somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

LBW এর আসল নিয়মাবলী ও রিভিও সিস্টেম

১৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

DRS সিস্টেমে LBW'র রিভিউ এর নিয়ম আসলেই অনেক কমপ্লিকেটেড করে ফেলছে। নিয়মগুলা আগে এতো ক্লিয়ারলি আমিও বুঝতাম না। কিন্তু আজ ঘাঁটাঘাঁটি করে ক্লিয়ার হওয়ার পর মোটামুটি কনভিন্সড হইলাম যে আসলে নিয়মগুলা খুবই পজিটিভ। প্রথমত আমাদের বুঝতে হবে যে, যেসব টেকনোলজির সাহায্য নিয়ে থার্ড আম্পায়ার ডিসিশন দেন সেগুলো আসলে ১০০% একুরেট নয়, সেগুলোর অনেকরকম লিমিটেসন আছে। সুতরাং অনফিল্ড আম্পায়ারের ডিসিশন অল্টার করতে হলে এমনভাবে রুল বানাতে হবে যেন অনফিল্ড আম্পায়ার যদি নিশ্চিতভাবে ভুল ডিসিশন দিয়ে থাকেন তবেই যেন কল reverse করা হয়, নইলে নয়। LBW এর DRS রুলগুলো এমনভাবে বানানো যেন আম্পায়ারের কল রিভার্স করার ক্ষেত্রে “high degree of confidence” থাকে। তো আপনার চোখে আউট মনে হলেও রিভিউ নেয়ার পর DRS সিস্টেমে 3rd আম্পায়ার আউট না দিলে DRS সিস্টেমকে দোষারোপ না করে বরং অনফিল্ড আম্পায়ারকেই দোষারোপ করা ঠিক হবে।
প্রথমত বলে নেয়া প্রয়োজন DRS মেথডে কি কি টেকনোলজি ব্যবহার করা হয়ঃ
১। হক-আইঃ এই প্রযুক্তি দিয়ে মূলত বলের ট্র্যাজেক্টরি বের করা হয়। বলটি প্যাডে না লাগলে সেটা গিয়ে স্ট্যাম্পে লাগতো কিনা বা লাগলে ঠিক
কোনযায়গায় লাগতো সেটা বের করার জন্য এই টেকনোলজি ব্যবহৃত হয়।
২। হট-স্পটঃ ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে এটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্যাডে আঘাত করার আগে বল ব্যাটে লেগেছে কিনা সেটা দেখা হয়।
৩। স্নিকোমিটারঃ এর মাধ্যমে বল এবং ব্যাটের টাচ লাগার সাউন্ড ডিটেক্ট করা যায়।
DRS সিস্টেমে LBW রিভিউয়ের নিয়মাবলীঃ
১। রিভিউয়ের পর কল 3rd umpire এর কাছে গেলে প্রথমেই তিনি দেখেন বলটি নো বল হয়েছে কিনা। নো বল হলে সরাসরি Not out কল দেয়া হয়।
২। এরপর স্নিকোমিটার এবং হটস্পট ব্যাবহার করে দেখা হয় বলটি প্যাডে আঘাতের পুর্বে ব্যাটে লেগেছে কিনা। লেগে থাকলে সরাসরি Not out কল দেয়া হয়।
৩। বলটি No ball না হলে বা প্যাডে আঘাতের পুর্বে ব্যাটে না লেগে থাকলে তখন হক আই টেকনোলজি ব্যাবহার করে দেখা হয় প্যাডে না লাগলে বলটি ষ্ট্যাম্পে আঘাত করতো কিনা। স্ট্যাম্পে একদমই আঘাত না করলে সরাসরি Not out কল করা হয়।
৪। এরপরে যদি বলটি স্টাম্পে আঘাত করে এবং যদি অনফিল্ড আম্পায়ারের অরিজিনাল কল Not out হয় তাহলে দেখা হয় পিচের ঠিক যে যায়গায় বলটি প্যাডে আঘাত করেছে সেখান থেকে স্ট্যাম্পের আনুভূমিক দূরত্ব কত। অনফিল্ড আম্পায়ারের অরিজিনাল কল Out হলে এটা আর দেখা হয়না। "Not out" কলের ক্ষেত্রে যদি এই দূরত্ব 300 cm এর বেশি হয় তাহলে অনফিল্ড আম্পায়ারের কল বহাল থাকবে মানে "Not