somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে ছিলেন বঙ্গবন্ধু???

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। তাঁর ব্যক্তিত্ব ও নির্ভীকতা হিমালয়ের মতো ।এভাবেই তার মাধ্যমে আমি হিমালয়কে দেখেছি।'' - ফিদেল ক্যাস্ট্রো।

”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ,তাই তিনি অমর”.
–সাদ্দাম হোসেন.

প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের মতে, 'শেখ মুজিব ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব।'

ফিনান্সিয়াল টাইমস বলেছে, 'মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিতনা।'

বিশ্বের প্রভাবশালী মিডিয়া বঙ্গবন্ধুকে বর্ণনা করেন এভাবে- 'তিনি এমন এক বিশাল ব্যক্তিত্ব
যার সামনে সহসা মাথা নুয়ে আসে।'

ভারতীয় বেতার 'আকাশ বানী' ১৯৭৫ সালের ১৬ আগস্ট তাদের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে বলে,'যিশুমারা গেছেন। এখন লক্ষ লক্ষ লোক ক্রস ধারণ করে তাকে স্মরণ করছে। মূলত একদিন মুজিবই হবেন যিশুর মতো।'

একই দিনে লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, 'বাংলাদেশের লক্ষ
লক্ষ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।'

নিউজ উইকে বঙ্গবন্ধুকে আখ্যা দেওয়া হয়, "পয়েট অফ পলিটিক্স বলে"।

বৃটিশ লর্ড ফেন্যার ব্রোকওয়ে বলেছিলেন, "শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী এবং দ্যা
ভ্যালেরার থেকেও মহান নেতা"।

জাপানী মুক্তি ফুকিউরা আজও বাঙালি দেখলে বলে বেড়ান,"তুমি বাংলার লোক? আমি কিন্তু
তোমাদের জয় বাংলা দেখেছি। শেখ মুজিব দেখেছি। জানো এশিয়ায় তোমাদের শেখ
মুজিবের মতো সিংহ হৃদয়বান নেতার জন্ম হবে না বহুকাল।"

মনে দুঃখ নিয়ে বলতে হয় আমরা আমাদের নিজ জাতির জনকে চিনিনা, কিন্তু বর্হিবিশ্ব সেই
মহান নেতাকে ঠিকই চিনেছিল। আমরা ফিদেল, চে, মাও নিয়ে গবেষণা করি কিন্তু নিজ জনক
নিয়ে দুই কলম লিখতে বা পড়তে কষ্ট হয়, হ্যা এটাও সত্য জন্ম থেকে আমরা বিভক্ত ছিলাম না আমাদেরকে বিভক্ত করা হয়েছে, কিন্ত কেন? তার উত্তর খোজার চেষ্টা করিনা।
আমাদের ইতিহাস, ঐতিহ্য, ভুলে যারা বিদেশী ঐতিহ্য, ইতিহাস নিয়ে গবেষনা করেন তাদের
উদ্দেশ্যে বলি, দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু’পা ফেলিয়া একটি ঘাসের ডগার ওপর একটি শিশির বিন্দু।”

কবির কথা গুলো আসলেই একদম ঠিক। আমাদের বাড়ীর একদম কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমরা দেখিনা। আমাদের যে এমন একজন মহান নেতা ছিলেন সেটাও আমরা জানিনা।

যারা আজও এই মানুষটির অবদান নিয়ে সন্দিহান এবং কুৎসা রটিয়ে বেড়ান তাদের জন্ম কবি আবদুল হাকিম সপ্তদশ শতকেই লিখে গেছেন, “যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী,
সেসব কাহার জন্ম নির্ণয়ে না জানি ।”

একটা কথা বলা দরকার আমি এখানে বঙ্গবন্ধুর কথা বলেছি . কোন রাজনৈতিক দলের কথা বলিনি। আমি বঙ্গবন্ধুকে ভালবাসি, ভালবাসি তাঁর আদর্শকে, ভালবাসি তাঁর রাজনৈতিক জীবনকে। কিন্তু আমি ঘৃণা করি সেই রাজনীতিকে যে রাজনীতির কোন আদর্শ নাই, যে রাজনীতি শুধু নিজেদের জন্য, জনগণের জন্য নয়, দেশের জন্য নয়। দয়া করে কেউ আমাকে আওয়ামীলীগ এর দালাল বলবেন না । আওয়ামীলীগ একটা রাজনৈতিক দল মাত্র ।আর বঙ্গবন্ধু হল গোটা বাংলাদেশের । তার পর ও যদি কেউ এর বিরুদ্ধে উল্টা মন্তব্য করেন ধরে নিব আপনি নামে বাঙ্গালী।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×