"তরী,দ্যাখতো মামনি-কে এলো? আচ্ছা থাক থাক,আমি-ই দেখছি"।সীমা শাড়ীর আঁচলে কপোলের ঘাম মুছতে মুছতে রান্না ঘর থেকে বেরিয়ে এলো।তরী তার আম্মুর অবস্থা দেখে একগাল হেসে বল্ল,"আম্মু,তু.... তো.... তোমার যা অ... অ.... অবস্থা হি হি হি আমি-ই দেখিনা না কেন!সীমা তার মেয়ের হাসি দেখে অবাক হয়ে গেল।কী অসম্ভব সুন্দর হাসি!মেয়েটা তোতলা হয়েছে বলে ওর কপ্তহাগুলো শুনতে আরও মিষ্টি হয়েছে।তারপর কি ভেবে যেন সীমা বল্ল, "আচ্ছা তুই-ই দ্যাখ।আমি ততক্ষণে হাতমুখটা ধুয়ে আসি।"
তরী গুটি গুটি পায়ে এগিয়ে গেল দরজার দিকে।দরজা খুলতে তার নরম হাতে অনেক ঝাকাঝাকি করতে হল।দরজা খুলে সে দেখল এক ভদ্রলোক হাসিমুখে দাঁড়িয়ে আছেন।তরী তোতলাতে তোতলাতে বল্ল," আপনি কা কা কা কাকে চান?"পরাগ দেখল তার স্যারের কথামতোই মেয়েটি অসম্ভব রুপসী হয়েছে।দেখলেই হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।পরাগ হাসিমুখে বল্ল, “তরী,আমি কী তোমাকে একটু আদর করতে পারি?” তরী বেশ চিন্তিত স্বরে বল্ল, “কি... কি... কিন্তু আমি যে আ... আ... আ... আপনাকে চিনি না!” পরাগ বেশ খানিকটা তরীর দিকে ঝুঁকে এসে বল্ল,“কিন্তু আমি যে তোমাকে চিনি!তোমার নাম তরী।তোমার আম্মুর নাম সীমা আর তোমার বাবার নাম ...”পরাগ হঠাত চুপ হয়ে গেল।সে দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে অসম্ভব এক সুন্দরী নারী।বয়স কতই আর হবে-এই ছাব্বিশ সাতাশ।পরপাটি বেশবাশ।পরাগ মাথা নিচু করে অত্যন্ত লাজুক স্বরে বল্ল,আসসালামু আলাইকুম।আপনি-ই কী সীমা খান অর্থাত মিসেস ......?”সীমা মুহুর্তের জন্য অপ্রস্তুত হয়ে গেল। পরমুহুর্তেই নেজেকে সামলে নিয়ে বল্ল,“জ্বি কিন্তু আপনি...?”পরাগ তেমনি বিনম্র স্বরে বল্ল, “আমি আপনার কাছেই এসেছি।”তারপর একটি প্যাকেট সীমার দিকে বাড়িয়ে দিয়ে বল্ল, “এই প্যাকেটটি স্যার আপনার জন্য পাঠিয়েছেন।”সীমা বেশ সঙ্কোচের সাথে প্যাকেটটি গ্রহণ করল।তারপর সবিস্ময়ে মাথা দুলিয়ে বল্ল, “কিন্তু আপনার স্যারটা কে আর আপনি-ই বা কে!”পরাগ এবার বেশ মিষ্টি করে হাসল।বাম হাত দিয়ে চোখের চশমাটা ঠিক করে বল্ল, “আমার নাম পরাগ। ঢাকা ভার্সিটিতে বাংলায় পড়ি।তরীর সামনে স্যারের নাম বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। ” এবার সীমা খানিকটা ব্যস্ত হয়ে বল্ল, “আপনি বসুন।”পরাগ বেশ লাজুক ভঙ্গিতে সোফায় বসল।তারপর অত্যন্ত বিনীত ভঙ্গিতে বল্ল, “আমাকে এক্ষুণি উঠতে হবে।বিশেষ একটা কাজ আছে।সবচে বড় কথা আপনাকে দেখার বড্ড ইচ্ছে ছিল।”সীমা অবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে।পরাগ তরীর চিবুকে হাত দিয়ে একটু আদর করল।তারপর সীমাকে সালাম দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে।
তরী জিঞ্জাসু দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে বল্ল, “আম্মু ও ও ওটা কী?”সীমার এতক্ষণ খেয়াল-ই ছিল না যে তার হাতে একটা প্যাকেট।সেও বেশ চিন্তিত স্বরে বল্ল, “জানি নাতো মামনি অতে কী আছে!” তরী আবদারের সুরে বল্ল, “খোলই না আম্মু দে দে দে দেখি কি ই ই আছে।”সীমা বল্ল, “চল শোবার ঘরে গিয়ে খুলি।বই-টই থাকতে পারে মনে হয়।” তরীর বোধহয় কথাটি তেমন পছপ্নদ হল না।সে মায়ের পিছুপিছু ওই ঘরের দিকে এগুলো।
ঘরে ঢুকেই সীমা খুব ব্যস্ত হয়ে বল্ল, “তোমার তো খাবার সময় হয়ে গেছে তরী।চল চল খেয়ে দেয়ে ঘুমাতে হবে।” তরী বিরক্ত হয়ে বল্ল, “আ আ আ আমি এখন খা খা খাব নাতো আম্মু।”সীমা মেয়েকে কোলে তুলে নিল।আদর করে বল্ল, “তাই কি হয় আম্মু?প্রায় একটা বেজে গেছে-তোমার আবার ঘুমাবার সময় হয়ে গেল!”
