মাতাল হাওয়াকে বলছি
১২ ই অক্টোবর, ২০২৩ ভোর ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাতাল হাওয়া,
তুমি বারবার এসে আমায়
ছিন্ন-ভিন্ন করো।
তুমি আমায় ভাসাও
আমায় ওড়াও
জড়াও তাবৎ টানে
মাতাল হাওয়া
তোমায় বয়ে,
আমি যাইনি কোন খানে?
আমি হিজল বনের ফুল হয়েছি
বাগান বিলাস ঝুল হয়েছি
ঝুমকো লতার দুল হয়েছি
নতুন প্রাণের খুন হয়েছি
সব হয়েছি!
মাতাল হাওয়ায় তাল হারিয়ে!
মোমের মানুষ হাওয়ায় বয়ে
দুকূল প্লাবী বান দেখেছি,
আর্দ্র মনে।
মাতাল হাওয়া,
বইয়ে আনো, সেই সে মেঘের দল
যারা শান্তি ঝড়ায়, কান্না সরায়
নেভায় দুখ-অনল
(ছবি সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ ভোর ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুন