somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়াবিনের নামাজ পড়া বিদআত

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের দক্ষিণাঞ্চলে পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে অবস্থিত শরসিনা দরবার শরীফ। দেশের দক্ষিণাঞ্চলের বিরাট এলাকা জুড়ে আছে তাদের ভক্ত আশেকান। সন্দেহ নেই নদী বিধৌত ঐ অঞ্চলে ইসলাম প্রচারে এই দরবার শরীফের অসামান্য অবদান আছে। কে জানে তারা যদি ঐ এলাকায় ইসলামের ব্যাপক প্রসার না ঘটাতেন, তাহলে ৪৭ এর দেশভাগের সময় বরিশাল, ফরিদপুর ও খুলনা অঞ্চল বোধ হয় ভারতের পেটেই চলে যেত।

কিন্তু ইসলাম প্রচারের প্রয়োজনেই হোক বা নিজেদের দাম বাড়ানোর জন্যই হোক, তারা প্রচলন করেছেন কিছু সুস্পষ্ট বিদাতের - তার মধ্যে একটি বিদআত হল মাগরিবের পরে আওয়াবিন নামের ছয় রাকাত নফল নামাজ পড়া।

আমি বুঝতে পারিনা, কোথা থেকে কিভাবে এই নামাজের প্রচলন হল। সর্বকালেই মাগরিবের সময়টা হল মানুষের ব্যস্ততার সময়। কাজেই দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হলে এই সময়ের নামাজ সংক্ষিপ্ত করা বাঞ্ছনীয়। সেই চিন্তা করেই আল্লাহতায়ালা তিন রাকআতের সংক্ষিপ্ত সালাত আমাদেরকে উপহার দিয়েছেন। রাসূল (সা) এর হয়তবা তিন রাকাত পড়ে মন ভরেনি, তাই আরও দুই রাকাত পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আমরা যেহেতু রাসুল (সা) কে অনুসরণ করা আমাদের সংস্কৃতির অংশ বানিয়ে নিয়েছি, তাই আমরাও দুই রাকাত যোগ করে নেই।

কিন্তু শর্ষীনা দরবার শরীফ বলতে গেলে এর পরের ছয় রাকাত আওয়াবিন পড়াকে ফরজ করে নিয়েছে। শর্ষীেনার যে কোন মুরীদ আশেকান, তার যত ব্যস্ততাই থাকুক না কেন - এই ছয় রাকাত পড়বেই। এই করতে গিয়ে অন্যের অসুবিধা হল কিনা, বা নিজের কোন জরুরী কাজ বাদ পরে গেল কিনা, তার কোন তোয়াক্কাই করবেনা। আমার প্রচন্ড বিরক্ত লেগেছিল যখন খুলনা থেকে সোহাগ পরিবহণের একটি বাসে ঢাকা আসছিলাম। ধামরাইয়ের কাছাকাছি এসে একটা মসজিদের সামনে এসে গাড়ি থামায় আমার অনুরোধে। আমরা ৫/৬ জন যাত্রী নেমে গেলাম মাগরিবের নামাজ পড়তে - যার মধ্যে একজন জুব্বা পড়া ব্যক্তিও ছিল। পাঁচ মিনিটের মাথায় আমরা সবাই গাড়িতে এসে উঠলাম, ঐ জুব্বা পড়া ব্যক্তির আর খবর নেই। আরও ঝাড়া ১০ মিনিট পরে হেলে দুলে দুনিয়া উদ্ধার করে তিনি গাড়িতে এসে উঠলেন। এর কোন মানে হয়?

এনটিভির ইসলামী সাওয়াল জওয়াব থেকে নেয়া

প্রশ্ন : আমার মা মাগরিবের নামাজের পর আওয়াবিনের ছয় রাকাত নামাজ পড়েন। আমি জানি, কোরআন-হাদিসে এই নামাজের কোনো ভিত্তি নেই। কিন্তু মা আমার কথা শোনেন না। এটি যদি বেদাতের পর্যায়ে যায়, তাহলে কীভাবে মাকে বিরত রাখব?

