somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুল জীবনের কিছু খেলা (দেখেন আপনিও কী এগুলোই খেলেছেন)

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পলানটুকঃ
একজন ওয়ালে চোখ চাইপ্পা এক থেইক্কা তিরিশ গুনতো আর সবাই পলাইতো। গুনা শেষ হইলে খোঁজাখুঁজি। একদিন দুই বন্ধু মিলে প্রতিপক্ষরে হারানোর জন্য স্কুল বাউন্ডারীর বাইরে যায়া পলাইছিলাম। ;)এদিকে ঘন্টা মাইরা ক্লাশ শুরু। সাহস কইরা আর ক্লাসে আসিনাই। পরেরদিন স্কুল পালানোর অপরাধে সে কি ডলাটা খাইলাম। আর এই সর্বনাশা পলানটুক খেলি নাই।:((:((


পিঠফুডান্তীঃ
ভাইরে নাম লইতেই পিঠটা জ্বলতাছে। /:)অনেকে এটাকে বোম্বাস্টিং ও ডাকে। মারাত্মক ডেঞ্জারাস খেলা এটা। স্কুলের টিফিন টাইমে খেলতাম স্কুলে। টেনিস বলের খেলা। যার কাছে বল থাকতো সে অন্যদের পিঠ সই করে ধাম করে বল মারতো। যাকে মারতো সে যদি বল টা কালেক্ট করতে পারতো তাইলে প্রতিশোধ নেয়ার চান্স পাইতো। মিস করলে দেখা যাইতো আরেকজন তারে টার্গেট করেছে। এই খেলার গোপন টিপস হইল সন্ধি করে খেলা। ;)দোস্ত আমি তোরে মারুম না তুই ও আমারে মারিস না। কিন্তু আমি চুক্তি করলেও ম্যাক্সিমাম টাইমেই ক্রস ফায়ারের নির্মম শিকার হইতাম। :-*আরেকজনরে মারতে গেলেও আমার গায়েই লাগতো। তাই এখনো পিঠ জ্বলে। (এই খেলার ছবি তোলা সম্ভব হয়নাই। কারো কাছে থাকলে পিলিজ দিয়েন। এখানে আপলোডামু ক্রেডিট সহ।)


কলম কলমঃ
ক্লাস রুমের খেলা। বেঞ্চ বা টেবিলের চারপাশে কয়েকজন বন্ধু জড়ো হয়ে প্রত্যেকে একটা করে কলম রাখতো আর পালাক্রমে টোকা দিয়ে দিয়ে অন্যের কলম ফেলার চেস্টা করতো। যারটা শেষ পর্যন্ত টেবিলে থাকবে সেই জয়ী।:)


এই খেলাটার জন্য অনেক গবেষনা করতাম। ক্লাস ফাইভ সিক্সে থাকতেই মোমেন্টাম, ফ্রিকশন এবং বলের সঠিক প্রয়োগের উপর ব্যাপক বাস্তব জ্ঞান দিয়েছিল এই খেলা। খেলায় জিতার জন্য ভারি কলম নির্বাচন,ঘর্ষন কমানোর জন্য কলমের মাথায় রাবারের গ্রিপ লাগানো এবং অন্য কলমকে টেবিল থেকে সরাইতে ঠিক কত এঙ্গেলে কিভাবে মারতে হবে এমন অনেক বিদ্যা খাটানো লাগতো।:D:DB-)


কাটাকুটিঃ
game of X and O. এর জন্য আম্মার হাতে ব্যাপক মাইর খাইছিলাম থ্রী ফোরে থাকতে। ক্লাস ওয়ার্কের অর্ধেক খাতা জুড়ে কাটাকুটি খেলার অপরাধে।


আমার খেলার টেকনিক ছিল প্রতিপক্ষের চোখ ফাঁকি দিয়া খালি তিন কোনায় কোনরকম তিনটা X বা O বসানোতে। এবার যাইবি কই? X(হেঃ হেঃ।

ক্রিকেটঃ
স্কুলে ব্যাট আনা যাইতো না তো কি হইছে?:D বেঞ্চের পায়া আছে না? অবলা চতুষ্পদ বেঞ্চ গুলার রান খুইল্লা ব্যাট বানানো হইতো আর উড়িয়ে ঘুরিয়ে ছক্কা চাইর পিটানো হইতো। একবার কোন এক অসতর্ক মূহুর্তে এসিস্টেন্ট হেডস্যারের হাতে একজন বন্ধু সুস্থ সবল বেঞ্চের পা খুলতে যায়া ধরা পড়ে এবং পরবর্তীতে বন্য প্রানী সংরক্ষন আইনের মত জরিমানার বিধান রেখে বেঞ্চ সংরক্ষন আইন পাশ হয় টিচার্স রুমে। :((/:)তাতে খেলা কিন্তু বন্ধ হয়নাই। খেলারও আইন পরিবর্তন হয়। হাতের তালুরেই ব্যাট বানায়া ব্যাপক হারে খেলা হইত।;):D


ভিড্যু গেমস (MOSTAPHA):
২ টাকা দিয়া এক কয়েন মোস্তফা আর ১৫ টাকায় পুরা গেম ওভার।


কিছুই বলার নাই। ক্লাস ফাঁকি দিয়ে কখনো খেলি নাই এটা সত্য তবে টিফিন টাইমটা খারাপ যাইতো না। সিরিয়াল পাইতে আগেই বুক দিয়া আসতাম। B-)হান্না, জ্যাক, মেস নাকি মোস্তফা? এখনো কম্পিউটারের ডি ড্রাইভে আছে।:P

খাতার ক্রিকেটঃ
ক্লাশরুমে কখনো টিচার না আসলে খেলা হইতো দুইজনের মধ্যকার এই প্রীতি ম্যাচ। একটা খালি পেজে এ সুন্দর করে একটা বৃত্ত আঁকা হত। বৃত্তটাকে এখনকার হোটেলের বড় নানরুটি ভাগ করার মত (উপযুক্ত আর কোন তুলনা পাইলাম না) ১০/১২ টা ভাগ করা হত। তারপর প্রতি ভাগে 6 run, 4 run, 2 run, 1 run, no ball, wd, catch out, bold, lbw, run out, hit out লেখা হত।:):D


ব্যাটসম্যান সেন্টারে কলম রেখে মাথা উপরের দিকে করে চোখ বন্ধ রাখতো আর বোলার খাতা ঘুরাইতো। তারপর ব্যাটসম্যান কলম তুলে আন্দাজে বিভিন্ন ঘরে ফেলতো। এভাবে রান না হয় আউট হত। :|চুরির চান্স খুব কমই ছিলো। আচ্ছা এখনকার ক্রিকেটে খেলা শুরুর আগেই বৃষ্টির জন্য পুরা খেলা বাতিল হয়ে যায়। এই মেথডে রেজাল্ট দিলে খারাপ হয় না। নাম হবে এন আর মেথড। ;);) নানরুটি পদ্ধতি। খাতার কথা যখন আসলোই আরেকটা কথা মাথায় আসলো।

খাতার মলাট। আমাদের সময়কার খাতার মলাটে অধিকাংশ ক্ষেত্রেই ছিল মিনা।
অনেক সময় মীনার দাড়ি মোছ লাগাইতাম ক্লাসে বসে। :Pএবার এখনকার একটা খাতা দেখেন...


পোলাপাইন কী শিখবে?? :D:D:D


সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×