out"। আর যদি দূরত্ব 250cm থেকে 300cm এর মধ্যে হয় তখন দেখা হবে বলটি পিচে ড্রপ খাওয়ার পর থেকে প্যাডে লাগার আগ পর্যন্ত কত দূরত্ব ভ্রমন করেছে। যদি পিচে ড্রপ খাওয়ার পর বল 40 cm বা এর কম দূরত্ব ভ্রমন করে থাকে তাহলে আম্পায়ারের কল বহাল থাকবে মানে "Not out" হবে। আর যদি 40 cm এর বেশি দূরত্ব ভ্রমন করে থাকে তখন হক-আই টেকনোলজি দিয়ে দেখতে হবে বলটি স্ট্যাম্পের ঠিক কোন যায়গায় হিট করেছে। এক্ষেত্রে আম্পায়ারের অরিজিনাল ডিসিশন Not out বাতিল করে Out দেয়া হবে কেবলমাত্র যদি বলের সামান্য কিছু অংশ হলেও মিডিল স্ট্যাম্পে আঘাত করে এবং বলের কোন অংশই Bail এ আঘাত না করে। আর আনুভূমিক দূরত্ব 250cm এর কম হলে পরের স্টেজে যাওয়া হয়।
৫। এখন দেখা হয় বলটি পিচের উপর অফ বা লেগ স্ট্যাম্পের বাইরের কর্নার থেকে আঁকা আনুভূমিক লাইনের বাইরে ড্রপ খেয়েছে কিনা। লেগ স্ট্যাম্পের লাইনের বাইরে বলের অন্তত ৫০ ভাগ বা তার বেশি পড়লে বলা হয় "Pitching outside Leg stump" এবং সেক্ষেত্রে সরাসরি Not out দেয়া হয়। আর ৫০ ভাগ বা তার বেশি লাইনের ভেতরে পড়লে Not out কলের ক্ষেত্রে অরিজিনাল কল বাতিল করে Out দেয়া হয়। আর অরিজিনাল Out কলের ক্ষেত্রে আম্পায়ারের কল বহাল রাখা হয়।
৬। আর অফস্ট্যাম্পের আনুভূমিক লাইনের বাইরে ড্রপ খেলে যদি অরিজিনাল কল "Not out" হয় তবে দেখা হয় সে বড় শট খেলতে গিয়েছিলো কিনা। শট খেলতে গিয়ে বল মিস করে প্যাডে লাগলে আম্পায়ারের কল বহাল থাকে মানে Not out দেয়া হয়। আর যদি সে শট খেলতে না চেয়ে বল ডিফেন্স করতে গিয়ে প্যাডে লাগায় তখন দেখা হয় বলটি যেখানে প্যাডের সাথে লেগেছে সেই ইমপ্যাক্ট পয়েন্টে বলের অন্তত ৫০ ভাগ বা তার বেশি অংশ অফ স্ট্যাম্পের মাঝ বরাবর আঁকা সেন্টার লাইনের ভেতরে ছিল কিনা। ৫০ ভাগ বা তার বেশি অংশ ভেতরে থাকলে অরিজিনাল কল বাতিল করে Out দেয়া হয়। আর ৫০ ভাগ বা তার বেশি অংশ বাইরে থাকলে বলা হয় "Impact Outside Offstump" এবং সেক্ষেত্রে আম্পায়ারের অরিজিনাল কল বহাল থাকে মানে Not out হয়।
আর আম্পায়ারের অরিজিনাল কল যদি হয় Out তাহলে দেখা হয় বলের ৫০ ভাগ বা তার বেশি অংশ অফ স্ট্যাম্পের কিনার বরাবর আঁকা Edge line এর বাহিরে ছিল কিনা। ৫০ ভাগ বা তার বেশি অংশ Edge line এর বাইরে থাকলে অরিজিনাল কল পাল্টে Not out দেয়া হয়। ৫০ ভাগ বা তার বেশি অংশ ভেতরে থাকলে আম্পায়ারের অরিজিনাল কল বহাল থাকে মানে Out।
বহুত ভ্যাজাইল্লা নিয়ম
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো আকাশে আমার ক্যানভাসে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................



সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,
মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।

সুনীল... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

×