উত্তর : মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নাম দিয়ে যে ছয় রাকাত নামাজ পড়া হয়, এটি রাসুলের (সা.) হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।

তবে কোরআন ও হাদিসে এর কোনো ভিত্তি নেই, এই বক্তব্য শুদ্ধ নয়। হাদিসে এই নামাজের বর্ণনা রয়েছে, কিন্তু সেটি সনদের দিক থেকে খুবই দুর্বল, গ্রহণযোগ্য নয়।

সেক্ষেত্রে তিনি নফল নামাজের নিয়ত করে ছয় রাকাত বা আট রাকাত নামাজ পড়তে পারেন, সেটিই উত্তম হবে। সালফে সালেহীনদের আমল দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে, তারা মাগরিব এবং এশার ওয়াক্তে নফল নামাজ আদায় করতেন। তাই এই দুই ওয়াক্তে যদি কেউ নফল নামাজ পড়তে চান তাহলে পড়তে পারেন, এটি জায়েজ রয়েছে।

কিন্তু এটি তখনই বেদাত হবে যখন নির্দিষ্ট করে নেওয়া হবে। যিনি মাগরিব এবং এশায় সালাতুল আওয়াবিন নাম দিয়ে ছয় রাকাত সুন্নত নামাজ আদায় করবেন তিনি বেদাতের খাতায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে?" (স্মৃতিচারণামূলক)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৮

জাহাঙ্গীর স্যার সমাজ পড়াচ্ছেন। ক্লাস সেভেনের সমাজ বই। পুরো ক্লাসরুম নীরব। আমি ঠিক পিছনের বেঞ্চের আগের বেঞ্চে বসেছি। স্যার একটি করে লাইন পড়েন আর একটু থামেন। তারপর আবার পড়েন। "সম্রাট... ...বাকিটুকু পড়ুন

উত্তর সাগরের তীর থেকে / প্রকৃতির ক্যানভাসে নির্জনতার মেলোডি এবং এক টুকরো জীবনবোধ

লিখেছেন তাহমিদ রহমান, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪৬




বিকেলে যখন বাসা থেকে বের হয়েছিলাম, আকাশজুড়ে তখন রৌদ্রের একক রাজ্যত্ব । কিন্তু ঘণ্টাখানেকের পথ পেরিয়ে যখন নরফোকের ছোট্ট উপকূলীয় শহর শেরিংহাম-এ এসে পৌঁছলাম, আকাশ ততক্ষণে মেঘের চাদরে... ...বাকিটুকু পড়ুন

আসুন বর্তমান বিশ্বের কিছু তথ্য দেখি!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১২:০১

- চীনে বর্তমানে প্রায় ৩ কোটি মানুষ অবিবাহিত, যার মধ্যে বিপুল সংখ্যক নারীও রয়েছে। বিশেষ করে ২৫–২৯ বছর বয়সী নারীদের মধ্যে অবিবাহিত হার ৫১% এর বেশি, আর ৩০–৩৪ বছর বয়সী... ...বাকিটুকু পড়ুন

৭১ নিয়ে বানিজ্য করা খুব খ্রাপ....কিন্তু তার পরিবর্তে ইসলাম/ধর্ম নিয়ে বানিজ্যে নেমে পড়া কি সমিচিন?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৮

দাড়ি টুপির সাথে আরবদের আলখেল্লা পরিধান করে, সুন্নতি লেবাস ধারণ করে যারা honey nuts বেচে, তাদের চেয়ে খুব উন্নততর, সৎ লোকের সংগঠন জামায়াতে মওদুদী না। বরং ইসলাম ধর্মকে দলীয় সংকীর্ন... ...বাকিটুকু পড়ুন

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

×