somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন মানুষ অভ্রর পক্ষ নিচ্ছে- লেআউট না সফটঅয়্যারের মান?

২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ জগতে গত কয়েকদিনে ঝড় বয়ে গেল। মুল বিতর্ক কিবোর্ড লেআউট নিয়ে হলেও অনেকেই একটি গুরুত্ত্বপুর্ন ব্যাপার এড়িয়ে যাচ্ছেন। তা হলো অভ্র আর বিজয়ের তুলনা। কপিরাইট বিষয়ে যেহেতু কোন আদালত রায় দেয়নি (এখনো মামলা হয়নি), তাই এ বিষয়ে আর মন্ত্যব করতে চাচ্ছিনা কিন্তু দেখতে চাচ্ছি কেন বেশিরভাগ লোক অভ্রর পক্ষ নিচ্ছে।

বিষয়টি গুরুত্তপুর্ন এজন্য যে বিজয় ১৯৮৮ সালে প্রকাশিত একটি সফটঅয়্যার এবং অভ্রর জন্ম ২০০৩ সালে। বিজয় একটি কমার্শিয়াল সফটঅয়্যার, ফলে এটা উন্ততকরনের জন্য পর্যাপ্ত টাকার অভাব হওয়ার কথা নয় আর অভ্র একটি ফ্রি সফটঅয়্যার ফলে এটি উন্ততকরন একান্তই ডেভেলপারদের ইচ্ছা, সময়ের উপর নির্ভরশীল। আমরা কি ধরে নিতে পারি না, অভ্রর চাইতে বিজয়ের অনেক বেশী উন্নতি হওয়া উচিত ছিল?

বাস্তব অবস্থা কিন্তু সম্পুর্ন ভিন্ন। এমনকি মুস্তাফা জব্বার সাহেব নিজে ও তার ভক্তকুল একমত হবেন যে অভ্র বিজয়ের চাইতে অনেক উন্নত। একটি সম্পুর্ন প্রজন্ম বড় হচ্ছে অভ্রর ছায়ায, অভ্রর সাহায্যে বাংলা লিখছে সবখানে (ফটোশপ ছাড়া)।

প্রিন্টিং এবং পাবলিশিং জগতে বিজয়ের আধিপত্য অনস্বীকার্য। কিন্তু ইন্টারনেটে অভ্র বিজয়ী। কারন সম্পুর্ন ইউনিকোড সাপোর্ট, সুন্দর হেল্প, মোটামুটি নিয়মিত বাগ মেরামত ইত্যাদি। আর একটি গুরুত্তপুর্ন ব্যাপার হোল যে, আমরা অনেকেই অভ্র ব্যবহার করি বিবেকের তাড়নায়, এটি ব্যবহারের জন্য কাউকে পয়সা দিতে হয় না ফলে পাইরেটেড বিজয় ব্যবহারের মত অপরাধ করতে হচ্ছে না।

জব্বার সাহেব অনেকের মতই ইন্টারনেট আর ইউনিকোডের গুরুত্ত বুঝতে পারেননি। কম্পিউটার জগতে উনার লেখাগুলি পড়লেই বিষয়টি পরিস্কার হবে। উনি ধারনাই করতে পারেননি যে বেশিরভাগ বাংলা ইন্টারনেটে লেখা হবে ইউনিকোডের মাধ্যমে। আর এখানেই অভ্রর জয় কারন বিজয়ের ইউনিকোড সাপোর্ট নাই বা থাকলেও ভাল না।

মুস্তাফা জব্বার সাহেব যত তাড়াতাড়ি বুঝতে পারবেন যে অভ্রর জনপ্রিয়তার মুলে একটি বাগমুক্ত সফটঅয়্যার যেটি ঠিকভাবে কাজ করে আর বিজয় করে না ততই বিজয়ের জন্য মংগল। বিজয়ের লেআউট একটি অগুরুত্ত্বপুর্ন বিষয় কারন ইন্টারনেটে বেশীরভাগ মানুষই ফোনেটিক কিবোর্ড ব্যবহার করে। মুস্তাফা জব্বার সাহেব নিজেই বলেছেন, অন্য সব বাংলা সফটঅয়্যারেই বিজয়ের লেআউট হুবহু ব্যবহার হচ্ছে। কই তাদের ব্যবহারকারীর সংখ্যা তো আংগুলে গোনা যায়।

মোদ্দা কথা, অভ্র সফটঅয়্যার হিসেবে বিজয়ের চাইতে অনেক ভাল। কপিরাইট বিষয়টি নিয়ে মাঠ গরম না করে, বিজয়ের উন্নতি করুন, আমরা বিজয় ব্যবহার করবো, দরকার হলে পয়সা দিয়ে কিনে। যতদিন তা না হচ্ছে, অভ্রকে ঠেকানোর কোনো উপায় নাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×