১। গত পাঁচদিন কারেন্ট যায় না। বাসায় গেস্ট আসলো। খুব বড় গলায় পার্ট নিয়া তারে বললেন, “আরি আমাদের এখানে তো কারেন্ট ই যায় না।” অবশ্যই ঐ দিন কারেন্ট যাবে। এবং আপনার কপাল আরও খারাপ হলে ৪/৫ বার যাবে।
২। লিফটে উপরে যাবেন বা নিচে নামবেন?? অন্ততঃ ৯০% ক্ষেত্রে আপনি যেখানে লিফট তার বিপরীত দিকে থাকবে। আপনাকেই বাটন প্রেস করে লিফট ডাকা লাগবে।
৩। বিশাল খাওয়া দাওয়া করে বিছানা বালিশ পিডায়া নরম তুলতুলা করে খুব আরাম করে একটা ঘুম দিলেন এবং চোখ লেগে আসলো। ঠিক তখনি ফোন বেজে উঠবে আর ঘুমের ১৮ তা বাজবে। (অন্য সময় সারাদিনেও একটা কল না আসলেও।)
৪। প্রচণ্ড জ্যাম আর আপনি একটা বাসে। গরমে বা কাজের তাড়ায় বিরক্ত হয়ে নেমে হাঁটা দেয়ার সিদ্ধান্ত নিলেন। আপনি নামার কয় সেকেন্ড পর ই জ্যাম ছুটে সব আবার ফকফকা হয়ে যাবে।
৫। পরীক্ষা চলছে। তুমুল প্রস্তুতি নিলেন। কিন্তু একটা চাপটার বাদ দিলেন গত ৭ বছরেও এখান থেকে কিছু আসে নাই তাই। এমনি পোড়া কপাল আপনার যে এ বছর ই ওখান থেকে কয়েকটা প্রশ্ন আসবে।
৬। প্রচণ্ড তাড়াহুড়া? সিএনজি বা রিক্সা খুঁজছেন। অন্য সময় ঘরের সামনে ৪/৫ টা রিক্সা থাকলেও ঐ সময় ২ মাইল রেডিয়াসের মধ্যেও কোন খালি রিক্সা পাবেন না।
৭। আবহাওয়া অফিসরে একটুও বিশ্বাস করেন না আপনি। তাই সব সময় ছাতা নিয়ে বের হন। কিন্তু যেদিন ভুলে বাসায় ছাতা ফেলে আসবেন ঐ দিনই তুমুল বৃষ্টির খপ্পরে পড়বেন আপনি। কপাল আরও খারাপ হলে ৫/৬ ঘণ্টার কুত্তা বিলাই বৃষ্টি।
৮। বাইকের কাগজপত্র নিয়ে যেদিন বের হবেন না ওইদিন ই দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বাইক আটকিয়ে ট্রাফিক পুলিশ সেলামি তুলছে।
৯। বাংলাদেশের ট্রেন কোন টাইম টেবিল মানে না। ১১৪০ আসার কথা থাকলে আসে ১২৩০ এ। ১০ মিনিট পরে গেলেও কিছু হবে না। এই যদি ভেবে থাকেন তবে ঐ ১০ মিনিটের জন্যই আপনি ট্রেনটা মিস করবেন। (আমি নিজেই কুমিল্লা থেকে একবার ট্রেন মিস করেছি ঘড়ি ৫/৭ মিনিট স্লো থাকার অপরাধে।)
১০। ফজরের নামাজ আজ পড়বেনই দুনিয়া উল্টে গেলেও। এলাম দিয়ে দিলেন ঘুম। ঠিক টাইম এ ঘুম ও ভাঙল। কিন্তু মনে করলেন আর ৫ মিনিট একটু ঝিম মেরে তারপর উঠি। দুর্ভাগ্য আপনার। আর নামাজটা পড়া হবে না।
কী?? কয়টা মিল খাইল??
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





