somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

আমার পরিসংখ্যান

তাহমিদ রহমান
quote icon
কবি ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৪/শেষ পর্ব)

লিখেছেন তাহমিদ রহমান, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৯:৫৪



৪. কুয়াশার ভেতরে ও বাইরে

পরের দুটো সপ্তাহ কেটে গেল এক অদ্ভুত মনস্তাত্ত্বিক লুকোচুরির মধ্য দিয়ে। শামিত নিজেকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করল যে সে ক্যাভেনডিশ ব্যাংকের একজন সামান্য চুক্তিভিত্তিক কর্মচারী মাত্র, যার পায়ের নিচের মাটিটা প্রতি মুহূর্তে কাঁপছে। কিন্তু মনের অবাধ্য কোণটা তো আর ব্যাংকের অডিট রিপোর্টের মতো কড়া নিয়মে চলে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৪৯ বার পঠিত     like!

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির কথা তার হঠাৎ মনে পড়ল। ক্লারা বোকা নয়। সে খুব ভালো করেই লক্ষ্য করেছিল, প্রথম দেখায় অফিসারটি কীভাবে তার দিকে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-২)

লিখেছেন তাহমিদ রহমান, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৪৭





২. বিনা মেঘে সবুজ দৃষ্টিপাত

​শামিতের দিনগুলো কেটে যাচ্ছিল একঘেয়েভাবে, মরচে পড়া অব্যবহৃত কলকব্জার মতো—সকালবেলা ঘুম থেকে উঠে বাসে চেপে ব্যাংকে আসা, রোবটের মতো ডেস্কটপের স্ক্রিনে ডেবিট-ক্রেডিটের হিসাব মেলানো, আর সন্ধ্যায় বাসায় ফিরে এসে বিষণ্ণ জানালার পাশে এক কাপ চা নিয়ে বসা। কিন্তু ভাগ্যবিধাতা বোধহয় নেপথ্যে বসে মুচকি হাসছিলেন। তিনি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ"

লিখেছেন তাহমিদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫২





১. জলজ্যান্ত ক্যালকুলেটর ও হাওয়াই মিঠাই

আইরিশ কবি ও নাট্যকার ওস্কার ওয়াইল্ড লিখেছিলেন—পৃথিবীতে মাত্র দুটি ট্র্যাজেডি আছে। একটি হলো মানুষ যা চায় তা না পাওয়া, আর অন্যটি হলো তা পেয়ে যাওয়া। শেষেরটি অনেক বেশি খারাপ; শেষেরটিই হলো প্রকৃত ট্র্যাজেডি।

অবশ্য সৈয়দ মুজতবা আলী বোধহয় বেঁচে থাকলে যোগ করতেন—তার চেয়েও বড় ট্র্যাজেডি হলো,... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

উত্তর সাগরের তীর থেকে / প্রকৃতির ক্যানভাসে নির্জনতার মেলোডি এবং এক টুকরো জীবনবোধ

লিখেছেন তাহমিদ রহমান, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ৯:৪৬




বিকেলে যখন বাসা থেকে বের হয়েছিলাম, আকাশজুড়ে তখন রৌদ্রের একক রাজ্যত্ব । কিন্তু ঘণ্টাখানেকের পথ পেরিয়ে যখন নরফোকের ছোট্ট উপকূলীয় শহর শেরিংহাম-এ এসে পৌঁছলাম, আকাশ ততক্ষণে মেঘের চাদরে নিজেকে ঢেকে নিয়েছে। রোদ নেই, কিন্তু মেঘের আড়াল থেকে ঠিকরে বের হওয়া সূর্যের ওই মৃদু আলোটাই যেন সমুদ্রের রূপকে দ্বিগুণ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর নয়।

কখনও মনে হয়,
স্থিরতা বলে কিছু নেই।
যে এগোয় না,
সে অদৃশ্য কোনো ঢালের দিকে
নিঃশব্দে গড়িয়ে পড়ে।

প্রথমে শুধু পায়ের পাতা জলে দাঁড়ায়।
তখনো মনে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

অনিকের গল্প (পর্ব ৪)

লিখেছেন তাহমিদ রহমান, ১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৭

অধ্যায় ২ঃ খালি ফ্ল্যাট (১ম খন্ড)


(পর্ব ৩ এর পর)



শনিবার বিকেল চারটা। অনিক জানালায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আকাশ ধূসর, ঘন মেঘে ঢাকা, রোদ নেই। আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। নভেম্বরের লন্ডন — সকাল থেকে সন্ধ্যা একই ধূসরতা।

ফ্ল্যাটটা এখনও সেই একই নীরবতায় ডুবে আছে। সারাদিন সে তেমন কিছুই করেনি। দুপুরে ঘুম... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

অনিকের গল্প (পর্ব ৩)

লিখেছেন তাহমিদ রহমান, ৩০ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৫১




অধ্যায় ১ঃ হাসপাতালের নাইট শিফট (৩য় খন্ড - সমাপ্য)

( পর্ব ২ এর পর)

.......................


বাস তার স্টপেজে এসে থামল। অনিক নেমে গেল।

রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল অনিক। পাঁচ মিনিটের হাঁটা। ছোট্ট একটা রাস্তা, দুপাশে সারি সারি ফ্ল্যাট — দোতলা, তিন তলা, ইটের দেয়াল, সাদা জানালা। Stratford-এর এই এলাকা লন্ডনের মান অনুযায়ী... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

অনিকের গল্প (পর্ব ২)

লিখেছেন তাহমিদ রহমান, ২৩ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪



অধ্যায় ১ঃ হাসপাতালের নাইট শিফট (২য় খন্ড)

( পর্ব ১ এর পর)
...............


