somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাহমিদ রহমান
একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

উত্তর সাগরের তীর থেকে / প্রকৃতির ক্যানভাসে নির্জনতার মেলোডি এবং এক টুকরো জীবনবোধ

১৭ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিকেলে যখন বাসা থেকে বের হয়েছিলাম, আকাশজুড়ে তখন রৌদ্রের একক রাজ্যত্ব । কিন্তু ঘণ্টাখানেকের পথ পেরিয়ে যখন নরফোকের ছোট্ট উপকূলীয় শহর শেরিংহাম-এ এসে পৌঁছলাম, আকাশ ততক্ষণে মেঘের চাদরে নিজেকে ঢেকে নিয়েছে। রোদ নেই, কিন্তু মেঘের আড়াল থেকে ঠিকরে বের হওয়া সূর্যের ওই মৃদু আলোটাই যেন সমুদ্রের রূপকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। রুদ্র ভাবটা কেটে গিয়ে চারপাশটায় এক অদ্ভুত মায়াবী স্নিগ্ধতা নেমে এসেছে। সমুদ্রের একটানা গর্জন, তীরে এসে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ, আর বাতাসের দুরন্তপনা—সবকিছু মিলিয়ে প্রকৃতি যেন রূপের এক নতুন ব্যঞ্জনা তৈরি করেছে।

ঘড়ির কাঁটায় তখন ইতোমধ্যে সন্ধ্যা নেমে এসেছে।

জুলাইয়ের এই চমৎকার সামার-এ ইংল্যন্ডের অন্যান্য জায়গায় যখন রাত নয়টা-সাড়ে নয়টা পর্যন্ত চনমনে আলো থাকে, নরফোকের উপকূলীয় প্রকৃতিতে তখন মাঝেমধ্যেই এমন আলোছায়ার লুকোচুরি দেখা যায়। গ্রীষ্মের এই সময়ে এখানকার প্রকৃতি একদিকে যেমন বিস্তীর্ণ সবুজ আর বুনো ফুলের রঙে রঙিন থাকে, অন্যদিকে সমুদ্রের ঠান্ডা বাতাস আর আচমকা মেঘলা আকাশ চারপাশের আবহাওয়ায় এক অপার্থিব প্রশান্তি এনে দেয়।

​দেরি করে আসার কারণে সৈকতে মানুষজন একেবারেই কম। আর এই নির্জনতাটাই আমার সবচেয়ে প্রিয়। প্রকৃতি যেন আমাকে একান্তে এই নির্জনতা উপভোগ করারই এক দারুণ সুযোগ করে দিয়েছে।এমন সময়ে অবাক হতে হলো দূর সমুদ্রের দিকে তাকিয়ে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যেও দুটো মেয়ে নির্ভয়ে উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে আনন্দ উপভোগ করছে। ওদের দেখে মনের ভেতর আবারও একটা পুরনো সত্য নতুন করে দোলা দিয়ে গেল—এ দেশের মানুষ জীবনকে সাধ্যের মধ্যে সর্বোচ্চ উপভোগ করতে জানে। কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো দ্বিধা। হয়তো এই কারণেই জীবনের শেষ প্রান্তে এসে, বার্ধক্যে দাঁড়িয়ে ওরা এত অবলীলে বলতে পারে— "এই জীবনে আর কিছু পাওয়ার নেই, সব পাওয়া হয়ে গেছে।" জীবনকে এভাবে নিংড়ে উপভোগ করার মন্ত্রটা সত্যিই শেখার মতো।

​শেরিংহামের এই সৈকতে দাঁড়িয়ে ইতিহাস আর বর্তমানের এক অদ্ভুত সম্মিলন টের পাওয়া যায়। এই শেরিংহাম একসময় ছোট্ট একটা জেলেপল্লী ছিল। ১৯০১ সালের দিকে এটি পূর্ণাঙ্গ শহর হিসেবে আত্মপ্রকাশ করে। আশ্চর্যের ব্যাপার হলো, উত্তাল উত্তর সমুদ্রের তীরে গড়ে ওঠা এই শহরের কোনো নিজস্ব বন্দর বা হারবার নেই! তাই এখানকার লাইফবোটগুলো সমুদ্রে নামাতে হয় সরাসরি ট্র্যাক্টরের সাহায্যে, আর মাছ ধরার নৌকাগুলোকে টেনে হিঁচড়ে সৈকতে তুলতে হয়।

আরও একটি রোমাঞ্চকর তথ্য হলো, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের ইতিহাসে প্রথম বোমাটি কিন্তু এই শেরিংহামের বুকেই এসে পড়েছিল! একটি জার্মান জেপেলিন থেকে ফেলা সেই বোমাটি অবশ্য বিস্ফোরিত হয়নি, সরাসরি একটি বাড়ির ছাদ ফুঁড়ে ভেতরে ঢুকে গিয়েছিল। আজ অবশ্য সেই যুদ্ধ বা বোমার কোনো ক্ষতচিহ্ন এখানে নেই, আছে শুধু প্রকৃতির এক শান্ত রূপ।

​আসলে সমুদ্রের পাশে আসলে কীভাবে যেন মনটা ভালো হয়ে যায়। মনের ভেতরের সব অস্থিরতা কেটে গিয়ে এক অদ্ভুত স্থিরতা এসে ভর করে। আমাদের এই আধুনিক, যান্ত্রিক জীবন—যা প্রতিনিয়ত আমাদের জোর করে এক অদৃশ্য প্রতিযোগিতার দিকে ছুটিয়ে নিয়ে যেতে চায়—তার সমস্ত চাপ এক নিমেষে কর্পূরের মতো উড়ে যায়। সমুদ্রের এই আদিম রূপ মনকে এক পরম স্বর্গীয় অনুভূতি দেয়। বাস্তবতা এবং নাগরিক কোলাহল থেকে কিছুক্ষণের জন্য হলেও নিজেকে একদম আলাদা করে রাখা যায়। জীবনের খুব নিকটের এবং গভীর সত্যগুলো উপলব্ধি করবার যে এক অজানা জগত আমাদের অবচেতনে লুকিয়ে থাকে, সমুদ্রের তীরে দাঁড়ালে অন্তত সেই জগতের দরজায় এসে একটু ছুঁয়ে যাওয়া যায়।
​শেরিংহামের এই শান্ত সন্ধ্যা আর সমুদ্রের এই রূপ অনেকদিন মনে জমা থাকবে।

​ ১৬ই জুলাই ২০২৬
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×