somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহারে ! কটকটি খাইতে মনচায়

২৪ শে মে, ২০০৯ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন আছিল সেসম

এরাম ঠাডাইন্না রৈদের দুপুর গুলাতে কটকটিয়ালা মহল্লায় আইত ।
মাতায় কটকটির টুকরি লয়া মহল্লা কাপায় ডাকত ... ক ড ক ডি ......
আ ছে ..‌ ভা ন্ ‌গা .. চো রা .. হা ড়ি .. পা তি ল ... ক ড ক ডি ......


পুলাপান আমরা খাড়ার উপ্রে সব লৌড়, যে যেহানে পারি
ঘরের কুনায়, খাটের তলায়, মাচার উপর, ছাদের উপর, পায়খানার প্যানের পাশে, ব্যাড়ার ফূটা দিয়া, ময়লার বালতিতে; যে যেহান্তে পারি একটা কিছু লয়া হাজির ।
কাশের সিরাপের শিশি, দুধের কৌটা, ভাঙ্গা গেলাস, গত বছরের ক্লাসের বই, তালি মারা স্যান্ডেল (একটা আছে একটা নাই ) , পেরেক মারা ভাঙ্গা কাঠের টুকরা, বেড়ার কঞ্চি, ছালা ... ... আরো কত্ত কি ! ! !

কটকটিয়ালা আংগোরে লৌর দিতে দেইখাই টুকরি নামায়া বারান্দায় বয়া পড়ছে ।

হাত বাড়ায়া দিতাম মাস খানেক আগের মইনের কাছ থাইকা মাইরা দেয়া নষ্ট সার্কিট বুড (বোধয় ট্রাঞ্জিস্টারের কি একটা । বহুত এক্সপেরিমেন কইরাও ঐটা দিয়া কিচ্ছু বুজিনাই) ।

কটকটিয়ালা এইবার কটকটির ডিব্বা খোলে (অনেক বড় হয়া জানছি ডিব্বাটা ফিল্মের রোল রাখার ক্যান) ...... আহা কি সুন্দর কাইল্‌চা সেই ডিব্বাটা

আংগোর জিনিষগুলান ওজন কইরা নিত, এরবাদে একটা ছেনির মত কিছু দিয়া কটকটির একপাশে বাড়ি, ওজনে যা পামু তার থেয় বেশি ভাইঙ্গা আয়া পরতো, আমগোর জিব্লায় লোল

নাহ বেশি হয়াগেছে, কটকটিয়ালা ছেনি দিয়া একটু কাইটা রাইখা দিতে চাইলো, এইবারও বেশি ভাইঙ্গা আমগোর অংশে কম হয়া গেল, ব্যালান্স করতে আবার ছেনি, বরাবরই এইবার আবার আমগোর ভাগে বেশি।
হাল ছাইড়া কটকটিয়ালা দিয়া দিত। আংগোর পাওনাত্‌থে অনেক অনেক বেশি ।

কটকটিয়ালা কখনো ঠকায় নাই আংগোরে

আইজকার দুপুর দেইখা বহুৎ, বহুৎ, বহুৎ, দিন পর কটকটি খাইতে মন চাইলো ।

খালি একবার যদি ঐ দুপুর গুলায় ফিরা যাইতে পারতাম ।

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ রাত ১০:০১
৭৯টি মন্তব্য ৬৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক সাহেব জিতলেন, কিন্তু কতটা?

লিখেছেন মুনতাসির, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৪


গতকাল রাতে বাসে করে বাড়ি ফিরছি। ঢাকার বাস একটা চলমান টকশো। টিকিট একটাই, কিন্তু বিষয়বস্তু ফ্রি।

সামনের সিটে বসা দুই ভদ্রলোক এমনভাবে কথা বলছিলেন, মনে হচ্ছিল তারা নির্বাচন কমিশনের বিশেষ উপদেষ্টা।... ...বাকিটুকু পড়ুন

প্রেম করে বিয়ে করবেন? নাকি বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করবেন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১



লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮১

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫২



যাক নির্বাচন শেষ!
আমি ভোট দেইনি। মন থেকে ভোট দেওয়ার তাগিদ অনুভব করিনি। তবে ভোটের দিন রোজা আর ফারাজাকে নিয়ে বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়িয়েছি। দুই কন্যা আর আমি... ...বাকিটুকু পড়ুন

হিজড়াদের ব্যাপারে ইসলামে কিছু বলা আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬



একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

×