না। এসব লেখা যায় না। মা চিন্তা করবেন।
মোবাইল পকেটে রাখল অনিক। আবার কাজে ফিরে গেল।

পাঁচটা বাজে। আরও দুই ঘণ্টা। স্টাফ রুমে গিয়ে সোফায় বসল। চোখ বন্ধ করল। কিন্তু শুধু ক্লান্তি — শরীর ভারী, মাথা ঝিমঝিম করছে।
একজন জুনিয়র ডক্টর ঢুকল,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

অনিকের গল্প (পর্ব ১)

লিখেছেন তাহমিদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:৫০




অধ্যায় ১ঃ হাসপাতালের নাইট শিফট (১ম খন্ড)


লন্ডনের নভেম্বর। রাত আড়াইটা। St. Margaret's Hospital-এর করিডোরে ফ্লুরোসেন্ট লাইটের সাদা আলো পড়ছে মেঝের নীলচে টাইলসে। মিটমিট করে কাঁপছে সে আলো, মেঝেতে আলোর কম্পিত প্রতিচ্ছবি দেখে মনে হয় যেন কোনো মৃতপ্রায় নদীর ক্ষীণ স্রোতের ধারা বয়ে চলেছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, জানালার কাচে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৪ বার পঠিত     like!

অণু ভালোবাসার বিক্ষিপ্ত কাব্য ২

লিখেছেন তাহমিদ রহমান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৫

ম আমাকে বলেছিল, 'তুমিও কি বোকা নাকি?'
শুনে অবাক হই,
বিরক্তও লাগে বেশ।
কিন্তু নিজেকে নিজে বুদ্ধিমান বলা
যায়না, যতো ইচ্ছাই থাকুক না মনে!

উ একদিন ইশারায়,
বলেছিল ভালবাসার কথা।
না বুঝার ভানে এড়িয়েছি সেদিন।
আজ দেখি চারপাশে
ভালবাসার খোঁজে,
মরিয়া হয়ে আছে কিছু মানুষ।
তবু পায়না...

'আজ বাতাসের আর্দ্রতা বেশি'
স'র কথায়
হেসে গড়াগড়ি খাই, আমরা তিনজন।
অতঃপর একদিন আলাদা হয়ে যাই আমরা,
আর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

বিপ্লবীর মৃত্যু

লিখেছেন তাহমিদ রহমান, ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৩


বিপ্লবীরা বিক্রি হয় না
সে হয় মারে নয় মরে।

তবে,
কিছু কিছু লোক বিপ্লবী সাজে।
আর ভোরের প্রথম প্রহরেই দাঁও মারে।

বিপ্লবোত্তর শ্রান্ত শরীরে,
প্রকৃত বিপ্লবী কি তবে শুধুই মরে?
পথভ্রষ্ট সহযোদ্ধার হাতে কিংবা প্রতি বিপ্লবে?


বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

মাতাল হাওয়াকে বলছি

লিখেছেন তাহমিদ রহমান, ১২ ই অক্টোবর, ২০২৩ ভোর ৫:২২



মাতাল হাওয়া,
তুমি বারবার এসে আমায়
ছিন্ন-ভিন্ন করো।

তুমি আমায় ভাসাও
আমায় ওড়াও
জড়াও তাবৎ টানে
মাতাল হাওয়া
তোমায় বয়ে,
আমি যাইনি কোন খানে?

আমি হিজল বনের ফুল হয়েছি
বাগান বিলাস ঝুল হয়েছি
ঝুমকো লতার দুল হয়েছি
নতুন প্রাণের খুন হয়েছি
সব হয়েছি!
মাতাল হাওয়ায় তাল হারিয়ে!

মোমের মানুষ হাওয়ায় বয়ে
দুকূল প্লাবী বান দেখেছি,
আর্দ্র মনে।

মাতাল হাওয়া,
বইয়ে আনো, সেই সে মেঘের দল
যারা শান্তি ঝড়ায়, কান্না... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

সময়ের সমীপে

লিখেছেন তাহমিদ রহমান, ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮





সময়।
সেলুকাস!
কত বদলে দাও তুমি!
সমুদ্রের জলের মতোন,
কোথা থেকে কোথায় নিয়ে যাও তারে।

আকাশচারী শুভ্র হৃদয়ে বাস্তবতার কাদা মাখিয়ে দাও,
বিপ্লবের স্বপ্ন দেখা বালককে প্রতিস্থাপিত করো সমঝে চলা এক তরুণ দিয়ে।
ঋজু আত্মাকে করে দাও পক্ষাঘাতগ্রস্ত,
অন্যায়ের ছোঁয়াচে বা নষ্ট হাওয়া বইয়ে।

'বদলে দিবো' নিজেই বদলে যায় 'মানিয়ে চলতে হবে'র স্রোতে।
সময়,
তোমার বদৌলতে।

সময়
তাকে ফিরিয়ে দাও
হৃদয়ের বিশুদ্ধতার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

হতভাগ্য গগনবেড়

লিখেছেন তাহমিদ রহমান, ০৪ ঠা মে, ২০২২ রাত ১১:৫৫




পেলিক্যান যখন উড়ে তখন এর বিশাল পাখা যেন পুরো গগন(আকাশ)কে বেড় দিয়ে ফেলে। এজন্য পেলিক্যান এর বাংলা নাম হয়েছে গগনবেড়।
অথচ পৌষের মিষ্টি সকালে বাংলার নীল-সাদা গগণকে বেড় দিয়ে উড়বার বদলে ৩০ বছর ধরে নিঃসঙ্গ বন্দী জীবন কাটাচ্ছে ছবির এই হতভাগ্য শুভ্র পাখিটি! নিজের চারপাশেই বরঞ্চ জড়িয়ে নিয়েছে খাঁচার বেড়।

কারণ, ১৯৯১... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৪২৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১১০৯৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