সীমা তরীকে খাইয়ে দাইয়ে পাশে শুইয়ে দিল।সে টেবিল ফ্যানটার স্পিড আরেকটু বাড়িয়ে দিয়ে তরীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। তরী তাড়াতাড়ি-ই গুমিয়ে গেল।
সীমা ধীরে ধীরে বিছানার উপর উঠে বসল।হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে প্যাকেটটি নিল।হাতে নিয়ে সে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল।হয়তো ভাবল-কাগজে মোড়ানো প্যাকেটটায় কী থাকতে পারে-আর স্যারটাই বা কে!সে ধীরে ধীরে প্যাকেটটা খুলল।ঝপাত করে তার কোলের উপর কি যেন পড়ল।সীমা হাতে নিয়ে দেখল- সেটা একটা চিঠি।সে চিঠিটা খুলে পড়তে বসল।চিঠিটা মনে হচ্ছে অত্যন্ত দ্রত লেখা হয়েছে।তবে পত্র প্রেরকের হাতের লেখা যে অসাধারণ সীমাকে তা স্বীকার করতেই হল।গোটা গোটা হরফে লেখা চিঠিটায় সে একবার হাত বুলিয়ে নিল।
প্রিয় সীমা,
আমার হাতের লেখা কী তুমি চিনতে পেরেছ? সম্ভবত না।তোমার কাছে আমার এই প্রথম আর এই শেষ লেখা।তাই কোনও ভুল করে থাকলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
সীমা,তোমাকে একটি ডায়েরি(কিংবা কিছু স্মৃতিও বলতে পার)পাঠিয়ে দিলাম।এটা তোমাকে দেবার কোন ইচ্ছেই আমার ছিল না।কিন্তু একদিন পরাগ বল্ল-যাকে জীবনের সবচে অমূল্য সম্পদ পর্যন্ত দিয়েছেন,নিজের কাছে আর কিছু স্মৃতি জমা রেখে কী লাভ!ওগুলোও দিয়ে দিন। আমিও ভাবলাম,নিজের কাছে আর কিচ্ছু রাখব না।তবে এই উপহারটা তুমি কীভাবে গ্রহণ করবে ঠিক ধরতে পারছি না।
ডায়েরি লেখার কোনও অভ্যাস-ই আমার ছিল না সীমা।জীবনে এই একটিমাত্র ডায়েরি-ই আমি কিনেছিলাম।সম্ভবত কলেজ জীবনের শুরুর দিকে।আর আজ এই ডায়েরির পাতা শুধু পাতা না-আমার চুরি হয়ে যাওয়া জীবন খাতা!
খুব দ্রুত লিখছি বলে অনেক কিছুই ভুল হয়ে যেতে পারে-আবার কিছু কথা বলা উচিত কিনা তাও বুঝে উঠতে পারছি না।তবুও বলি।তোমাকে কোনদিন ভালবেসেছিলাম কিনা তা বলতে পারব না।তবে কখনও কোনদিন আমার এই দুর্বলতাটুকু যদি প্রকাশ পেয়ে থাকে –না হয় তরীর জন্য হলেও আমাকে ক্ষমা কোরো!এই ডায়েরিটাও তোমাকে দিতাম না,কিন্তু পরাগ ছেলেটার পীড়াপীড়িতে অবশেষে মনে হল –নাহ এটা আর আমার কাছে রেখে কী লাভ।যে জীবন চলে গেছে কুড়ি কুড়ি বছরের পাড়... ওহ হো পরাগের সাথে তো তোমার পরিচয় নাই, তাইনা? পার্কে ছেলেটার সাথে পরিচয়।প্রচন্ড বড়লোকের ছেলে হয়েও ওর দৃষ্টিশক্তি আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে-সামনেই ওর অন্ধকার পৃথিবী!বিধাতা কী নিষ্ঠুর!কী নিষ্ঠুর! কেন যে ও আমাকে স্যার বলে, আমি আজও বুঝে উঠতে পারিনি!
সীমা,তরীকে আমার পরিচয় বলার দরকার নাই। ও তোমাদের পরিচয়েই বড় হোক,পবিত্র হোক।ভয় নেই,যদি বেঁচেও থাকি কখনও কোনও দাবি নিয়ে তোমাদের সামনে দাঁড়াব না।পৃথিবীতে কিছু কিছু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


