিয়োজিত আছে।
প্রতিদিন সুস্বাদু খাবার পরিবেশনের পাশাপাশি রাত্রি যাপনের জন্য হোটেলটির আবাসিক ব্যবস্থাপনায় রয়েছে উচ্চ মান সম্পন্ন থাকার ব্যবস্থাও।
হোটেলটির তৈরি ফাস্ট ফুডের খাবারগুলোও খুবই স্বাস্থ্যকর, সুস্বাদু যা সত্যিই প্রশংসার দাবিদার।
তবে হেটেলটির বিশেষ চমৎকার দিকটি হচ্ছে মানবতার জন্য ভালবাসা ও মানুষের জন্য কাজ করা যা নিঃসন্দেহে মানবতা বলা যেতে পারে।
মানবতার বহিঃপ্রকাশ হিসেবে আকরিয়া গ্রান্ড হোটেল প্রতি রাতে ১০০ জনেরও বেশি ক্ষুধার্ত মানুষকে বিনা মূল্যে খাইয়ে থাকে।
হোটেলটি থানা রোডের পশ্চিম পাশে অবস্থিত। যদি কেউ এই পথ ধরে এগিয়ে যায় তাহলে দেখতে পাবে শহরের ভিক্ষুকেরা, ক্ষুধার্ত নারী পুরুষ ও শিশুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে।
১২টা বাজার সাথে সাথে দেখা যাবে হোটেল কর্মচারীরা বড় বড় হাঁড়ি পাতিল নিয়ে বেড়িয়ে এসে এই সব ক্ষুধার্ত মানুষদের থালা বাটিতে গরম গরম ভাত, ডাল, সব্জি, মাছ অথবা মাংস পরিবেশন করতে শুরু করেছে।
আমার বিশ্বাস যে কেউ হৃদয় ছুঁয়ে যাওয়া এই দৃশ্যটি দেখবে অন্তত মনে মনে বলবে সত্যিই এটি খুবই ভাল কাজ, খুবই মহৎ কাজ। দেশের যত সব বিত্তবান লোক রয়েছে, সমিতি, সংগঠন বা প্রতিষ্ঠান রয়েছে তাদেরও উচিৎ এই মহৎ কাজটি করা।

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×